৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রথম আলো বন্ধুসভা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ১২৯তম আড্ডা নতুন বন্ধুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এই আড্ডা শুরু হয় নতুন বন্ধুদের পরিচিতি দিয়ে। এরপরে নতুন বন্ধুদের সঙ্গে বন্ধুসভার সাংগঠনিক কাজ ও বার্ষিক কার্যাবলি সংক্ষিপ্ত পর্যালোচনা করা হয়। তারপরে পাঠচক্রে শরৎচন্দ্রের ‘মন্দির’ গল্পটি আলোচনা এবং নতুন বন্ধুদের কাছ থেকে বন্ধুসভা সম্পর্কে মতামত নেওয়া হয়। প্রথম আলো... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2MVkvMf
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সাহিত্যচর্চার অনুষ্ঠান ‘পাঠচক্র’। ৬ ফেব্রুয়ারি বেলা ১টা ৩০ থেকে বিশ্ববিদ্যালয় জাদুঘর প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পাঠচক্রের এবারের নির্ধারিত বই আনোয়ার পাশার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রাইফেল, রোটি আওরাত।বন্ধুসভার পাঠচক্র সম্পাদক রানা শারফিলার সঞ্চালনায় উপন্যাসটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাঠচক্রে বন্ধুরা উপন্যাসটির ওপর নিজেদের মতামত তুলে ধরেন।উপন্যাসটির...
১. ভাঁজপত্র প্রকাশ২. একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার ইতিহাসবিষয়ক তথ্যমূলক লেখা প্রতিযোগিতা (৩০০ শব্দের মধ্যে) ।ভাঁজপত্রের কবিতা ও ছড়া এবং তথ্যমূলক লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি সাপ্তাহিক সভায়।কর্মসূচি সিদ্ধান্ত: ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় খুলনা বন্ধুসভার সব বন্ধু মিলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। তথ্যমূলক লেখা প্রতিযোগিতার ফলাফল ও পুরস্কার বিতরণী।
বাংলাদেশের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সম্প্রতি প্রায় ৩৫টি গ্রাহক প্রতিষ্ঠানের সঙ্গে ‘নেট মিটারিং গাইডলাইন ২০১৮’–এর আওতায় চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় ২০১৮ সালের জুলাই মাসে ওই গাইডলাইন জারি করেছিল। স্বাক্ষরিত চুক্তির আওতায় প্রায় পাঁচ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎশক্তি নবায়নযোগ্য উৎস থেকে গ্রিডে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে।...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীর-স্বাস্থ্য ভালো আছে। প্রায় চার ঘণ্টা টানা পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ আছেন। শুধু সুস্থই নন, তাঁর শারীরিক অবস্থা খুব ভালো বলেই চিকিৎসক প্রাথমিকভাবে মত দিয়েছেন।গতকাল শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দ্বিতীয় দফা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করান। ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে চার ঘণ্টা ধরে...
নিকারাগুয়ায় বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করেছেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান। গত বুধবার দেশটির রাজধানী মানাগুয়ায় আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার কাছে তিনি পরিচয়পত্র পেশ করেন। এ সময় দেশটির ভাইস প্রেসিডেন্ট মুরিলো ওর্তেগা ও পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) মিয়া...
দ্রুত সেবা নিশ্চিত করায় যুক্তরাজ্যের জরুরি পরিষেবার নম্বর ৯৯৯-এর সুনাম অনেক। কিন্তু দেশটির ডেভন কাউন্টির বন্দরনগরী এক্সমুথের একটি পরিবারের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টোটাই। পড়ে গিয়ে গুরুতর আহত হওয়া এক বৃদ্ধার পরিবার ৯৯৯-এ ফোন করে অ্যাম্বুলেন্সের দেখা পেয়েছে প্রায় সাত ঘণ্টা পর। এর আগেই বৃদ্ধার ছেলে লন্ডন থেকে ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বাড়ি পৌঁছে যান। ঘটনাটি ঘটেছে গত শনিবার। এক্সমুথের বাসিন্দা মার্ক...
একসময় কোর্তোয়া ছিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের অন্যতম বড় তারকা। মোরাতা ছিলেন রিয়াল মাদ্রিদের। অথচ আজ দুজন মাঠে নামবেন সাবেক দলের বিপক্ষে আজ রাতে ওয়ান্ডা মেট্রোপলিটনের পরিস্থিতি অদ্ভুত হওয়াই স্বাভাবিক। নগর প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ যাচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে। প্রতি বছরই অন্তত দুবার করে দেখা হয় দুই দলের। আজ রাতে অবশ্য অন্যরকম অভিজ্ঞতা হবে দুই দলের দুই তারকার। আজ থেকে কয়েক বছর আগেও যে, দুজন ঠিক...
কাল ফাইনালে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছিল ঢাকা ডায়নামাইটস। পরিসংখ্যানটি তখন দেখানো হয় টিভি পর্দায়। এবার বিপিএলে শীর্ষ দশ বোলারের পরিসংখ্যান। ধারাভাষ্যকার ড্যানি মরিসন তা দেখে যেন চমকে উঠলেন, ‘ইটস ওয়ান্ডারফুল! মোস্ট অব দেম আর লোকাল।’ বিপিএল কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্টে প্রায়ই বাংলাদেশে আসার সুবাদে মরিসন এ দেশের ক্রিকেট ভালোই জানেন। এখানকার মাটিতে ঘূর্ণি ধরে বেশি কিংবা ধরানোর ব্যবস্থা...
বিনা দোষে নিরীহ পাটকল শ্রমিক জাহালমকে তিন বছর জেল খাটানোর জন্য তাঁকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। সংগঠনটির নেতারা বলছেন, দ্রুত জাহালমকে এ ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আন্দোলন করা হবে। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির নেতারা জাহালমের জন্য ক্ষতিপূরণ চেয়ে মানববন্ধন করে। মানববন্ধনে অংশ নিয়ে সংগঠনটির...
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার পর অন্য বিশ্ববিদ্যালয় এবং বড় বড় কলেজের ছাত্র সংসদ নির্বাচনেরও উদ্যোগ শুরু হয়েছে বা হচ্ছে। তবে ডাকসু নির্বাচনের ওপর নির্ভর করছে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্বাচনের ভবিষ্যৎ।সরকারের নীতিনির্ধারকদের চিন্তা হলো, ছাত্র সংসদ নির্বাচন করতে গিয়ে যেন আবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সুষ্ঠু পরিবেশ নষ্ট না হয়। তাই তাঁরা দেখতে চান...