জীবন ও সম্পদের ওপর যখন হুমকির সৃষ্টি হয়, তখনই মানুষ দেশত্যাগে বাধ্য হয়। সম্মানজনক জীবনযাপনের অধিকার হারিয়েই বিভিন্ন সময় এ দেশের সংখ্যালঘুদের দেশত্যাগের ঘটনা ঘটেছে। সাধ করে কেউ দেশ ত্যাগ করে না। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বিশিষ্ট মানবাধিকারকর্মী সুলতানা কামাল এসব কথা বলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ বাগদা ফার্মে ২০১৬ সালের ৬ নভেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষে... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2DClfCz
জি লিউ বেই পো কুন। চীনের শেনজেনে টেলিযোগাযোগ প্রযুক্তি ও মুঠোফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুয়াওয়ের ক্যাম্পাসের নাম। ২৯৭ একর আয়তনের ওই ক্যাম্পাস মোট ১২টি ব্লকে বিভক্ত। পুরো ক্যাম্পাসে সবুজের সমারোহ। হুয়াওয়ে এ বছর তাদের বার্ষিক বিশ্লেষক সম্মেলন শেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা সাংবাদিকদের ক্যাম্পাস দেখাতে নিয়ে গিয়েছিল। শেনজেন শহর থেকে ঘণ্টা খানেকের বেশি বাসযাত্রার পর পৌঁছানো গেল ডংগুয়ানের শংশান...
বাংলাদেশের লোকনৃত্যকে বিলেতে পরিচিত করা ও পুরুষ নৃত্যশিল্পীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানোর প্রয়াসে লন্ডনে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক নৃত্য উৎসব। ব্রিটেনের দক্ষিণ এশীয় শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন রাধারমণ সোসাইটি এ উৎসব আয়োজন করেছে। ২৮ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এ উৎসবকে ঘিরে লন্ডনের সাংস্কৃতিক জগতে বিরাজ করছে ব্যাপক প্রাণচাঞ্চল্য। উৎসবে যোগ দিতে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে...
মাত্র এক দিন আগে জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির বাছাই পর্বের নির্বাচনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন। এরই মধ্যে চারদিকে সাজ সাজ রব পড়ে গেছে। ডেমোক্রেটিক সমর্থকেরা বলছেন, ২০২০ সালে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করার সবচেয়ে যোগ্য প্রার্থী হলেন জো বাইডেন। এ কথার প্রমাণ মিলল প্রার্থিতা ঘোষণার প্রথম ২৪ ঘণ্টায় জো বাইডেনের পক্ষে তোলা তহবিলের পরিমাণ থেকে।...
খাগড়াছড়ির রামগড় উপজেলায় মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের অভিযোগে গতকাল শুক্রবার রাতে মো. বাবুল মিয়া (৩১) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ ও ছাত্রীর পরিবার জানায়, বাবুল ও তাঁর স্ত্রীর সঙ্গে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফেনী নদীতে মাছ ধরতে যায় ছাত্রীটি। বাবুলের স্ত্রী মাছ ধরতে সামনে এগিয়ে...
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমানের ছবি ফটোশপ করে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে জুড়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। মো. নজরুল ইসলাম ব্যাপারী নামের এক আওয়ামী লীগ নেতা গত বুধবার ছবিটি তাঁর ফেসবুকে পোস্ট করেন।খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাংসদ ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার একটি ছবি ফটোশপ করে মাশরাফির...
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এক গৃহবধূ হত্যার ঘটনায় ভাশুর জহির হোসেনকে পুলিশ গ্রেপ্তার করছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলার পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।কোহিনুরের পরিবার ও মামলা সূত্রে জানা গেছে, ১৮ এপ্রিল রাত ২টার দিকে শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভাটনীখোলা গ্রামের জহির হোসেন (৪০) বসতঘরের সিঁধ কেটে...
বলিউড তারকা দীপিকা পাড়ুকোন আর তাঁর স্বামী রণবীর সিংয়ের ওপর প্রতিদিন প্রতিটি সেকেন্ডে চোখ রাখছে পাপারাজ্জিরা। সঞ্জয় লীলা বানসালির সেই ‘গলিয়োঁ কি রাসলীলা রাম-লীলা’ ছবি থেকেই এমনটা চলছে। তখন থেকেই দীপ–বীরকে বলিউডের সেরা জুটি মনে করছেন অনেকে। এই জুটিকে নিয়ে ভক্তদের উত্তেজনা চরমে পৌঁছায় গত বছর। তখন ইতালির লেক কোমোতে বিয়েটা সেরে ফেলেন তাঁরা। ইতালি থেকে ফিরে মুম্বাই আর বেঙ্গালুরুতে...
ফিন্যান্সিয়াল স্পেশালিস্ট নেবে গ্রামীণ ব্যাংক। এ সংক্রান্ত চাকরির বিজ্ঞাপন গত ১২ এপ্রিল প্রথম আলোর ১০ নম্বর পৃষ্ঠায় ছাপা হয়েছে। বয়স: সর্বোচ্চ ৪০ বছর। বেতন: আলোচনাসাপেক্ষে। যোগ্যতা: সিএ পাস এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা, কম্পিউটার পরিচালনায় দক্ষ, Taxation বিষয়ে ও ব্যবস্থাপনায় নেতৃত্ব দেওয়ার জ্ঞান এবং বাংলা ও ইংরেজি ভাষায় কথা বলা ও লেখার ক্ষেত্রে পারদর্শী হতে...
বলিউডে চলছে বিয়ের আমেজ। একের পর এক তারকারা কোটি ভক্তের হৃদয় গুঁড়িয়ে বিয়ের পিঁড়িতে বসছেন। সিরিয়ালে ছিলেন বরুণ ধাওয়ান। তাঁর বিয়ের গুঞ্জন ভাসছিল বলিউডের আকাশে-বাতাসে। এবার সেই গুঞ্জন সত্যি করে বাবা পরিচালক ডেভিড ধাওয়ান জানালেন, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন এই বলিউড তারকা। পাত্রী তাঁর দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালাল। সংবাদমাধ্যমকে ছেলের বিয়ের খবর দিয়ে ডেভিড ধাওয়ান বলেছেন, ‘সামনের বছরই হয়তো বিয়ে...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, প্যারোলের কথা যদি বলেন, তাহলে সরকারী কৌশলীদের দয়া করে বলে দেন, খালেদা জিয়ার জামিনের বিরোধিতা যেন তাঁরা না করেন। তাহলে তো জামিনে মুক্তি পেতে পারেন, প্যারোলের প্রয়োজন হবে না। এটা স্পষ্ট, সরকার খালেদা জিয়ার মুক্তি চায় না। তিনি বলেন, জাহিদুর রহমানের মতো আরও দুই-একজন গেলেও সংসদের বৈধতা আসবে না। আজ শনিবার জাতীয়...
জিরাফ এই মুহূর্তে বিলুপ্তির মুখে থাকা পৃথিবীর অন্যতম প্রাণী। পরিবেশবাদীদের চাপের মুখে অবশেষে প্রাণীটির বিলুপ্তি রোধে যুক্তরাষ্ট্র সরকার ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে। ওয়াশিংটন সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস (এফডব্লিউএস) এক ঘোষণায় বলেছে, তারা জিরাফকে যুক্তরাষ্ট্রের বিপদাপন্ন প্রাণী আইনের আওতায় আনবে কি না, সে জন্য একটি পর্যালোচনা শুরু করতে যাচ্ছে।...