প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা দিতে যাওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় এক পরীক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার সকাল নয়টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরীক্ষার্থীর নাম জান্নাতুল মাওয়া (১১)। সে কুসুমপুরা ইউনিয়নের বিনিনিহারা গ্রামের দিদারুল আলমের মেয়ে। জান্নাতুল বিনিনিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। জান্নাতুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2r3fRSg
বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত হলো পঞ্চম ডিজিটাল মার্কেটিং সামিট। ‘ডেলভিং ডিপ ইনটু ডিজিটাল’ প্রতিপাদ্য নিয়ে প্রায় ৪০০ ডিজিটাল মার্কেটিং পেশাদারদের উপস্থিতিতে এ সম্মেলন হয়। ২০১৪ সাল থেকে শুরু হওয়া এ সম্মেলন দেশের ডিজিটাল মার্কেটিং পেশাদারদের তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে ১৬টি বিভাগে ডিজিটাল ক্যাম্পেইনগুলোকে পুরস্কার...
বাড়ি ফিরলে মানুষের যেমন আনন্দ হয়, শারমিন লাকী ডুবে আছেন তেমন এক আনন্দে। শিকড় ছেড়ে অনেক পথ ঘুরে তিনি আবার ফিরেছেন শিকড়ে। কুড়ি বছর পর আবৃত্তির সংগঠন শুরু করেছেন নতুন করে। তাঁদের সংগঠনের নাম ‘তাইরে নাইরে না’। আগামী ৮ ডিসেম্বর নিজেদের প্রথম প্রযোজনা ‘জল বেহুলার দেশ’ মঞ্চস্থ করতে যাচ্ছেন তাঁরা।অভিনয় ও উপস্থাপনার আগে শারমিন লাকী ছিলেন আবৃত্তির মানুষ। কুড়ি বছর আগে অভিনেতা ও...
ট্র্যাক থেকে অবসর নিয়ে ফুটবলে মন দিয়েছেন তাও অনেক দিন হলো। পেশাদার ফুটবলার হওয়ার লড়াইয়ে এখন ক্লাব খুঁজছেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। শোনা যাচ্ছে, ম্যারাডোনার ক্লাবই হতে পারে বোল্টের ঠিকানা! অলিম্পিক স্প্রিন্টে আটবার সোনা জিতেছেন তিনি। স্প্রিন্টের ইতিহাসে তাঁর চেয়ে সফল স্প্রিন্টার আর কেউ আসেনি। ট্র্যাকের সম্ভাব্য সব রেকর্ড নিজের করে নেওয়ার পর উসাইন বোল্টের চোখ পড়েছে শৈশবের...
একাদশ সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। সংসদ বহাল রেখে নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে জানিয়ে আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, আবেদনটি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে কাল...
তুরস্কের রাজধানী আঙ্কারায় ‘বাংলাদেশ-তুরস্ক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক: ভবিষ্যৎ সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) বাংলাদেশ দূতাবাস ও তুরস্কের বৈদেশিক অর্থনৈতিক সম্পর্কবিষয়ক বোর্ড (ডিইআইকে) যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে তুরস্ক ও বাংলাদেশের ৭০ জন ব্যবসায়ী প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী ব্যবসায়ীরা অবকাঠামো, জ্বালানি ও তথ্যপ্রযুক্তি...
বেশ কয়েক দিন ধরেই মহেন্দ্র সিং ধোনির খারাপ ফর্ম নিয়ে মুখর নিন্দুকেরা। আইপিএল শেষ হওয়ার পর থেকেই ব্যাট হাতে খারাপ সময় কাটানো ধোনিকে রাখা হয়নি ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। ধোনি কি তবে ফুরিয়ে গেলেন? শহীদ আফ্রিদি মানছেন না সেটা। সেই আইপিএলের পর থেকেই ধোনির ব্যাট যেন হাসতে ভুলে গেছে। যে কারণে ওয়েস্ট ইন্ডিজ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জায়গা পাননি তিনি।...
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ঐকফ্রন্টের থেকে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী ফাহিম চৌধুরী। এখানে ফাহিম চৌধুরী ছাড়াও আরও চারজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। শেরপুর-২ আসন নকলা-নালিতাবাড়ী উপজেলার ২টি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত। আসনটিতে ভোটার ৩ লাখ ৪৯ হাজার ২৩২ জন। নকলায় ১ লাখ ৫১ হাজার ৫৭৩ জন ও নালিতাবাড়ীতে ১ লাখ ৯৭ হাজার ৬৫৯ জন ভোটার। দলীয় নেতা-কর্মী ও কয়েকজন ভোটারের সঙ্গে...