পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Saturday, May 18, 2019

নতুন ই-কমার্স সাইট ওয়াটার লোটাস

দেশের বাজারে যাত্রা শুরু করল নতুন ই-কমার্স সাইট ওয়াটার লোটাস। এ সাইটে নানা ধরনের কসমেটিকস, পারফিউম থেকে শুরু করে বিভিন্ন অরনামেন্টস ও শাড়ি পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে এই সাইটে নানা ধরনের হোম অ্যাপ্লায়েন্সের পণ্যও যোগ করা হবে বলে প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ওয়াটার লোটাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইনে পণ্যের ফরমাশ দিলে তা ক্রেতার ঠিকানায় পৌঁছে দেবে প্রতিষ্ঠানটি। অনলাইন পেমেন্টসহ... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/30rNbTD

পাবনায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমানকে লাঞ্ছিত করার ঘটনায় কলেজ ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন ওরফে জুন্নুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে আজ শনিবার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, মামলায় নাম না থাকলেও ঘটনার পর থেকে শামসুদ্দিনের নাম আলোচনায় এসেছে। সিসিটিভি ফুটেজেও... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2LSoEDO

রাজীব কুমারকে গ্রেপ্তারে বাধা তুলে নিলেন সুপ্রিম কোর্ট

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চাঞ্চল্যকর সারদা ও রোজভ্যালি চিটফান্ড দুর্নীতি মামলায় কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তারে বাধা তুলে নিলেন সুপ্রিম কোর্ট। এর আগে সুপ্রিম কোর্ট সিবিআইয়ের জেরার সময় রাজীব কুমারকে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন। গতকাল শুক্রবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এক নির্দেশে জানিয়ে দেন, রাজীব কুমারকে জেরার জন্য সিবিআই তাদের... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2WdYUpx

পুকুরে পাওয়া গেল শ্বেতপাথর, অতঃপর...

রাজশাহীর বাগমারায় পুরোনো পুকুর সংস্কার করতে গিয়ে একখণ্ড শ্বেতপাথর পেয়েছিলেন শ্রমিক তপন কুমার। অন্যদের চোখ এড়িয়ে পাথরটি বিক্রির চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন। তবে এর আগেই বিষয়টি থানার পুলিশ পর্যন্ত গড়ায়। আজ বৃহস্পতিবার পুলিশ পাথরটি তপনের বাড়ি থেকে উদ্ধার করে। স্থানীয় লোকজন জানান, ৮ মে পুরোনো পুকুর সংস্কার করতে গিয়ে শ্বেতপাথরটি পেয়েছিলেন তপন কুমার। পাথরটির অনেক দাম ভেবে কৌশলে অন্য শ্রমিকদের চোখ এড়িয়ে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2LSovAg

টাঙ্গাইলে ঝড়ে নিহত ১, গোপালপুরে তাণ্ডব

টাঙ্গাইলের মধুপুরে গতকাল শুক্রবার কালবৈশাখীতে একজনের মৃত্যু হয়েছে। গোপালপুরে লন্ডভন্ড হয়ে গেছে তিনটি গ্রামের কয়েক শ ঘরবাড়ি। এ ছাড়া টাঙ্গাইল শহরের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়েছে। গাছ চাপা পড়ে আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যায় মধুপুর পৌর এলাকার মালাউরি গ্রামের রূপচান মিয়ার বসতঘরের দেয়াল ঝড়ে ধসে পড়ে। এতে রূপচান মিয়ার স্ত্রী দিলরুবা (৩৬) এবং দুই ছেলে রাকিব (১১) ও... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2VtxJCM

শিরোপার সঙ্গে আরেকটি প্রথমের স্বাদও পেল বাংলাদেশ

কোনো টুর্নামেন্টে এই প্রথম নকআউট পর্বের ম্যাচ জিতল বাংলাদেশ ‘প্রতীক্ষাতে প্রতীক্ষাতে, সূর্য ডোবে রক্তপাতে’—পূর্ণেন্দু পত্রীর কবিতার লাইন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে লাইনটি খানিকটা পাল্টানোর দুঃসাহস দেখানো যায়—‘প্রতীক্ষাতে প্রতীক্ষাতে, দিন কাটবে খালি হাতে?’ কাল রাতে ফাইনালের আগেও সমর্থকদের মনে উঁকি মেরেছে এমন লাইন। ছয়টি ফাইনাল থেকে তো খালি হাতে ফেরা হলো। আর কত?... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2WdH6uF

দায়িত্ব ছাড়ছেন রোনালদোদের কোচ

সামনের মৌসুম থেকে জুভেন্টাসের ডাগআউটে আর দেখা যাবে না ইতালিয়ান কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে। গতকাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আনার পেছনে যে কজন কুশীলব ছিলেন, কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি তাঁদের অন্যতম। সেই আলেগ্রির অধীনে মাত্র এক মৌসুম খেলতে পারলেন রোনালদো। নাহ, রোনালদো আবার ক্লাব বদল করছেন না। পাঁচ বছর জুভেন্টাসে কাটানোর পর আলেগ্রিরই... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2w8gBbi

১০ টাকা ধরিয়ে দিয়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ!

ফেনীর ছাগলনাইয়ায় সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. বাহার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে ওই শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ছাগলনাইয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পুলিশ গতকাল রাতেই অভিযান চালিয়ে বাহারকে গ্রেপ্তার করে। বাহার ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়া নাপিতঘাটা এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় হকার।... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2WPSslD

নার্স ও মিডওয়াইফরা অসাধ্য সাধন করতে পারেন

আমরা অনেকে খেয়াল করি না, বর্তমানে দেশে গড়ে প্রতি তিনজন ডাক্তারের সহযোগিতার জন্য নার্স আছেন একজন। মিডওয়াইফ বা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী আরও কম। অথচ অনুপাতটা হওয়া উচিত ঠিক উল্টো। একজন ডাক্তারের সহযোগিতায় থাকবেন তিনজন নার্স। বিশ্বের উন্নত বা এমনকি আমাদের মতো উন্নয়নশীল অনেক দেশেও এ রকম ব্যবস্থাই দেখা যায়। দুঃখের বিষয়, আমাদের দেশে ডাক্তারের তুলনায় নার্স ও মিডওয়াইফের সংখ্যা বেশ কম। কিন্তু বিশেষভাবে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2WPydo7

কেমন হলো কোপা আমেরিকার ব্রাজিল দল?

কোপা আমেরিকার জন্য ২৩ সদস্যের ব্রাজিল দল ঘোষণা করেছেন তিতে। কেমন হলো দলটি? কোপা আমেরিকায় আটবার শিরোপা জিতেছে ব্রাজিল। সর্বশেষ জিতেছে সেই ২০০৭ সালে। ব্রাজিল দলে রোনালদো, রোনালদিনহো, রিভালদোদের সূর্য তখন অস্তমিত। তাও সেবার ব্রাজিলের কোপা জিততে বিশেষ সমস্যা হয়নি। সে দলে ছিলেন রবিনহো, দানি আলভেস, মাইকন ও জিলবার্তো সিলভার মতো তারকারা। গত ১২ বছরে কোপার শিরোপা আর ব্রাজিলের হাতে ধরা দেয়নি। নবম কোপা... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2WfmL8a

সংস্কৃতিচর্চায় বাধা অনেক, টিভি বিনোদনেও মন্দা

সংস্কৃতির বিস্তার জীবনের প্রতিটি ক্ষেত্রে। সরকার এর অভিভাবক নয়, কিন্তু সংস্কৃতিচর্চায় নীতিনির্ধারণ ও পৃষ্ঠপোষকতা দিয়ে বড় ভূমিকা রাখে। সেই কাজে চ্যালেঞ্জ অনেক। সংস্কৃতি বিষয়ে বড় কাজটি করে থাকে সংস্কৃতি ও তথ্য মন্ত্রণালয়। এ ছাড়া শিক্ষা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ আরও কয়েকটি মন্ত্রণালয় এ বিষয়ে বড় কাজ করে থাকে। সংস্কৃতি মন্ত্রণালয়সহ এসব... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2LSoY5I

মালয়েশিয়াগামী ৬৭ রোহিঙ্গা আটক

কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়ার ঘাট এলাকা থেকে মালয়েশিয়াগামী ৬৭ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে তাঁদের আটক করা হয়। আটক রোহিঙ্গাদের মধ্যে ২৩ জন পুরুষ, ২৯ জন নারী ও ১৫ জন শিশু রয়েছে। সবাই উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবিরের বাসিন্দা। দুই বছর আগে তাঁরা বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। আটক নারী-পুরুষেরা জানান, তিন... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2w8ZiXy