বাংলাদেশ ব্যাংক সম্প্রতি আরও তিনটি নতুন ব্যাংকের অনুমোদন দিয়েছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে প্রায় লাখ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাংক খাতের নানা সমস্যা, বাংলাদেশ ব্যাংকের ভূমিকা ইত্যাদি বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও ব্যুরো অব বিজনেস রিসার্চের পরিচালক মাহমুদ ওসমান ইমাম। সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম। প্রথম আলো: দেশের ব্যাংক খাত কেমন আছে? মাহমুদ... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2TbXGtf
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, অনেকে মনে করছে, বিএনপি পরাজিত হয়েছে। আমরা পরাজিত হইনি। আবার অনেকেই বলেন যে, বিএনপির কর্মীরা হতাশ। আমি এটা বিশ্বাস করি না। বিএনপির নেতা-কর্মীরা হতাশ নয়, হতভম্ব।আজ শনিবার দুপুরে ঢাকার জাতীয় প্রেসক্লাবে দুটি বইয়ের প্রকাশনা-পাঠ ও আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা, বিএনপির...
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ।নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এর কাছে পাঠানো এক শোকবার্তায় জাতিসংঘ মহাসচিব বলেন, ‘নির্মম এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইল গভীর সমবেদনা। সেই সঙ্গে ২০ জানুয়ারির সেই ঘটনায় যারা আহত রয়েছেন...
জমির বিরোধ নিয়ে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বিলহাচুরা এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার ব্যক্তি। তাৎক্ষণিক আহত ব্যক্তিদের নাম–ঠিকানা পাওয়া যায়নি। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ১১ জনকে আটক ও সাতটি অস্ত্র উদ্ধার করেছে।আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বিলহাচুরা এলাকার মৃত আবদুর রহমানের ছেলে নিজাম উদ্দিন (৪৫) ও...
চকবাজারের চুড়িহাট্টা মোড় এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। যানজট নেই, রিকশার টুংটাং শব্দ নেই। ঠেলাগাড়ি, ভ্যানগাড়ির ব্যস্ত ছুটে চলা নেই। বিচ্ছিন্নভাবে কিছু মানুষ জড়ো হয়ে থাকা ছাড়া সেখানে নিত্যদিনের কোলাহলও নেই। এর আগে কখনো এ জায়গা এমন সুনসান ছিল কি না, কেউ মনে করতে পারেন না। মাত্র দুদিন আগে ভয়াল আগুন চুড়িহাট্টার চিরচেনা রূপ বদলে দিয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।...
পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে শ্রীলঙ্কা। দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ল করুণারত্নের দল নিজেদের ক্রিকেট ইতিহাসে ভাঙাগড়ার মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। তাঁদের ক্রিকেট ইতিহাসে এটাই সম্ভবত সবচেয়ে বাজে সময়। সনাথ জয়াসুরিয়া-অরবিন্দ ডি সিলভা কিংবা মাহেলা জয়াবর্ধনে-কুমার সাঙ্গাকারাদের রেখে যাওয়া পরম্পরা ধরে রাখতে...
লর্ডসের সঙ্গে বার্ট সাটক্লিফ ওভালের যেমন তুলনাই চলে না, তেমনি ২০০৫ সালের মুশফিকুর রহিমের সঙ্গে ২০১৯ সালের মুশফিকুর রহিমেরও নয়। তবে একটা ছবিতে কাল যেন মিলে গেলেন প্রায় ১৪ বছর আগে–পরের মুশফিকুর রহিম। ২০০৫ সালে লর্ডসে সাড়াজাগানো সেই টেস্ট অভিষেকের আগে ক্রিকেটের সবচেয়ে বিখ্যাত মাঠে মুশফিকের দারুণ একটা ছবি আছে। পরনে ট্র্যাকস্যুট–ট্রাউজার, মাথায় কানটুপি। মুখে হাসি। শুধু হাসিটাই মিলল না।...
‘পাকিস্তান নিপাত যাক’—ভারতজুড়ে এখন এই স্লোগান। দেশটির ক্রীড়া মহলের দাবি, পাকিস্তানকে বয়কট করো! গণদাবি মেটাতে গিয়ে চার পাকিস্তানি শুটারকে ভিসা দেয়নি ভারত সরকার। যাঁরা ভারতে অনুষ্ঠানরত শুটিং বিশ্বকাপে অংশ নিতে ভারতে আসতে চেয়েছিলেন। আর এই ভিসা নিয়েই বিপদে পড়েছে ভারতের ক্রীড়াঙ্গন। পাকিস্তানি শুটারদের ভিসা না দেওয়ায় ভারতের ওপর চটেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বাতিল করে...
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া আমেরিকান হুদা মুথাহানার দেশে ফেরার অধিকার নিয়ে সরকারের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন তাঁর বাবা। আহমেদ আলী মুথাহানা গত বৃহস্পতিবার মামলা ঠোকেন। সেখানে তিনি দাবি করেন, ট্রাম্প প্রশাসন হুদার নাগরিকত্ব বাতিল করতে ‘বেআইনি পদক্ষেপ’ নিয়েছে। হুদা বলেছেন, তিনি তাঁর দেশে ফেরা নিয়ে ফেডারেল চার্জের মুখোমুখি হতে প্রস্তুত। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প...
পাঁচ বছর আগে ‘বাংলাশিয়া’ নামে মালয়েশিয়ার একটি সিনেমায় অভিনয় করেছিলেন বাংলাদেশের নিরব। টানা ৪২ দিন শুটিং করার পর ছবির কাজ শেষ হয়। এরপর ট্রেলারও প্রকাশিত হয়। জাপানের একটি চলচ্চিত্র উৎসবে ছবিটি প্রদর্শিত হয়। এরপর ছবিটির ওপর খড়্গ নেমে আসে। মালয়েশিয়ার সরকার ছবিটির প্রদর্শনী নিষিদ্ধ করে। শুধু মালয়েশিয়ায় নয়, বিশ্বের কোথাও ছবিটি প্রদর্শন করা যাবে না। এবার সব জটিলতার অবসান হয়েছে। নিরব...
‘তোমার সাফল্যের রহস্য কী?’ তরুণ কণ্ঠশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কাছে এই প্রশ্ন রাখলে তিনি হয়তো বলবেন, দু-একটি বিপর্যয়। নিজের রেকর্ড নিজে ভেঙে এগিয়ে যাওয়ার জন্য জীবনে দু-একটি বিপর্যয়ের প্রয়োজন আছে হয়তো। নয়তো সাফল্যের চূড়ায় চড়া যায় না। মার্কিন কণ্ঠশিল্পী আরিয়ানা গ্র্যান্ডে নতুন এক রেকর্ড করেছেন। যুক্তরাজ্যের সংগীত টপ চার্টের শীর্ষে আছেন তিনি। এখন পর্যন্ত অনলাইনে ‘সর্বোচ্চবার শোনা...
মুন্সিগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ৫ দিনব্যাপী অমর একুশে গ্রন্থমেলায় মুন্সিগঞ্জ বন্ধুসভার স্টল শ্রেষ্ঠ নির্বাচিত হয়। ২১ ফেব্রুয়ারি শুক্রবার জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার ঘোষণা করা হয়। বন্ধুসভার সভাপতি এম এ রিন্টুর হাতে পুরস্কার তুলে দেন স্থানীয় সাংসদ মৃণাল কান্তি দাস। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সায়লা ফারজানা ও...