পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Thursday, July 18, 2019

রংপুরে বিজ্ঞান উৎসব শুরু

বিজ্ঞানচিন্তা-বিকাশ বিজ্ঞান উৎসবের রংপুর অঞ্চলের আয়োজন আজ শুক্রবার শুরু হয়েছে। রংপুর জিলা স্কুলের মাঠে সকাল সাড়ে নয়টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রংপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক এ আর মিজানুর রহমান। সকাল নয়টার দিকে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে এ উৎসব শুরু হয়। এ সময় জাতীয় পতাকা ও বিজ্ঞান উৎসবের উত্তোলন করা হয়। উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/32zzT8D

ইরাকে যৌন নিপীড়নের মূল শিকার ছেলেরা

ইরাকে মৌখিক যৌন হয়রানি এবং শারীরিক যৌন নিপীড়ন নিয়ে যত অভিযোগ এসেছে, এতে নারীর চেয়ে অভিযোগকারী পুরুষের সংখ্যা অনেক বেশি। বিবিসি অনলাইনের সাম্প্রতিক এক প্রতিবেদনে ইরাকে বালক বয়সী ছেলেদের যৌন হেনস্তার এই চিত্র তুলে ধরা হয়। ইরাকের আর দশটি সাধারণ ছেলের মতো দিন কাটছিল সামির (ছদ্মনাম)। ১৩ বছর বয়সে সামির প্রথমবারের মতো অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতা হয়। স্কুলের শৌচাগারে বড় ক্লাসের ১৫ থেকে ১৭ বছর বয়সী তিনটি... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2JR7lPk

পুকুর খননে ‘পুকুরচুরি’

প্রকৃতির দয়ায় সুজলা হয়ে ওঠা বঙ্গভূমির অধিবাসীরা এত দিন পানীয় জলের মূল্য বোঝেনি। অতি সহজলভ্যতা ও সহজপ্রাপ্যতা থেকে উদ্ভূত ‘পানির মতো সহজ’ কথাটির প্রাত্যহিক ব্যবহার সহজ হলেও আজকের দিনে পানির মতো কঠিন সমস্যা আর নেই। নিম্ন গাঙ্গেয় অঞ্চলে বাস করেও বহু মানুষকে, বিশেষ করে উপকূলের মানুষকে স্বাদু পানির অভাবে পড়ার মতো দুর্ভাগ্য বরণ করতে হচ্ছে। শুধু ‘মন্দ কপাল’ নয়, ক্ষমতাধর কিছু... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2JGDQRB

মশা মারার ওষুধ

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজনের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর আসছে। বিশেষত ঢাকায় ডেঙ্গুর প্রকোপে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হিসাবে চলতি জুলাইয়ের প্রথম ১২ দিনে মোট ১ হাজার ৬৪৩ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়েছে। বেসরকারি হিসাবে এই সংখ্যা আরও বেশি হতে পারে।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2M3KyCD

ডেঙ্গু নিয়ন্ত্রণহীন, বাড়ছে মৃত্যু

শিশুটির বাবা চিকিৎসক। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে শিশুটিকে প্রথমে নেওয়া হয় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে। উন্নত চিকিৎসার আশায় তাকে পরে বড় একটি হাসপাতালে নেওয়া হয় ৪ জুলাই। ৫ জুলাই শিশুটি মারা যায়। মৃত্যুসনদে কারণ হিসেবে ডেঙ্গু জ্বরের উল্লেখ আছে। অসহায় ও ক্ষুব্ধ বাবা শিশুটির চিকিৎসা ও মৃত্যুর সব তথ্য সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) দিয়েছিলেন। গত বুধবার... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2JD1Ftn

বদলি খেলোয়াড়ের নতুন নিয়ম চালু করল আইসিসি

অ্যাশেজ থেকেই দেখা যাবে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি। লন্ডনে বার্ষিক সম্মেলনে কাল এ নিয়ম পাশ করেছে আইসিসি। এ ছাড়া স্লো ওভার রেট নিয়েও নিয়ম পাল্টানো হয়েছে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানোর নিয়ম পাশ করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ ও প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মটি কার্যকর হবে। লন্ডনে আইসিসির চলতি বার্ষিক সম্মেলনে কাল এ সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটির নীতিনির্ধারকেরা। নিয়মটি... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2xSEg0o

ধর্ষণের শিকার বলে স্কুলে যেতে পারবে না মেয়েটি?

ঢাকার নবাবগঞ্জে ধর্ষণের শিকার একটি মেয়েকে বিদ্যালয়ে যেতে বারণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শিক্ষকের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার মেয়েটির মা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। মেয়েটি (১৫) নবাবগঞ্জ উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ের ছাত্রী। প্রেমের ফাঁদে ফেলে গত ২০ জুন দোহারের এক তরুণ মেয়েটিকে ধর্ষণ করেন। এ অভিযোগে ওই দিনই মেয়েটির মা দোহার থানায় একটি মামলা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/30JoD7X

ধনীদের পানি খরচে দরিদ্রদের সংকট

ঢাকা ওয়াসার সরবরাহ করা পানির ব্যাপক অপচয় করছেন সমাজের বিত্তবানেরা। এতে পানির সংকটে আছেন নিম্নবিত্তরা। তারা প্রয়োজন অনুযায়ী পানি পাচ্ছেন না। পানির ব্যবহারে এই অসমতা উঠে এসেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) একটি গবেষণায়। গতকাল বৃহস্পতিবার মহাখালীতে ব্র্যাক সেন্টার ইন মিলনায়তনে গবেষণাপত্রটি প্রকাশ করা হয়। ঢাকার পানি ব্যবস্থাপনা নিয়ে এই গবেষণায় বলা হয়, জনপ্রতি... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2O5DKHh

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2JTzbKH

মোবাইল ফোনে নজরদারি করছে ৭ অ্যাপ

গুগল প্লেস্টোরের নিয়ম ভাঙায় সাতটি অ্যাপ সেখান থেকে সরিয়ে ফেলেছে গুগল কর্তৃপক্ষ। গুগলের সন্দেহ, এসব অ্যাপ ব্যবহারকারীর ওপর নজরদারিতে ব্যবহৃত হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন, ব্যবহারকারীর ওপর নজরদারি করে এমন অ্যাপ স্মার্টফোন থাকলে তা দ্রুত সরিয়ে ফেলা উচিত। এখন অনেক অ্যাপ ব্যবহারকারীর ডিভাইস, অবস্থানগত তথ্য ছাড়াও স্পর্শকাতর অনেক তথ্য থার্ড পার্টিকে সরবরাহ করতে থাকে। এসব অ্যাপ নিরীহ ট্র্যাকিং টুল হিসেবে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2O5djBz

মোড়ে মোড়ে ছদ্মবেশে তাঁরা

চট্টগ্রামে তৎপর হয়ে উঠছে মলম পার্টির সদস্যরা। গত মঙ্গল ও বুধবার নগরের বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে মলমসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা চোখে মলম লাগিয়ে মানুষের কাছ থেকে জিনিসপত্র লুট করার কথা স্বীকার করেছেন। পুলিশ সূত্র জানায়, নগরের নিউমার্কেট, টাইগারপাস, কদমতলী বাসস্ট্যান্ড, রেলস্টেশন, অক্সিজেন মোড়, বহদ্দারহাট বাস টার্মিনাল, অলংকার মোড়, জিইসি মোড়, কাপ্তাই রাস্তার মাথা, আগ্রাবাদ,... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Y90Znz

মঠবাড়িয়ায় আওয়ামী লীগে হানাহানি লেগেই আছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদের নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে হানাহানি লেগেই আছে। সবশেষ গত বুধবার সন্ধ্যায় প্রতিপক্ষের হামলায় দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত এক মাসে নির্বাচন–পরবর্তী সহিংসতায় দলটির অন্তত ২৭ নেতা-কর্মী আহত হয়েছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় উপজেলার খেতাছিড়া গ্রামের একটি দোকানের সামনে বসে ছিলেন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2xXNnNr