খুলনায় ‘রূপচাঁদা সুপার শেফ ২০১৯’–এর প্রথম অডিশন রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। অসংখ্য প্রতিযোগীর আনন্দঘন উপস্থিতিতে মুখর ছিল প্রতিযোগিতা প্রাঙ্গণ। ‘সুপার শেফ’ খেতাবের যোগ্য উত্তরসূরি হওয়ার পরীক্ষায় প্রতিযোগীরা বিভিন্ন ধাপে নিজেদের প্রমাণ করেছেন। খুলনার আয়োজনের মধ্য থেকে দুজন ‘সুপার শেফ অ্যাপ্রোন’ বিজয়ীকে খুঁজে পাওয়া গেছে। তাঁরা মূল পর্বের লড়াইয়ের জন্য... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2UUF7Xr
পর্যটন সুবিধায় আনা বিলাসবহুল গাড়ির চতুর্থ দফা নিলামেও খুব বেশি সাড়া পাওয়া যায়নি। এবার ২২টি গাড়ি নিলামে তুলে শুধু একটি গাড়ির জন্য ভালো দর পাওয়া গেছে। ফলে এবারও এক-দুটির বেশি গাড়ি বিক্রির সুযোগ নেই। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকেরা কারনেট বা পর্যটন সুবিধায় ছয় থেকে আট বছর আগে এসব বিলাসবহুল গাড়ি এনেছিলেন। কিন্তু ওই সুবিধার অপব্যবহারের অভিযোগে কাস্টমস বিভাগ কড়াকড়ি আরোপ করায় আমদানিকারকেরা...
মাইক্রোবায়োলজিস্ট হওয়ার কথা ছিল মাধুরী দীক্ষিতের। কিন্তু তিনি এখন বলিউডের সেরা অভিনেত্রীদের একজন; ভারতের একজন আইকনিক নৃত্যশিল্পীও বটে। হিন্দি চলচ্চিত্রে অনবদ্য ভূমিকার জন্য ২০০৮ সালে তাঁকে ভারত সরকারের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’তে ভূষিত করা হয়। এখন এই শিল্পীর বায়োপিক যদি নির্মাণ করা হয়, তাহলে মাধুরী দীক্ষিতের চরিত্রের জন্য কাকে যথাযথ বলে মনে হবে? এক মুহূর্ত না ভেবে...
গাইবান্ধার মাঈনুল হোসেন পাঁচ বছর ধরে ঢাকার সাভারে রিকশা চালান। এই দীর্ঘ সময়ে অনেকবারই তাঁকে রোগী নিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়েছে। রোগী নিয়ে যাওয়ার পথে হাসপাতাল-সংলগ্ন মাত্র ১০০ গজ সড়কে সব সময়ই তাঁকে যানজটের ভোগান্তি পোহাতে হয়। বেহাল সড়কটিতে আলামত হিসেবে থানার জব্দ করা যানবাহন রাখায় এ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ভোগান্তির কথা শুধু মাঈনুলের একার নয়, অন্য যানবাহনের চালকেরাও একই রকম...
ভারতে লোকসভার নির্বাচন শেষ হতে আর কয়েক সপ্তাহ বাকি আছে। এ সময় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পুনর্বিবেচনা করার প্রয়োজন হয়ে পড়েছে। সেটা হচ্ছে, এই নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো কী ভূমিকা পালন করেছে? ভারতে প্রচলিত ভাবনা এমন যে সামাজিক যোগাযোগমাধ্যমের রাজনৈতিক প্রভাব সম্পর্কে সব সময় সন্দেহ করা উচিত, বিশেষ করে ভারতীয় প্রেক্ষাপটে। ২০১৩ সালে, গত সাধারণ নির্বাচনের এক বছর আগে, আইআরআইএস নলেজ ফাউন্ডেশন...
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দুটি মাধ্যমিক বিদ্যালয়ে ‘মডেল টেস্ট’ পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুটি বিদ্যালয়ের কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে। ওই বিদ্যালয় দুটি হলো উপজেলার কলিয়া ইউনিয়নের তালুকনগর বহুমুখী উচ্চবিদ্যালয় এবং কলিয়া পাবলিক উচ্চবিদ্যালয়। গত বৃহস্পতিবার সকালে তালুকনগর...
একসময় আমাদের বিদেশ থেকে চাল আমদানি করতে হতো। আমরা চলতি ভাষায় বলতাম, আর কিছু চাই না, দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা হলে আর চিন্তা নেই। এখন আমরা চাল রপ্তানি করি। চাল উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের মধ্যে চতুর্থ স্থানে। খাদ্যনিরাপত্তা মোটামুটি নিশ্চিত। এখন আমরা খাদ্যের সঙ্গে পুষ্টির কথাও জোর দিয়ে বলছি। গত সপ্তাহ ছিল পুষ্টি সপ্তাহ। এর একটি স্লোগান ছিল, ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’।...
দেশাত্মবোধক গানের ইংরেজি অনুবাদ সংকলন দ্য বিউগল অব বাংলাদেশ-এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরের আলী আহমদ চুনকা নগর মিলনায়তন ও পাঠাগারে খেলাঘর আসর নারায়ণগঞ্জ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।শিক্ষক ও অনুবাদক এ কে এম খালিকুজ্জামান অনূদিত ৩৯টি দেশাত্মবোধক গান নিয়ে বইটি প্রকাশ করেছে পাললিক সৌরভ। অনুষ্ঠানের শুরুতেই খালিকুজ্জামানকে সম্মাননা দেয় খেলাঘর আসর। এ সময়...
ময়মনসিংহ সিটি করপোরেশনের কাঙ্ক্ষিত প্রথম নির্বাচন কাল রোববার। তবে মেয়র পদে একক প্রার্থী হওয়ায় এই নির্বাচন জৌলুশ হারিয়েছে। কাউন্সিলর পদের প্রার্থীরা চেষ্টা করে যাচ্ছেন ভোটারদের ভোটকেন্দ্রমুখী করতে। শেষ পর্যন্ত তাঁরা কতটা সফল হবেন তা দেখা যাবে কাল।ময়মনসিংহ সিটি করপোরেশনের মোট ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩৩টি সাধারণ ওয়ার্ডে মোট কাউন্সিলর প্রার্থী ২৪২...
নতুন ফল ও ফসল ঘরে উঠবে। তার আগে কৃতজ্ঞতা জানাতেই হবে শস্যদেবতার প্রতি। কৃতজ্ঞতা জানানোর মাধ্যম ওয়ানগালা উৎসব। ক্ষুদ্র জাতিগোষ্ঠী গারো সম্প্রদায়ের এটাই চল। নেত্রকোনার দুর্গাপুরে প্রতিবছরের মতো এবারও তারা ওয়ানগালা উৎসব করেছে।বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি গতকাল শুক্রবার এই উৎসবের আয়োজন করে। বেলা একটার দিকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে বিকেল পাঁচটায় শুরু হয়।...
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার টানমেউহারী গ্রামের সামনে থেকে ঘুলুয়া কদমতলা বাজার পর্যন্ত সড়কটির কার্পেটিং কাজ করা হয়েছিল মাত্র মাস তিনেক আগে। এরই মধ্যে সড়কটির একাংশে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল। সড়কটিতে এ রকম নিম্নমানের কাজ হওয়ায় এ পথে চলাচলকারী স্থানীয় তিন ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।এলাকাবাসী জানান, এই সড়ক দিয়ে এখানকার সুখাইড় রাজাপুর উত্তর, ধরমপাশা সদর ও সুখাইড় রাজাপুর...
ঘূর্ণিঝড় ফণী নিয়ে খুলনার কয়রা সদর উপজেলার ঘাটাখালী গ্রামের মানুষ চরম আতঙ্কে রয়েছেন। কপোতাক্ষ নদের পূর্বপাড়ের এই গ্রামের বহু মানুষ এখন রাস্তায়। তাঁরা আশঙ্কা করছেন, ঘূর্ণিঝড় ফণী আঘাত হানলে গ্রামের সামনের ছোট্ট বেড়িবাঁধটি ভেঙে যাবে। এতে লোনা পানিতে পুরো এলাকা ভেসে যাবে। ছবিগুলো আজ শনিবার সকালের।