পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Thursday, October 17, 2019

সংস্কারহীন ১৪ বছর

১৪ বছর ধরে একটি সড়ক সংস্কার হচ্ছে না। ভাবা যায়! কিন্তু তা-ই ঘটেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলার কুশিয়ারা-নগরপাড়-আটিয়াখোলা সড়কের ক্ষেত্রে। স্থানীয় প্রশাসন বা সড়ক সংস্কারের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ কারোরই মনে হয়নি সড়কটি সংস্কার করা দরকার। সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়া এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে উপজেলার প্রায় চার হাজার মানুষকে প্রতিদিন যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, তা কোনোভাবেই কাম্য নয়। মঙ্গলবার... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Bno5da

‘মিটিংরুম’ আতঙ্কে হলের শিক্ষার্থীরা

২৪ জুন ২০১৯। রাত ১২টা ৫৬ মিনিট। আবাসিক হলের ডাইনিংরুমে চলছে ‘মিটিং’। সেখানে প্রথম বর্ষের পাঁচ শিক্ষার্থী অনবরত কান ধরে ওঠবস করছেন। সামনে বসে আছেন দ্বিতীয় বর্ষের প্রায় ২০ শিক্ষার্থী। তাঁরা ওই পাঁচ শিক্ষার্থীকে অকথ্য ভাষায় গালাগাল করছেন, ধমক দিচ্ছেন। কখনো তাঁদের গায়ে হাত তোলা হচ্ছে। রাত সাড়ে তিনটা পর্যন্ত চলে এই মিটিং।এটি রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2pzdDMU

পুষ্টি পরিস্থিতি

গত কয়েক দশকে বাংলাদেশে পুষ্টি পরিস্থিতির উন্নতি ঘটেছে। মানুষের গড় আয়ু বেড়েছে, মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে, সামগ্রিকভাবে স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তবে গত এক দশকে এসব ক্ষেত্রে অগ্রগতি কিছুটা মন্থর হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে কমে এসেছে বলে বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে। যেমন, ‘স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০১৯’ শিরোনামে জাতিসংঘের এক সর্বসাম্প্রতিক... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/32qz1Tn

ওমর ফারুকের বিরুদ্ধে ব্যবস্থা চান নেতারা

ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর নিজেকে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে গুটিয়ে নেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রায় এক মাস ধরে ধানমন্ডির নিজ বাসায় অনেকটা ‘নির্বাসিত’ জীবন যাপন করছেন। নেতা-কর্মীরাও যাচ্ছেন না তাঁর কাছে। যুবলীগ চেয়ারম্যানের নীরব পতন হয়েছে বলে মনে করছেন নেতা–কর্মীরা। এখন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক এবং প্রশাসনিক ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2oHKQWN

চাহিদা আছে, তবু সিনেমায় নেই

সিনেমা হল কমছেই। এর অন্যতম একটি কারণ, সিনেমা তৈরি না হওয়া। শাকিব খানের সিনেমা ছাড়া অন্য সিনেমাতে খুব একটা ভরসা পান না হলমালিকেরা। এদিকে ছোট পর্দার বেশ কয়েকজন অভিনয়শিল্পীর সিনেমাতে চাহিদা থাকলেও এখনো চুপ তাঁরা। কেন? সে উত্তর খোঁজা হলো এবার। ছোট পর্দায় জনপ্রিয় মুখ অপূর্ব, আফরান নিশো, মেহ্জাবীন চৌধুরী ও তানজিন তিশা। তাঁদের ঘিরে বড় পর্দার প্রযোজক-পরিচালকদের আগ্রহ অনেকদিন ধরে। বড় পর্দায় তাঁদেরকে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2oHOzUg

গুগল ক্রোমের চেয়েও নিরাপদ ব্রাউজার

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজারের নাম বলতে বললে সবাই এখন গুগলের ক্রোম ব্রাউজারের নামই বলবেন। তবে সবচেয়ে নিরাপদ ব্রাউজার কি ক্রোম? এ প্রশ্নের উত্তর একেকজনের কাছে একেক রকম হতে পারে। তথ্য নিরাপত্তার জন্য জার্মানির ফেডারেল অফিস গুগল ক্রোমকে নিরাপদ ব্রাউজার মনে করে না। যাঁরা প্রাইভেসি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে থাকেন, তাঁদের গুগল ক্রোম ব্যবহার করা উচিত নয় বলেই পরামর্শ দিয়েছে জার্মান ফেডারেল... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/32oD2HO

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই স্টার স্পোর্টস ৩ হংকং-আয়ারল্যান্ড      বিকেল ৪-১০ মি. আরব আমিরাত-ওমান রাত ৯-৩০ মি. মেয়েদের বিগ ব্যাশ     সনি সিক্স সিক্সার্স-থান্ডার       বেলা ২-৪০ মি. বুন্দেসলিগা        স্টার... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2qgKPJw

শিশুদের ভালোবেসে চলেছেন তিনি...

লোকটির সঙ্গে প্রায়ই দেখা হয়। বাসায় ফেরার পথে। তিনিও তখন ঘরের পথে। কাঁধে কাপড়ের থলে ঝোলানো। হাতে একপ্রস্থ বাচ্চাদের বই। রংবেরঙের বর্ণের, ছড়ার, ছবির বই। বাংলা-ইংরেজি বই। আছে পাখি আর ফুলের বই। মাছ চেনার বইও আছে কয়েকটি। আমার ছেলেটার বয়স এক বছর পুরো হয়নি। বসতে পারে। খেলনা নিয়ে খেলতে পারে। আর সুযোগ পেলে আমার বইও চলে যায় তার কবজায়। একবার বই নজরে পড়লে তখন খেলনা হয় অপাঙ্‌ক্তেয়। বই-ই তার চাই।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2MPM6yX

‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গাসহ নিহত ৪

কক্সবাজারের টেকনাফ, জয়পুরহাটের পাঁচবিবি ও ময়মনসিংহে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গাসহ ৪ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ও আজ শুক্রবার ভোরের দিকে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন রোহিঙ্গা নিহত হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে জানা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2prJ4ZQ

আইয়ুব বাচ্চুর শেষ ১২ দিন

আর দশজন কিশোরের মতো ফুটবল বা ক্রিকেটে নয়, চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চু শুধু গান আর গিটারে মেতে থাকতেন। তারপর ১৯৮৩ সালের এক বিকেলে মাত্র ৬০০ টাকা নিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। উঠেছিলেন এলিফ্যান্ট রোডের এক হোটেলে। নিঃসঙ্গ সেই হোটেলবাসী বাংলাদেশের ব্যান্ড সংগীতের অপ্রতিদ্বন্দ্বী তারকা হয়ে উঠলেন প্রতিভা আর কঠোর পরিশ্রমে। গিটার হাতে মঞ্চে গাইলে অগুনতি দর্শক কণ্ঠ মেলাতেন তাঁর সঙ্গে, তাঁর... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2BpvwQY

কুর্দি–আমেরিকা প্রেম ও প্রতারণা

১৯৭২ সালের ৩০ জুন। কুর্দিদের নেতা ইদরিস বারজানি ও মাহমৌদ উসমান এক গোপন সফরে ভার্জিনিয়ায় সিআইয়ের দপ্তরে। সেখানে অপেক্ষা করছিলেন সিআইয়ের কিংবদন্তির পরিচালক রিচার্ড হেলমস। বারজানি ও উসমানকে এক চমকপ্রদ তথ্য দিলেন হেলমস। যুক্তরাষ্ট্র কুর্দিদের সহায়তা করার সিদ্ধান্ত নিয়েছে। ষাটের দশকে কুর্দিরা স্বায়ত্তশাসনের জন্য লড়ছিল। দীর্ঘ সময় ধরে চেষ্টা–তদবির করেও যুক্তরাষ্ট্রের সমর্থন পায়নি কুর্দিরা। আপাত... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/33INOc2

‘যুদ্ধ’ করতে নেমেছিল দুই কোরিয়া

গত মঙ্গলবার অদ্ভুত এক খেলা হলো পিয়ংইয়ংয়ে। বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে নেমেছিল উত্তর ও দক্ষিণ কোরিয়া। ম্যাচে কেউ জেতেনি, কোনো গোল হয়নি। অবশ্য গোল হলেও কোনো লাভ হতো না। সে গোল উদ্‌যাপন করার দর্শকই যে ছিল না। আর বাইরে থাকা দর্শকও যে গোল উদ্‌যাপন করতে পারত সে উপায়ও ছিল না। উত্তর কোরিয়া ছাড়া অন্য কোনো দেশের সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ছিল না মাঠে। এমনই অবস্থা যে দেশে ফিরে দক্ষিণ কোরিয়ানরা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/35Itz0a