পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Monday, December 31, 2018

আরাকান থেকে এবার পালাচ্ছে রাখাইনরা

বাংলাদেশে এখনো জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ হয়নি। এ রকম সময়ে তার দক্ষিণ সীমান্তঘেঁষা মিয়ানমারের আরাকানে কী হচ্ছে, সে বিষয় দেশটির সংবাদপত্র জগতে ভালো মনোযোগ পাবে না, সেটাই স্বাভাবিক। কিন্তু আরাকান বা রাখাইন প্রদেশের পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন করে উদ্বিগ্ন হওয়ার মতো মোড় নিচ্ছে বলেই খবর মিলছে। আরাকানের প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলমান ইতিমধ্যে বাংলাদেশে রয়েছে। কিন্তু এবার বৌদ্ধ রাখাইনদেরও... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2Tlv25I

আর্জেন্টিনায় বিবারের কিসের বাধা!

কানাডিয়ান গায়ক জাস্টিন বিবারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে তাঁর আর্জেন্টিনা যেতে আর কোনো বাধা থাকছে না। ২০১৩ সালের এক ঘটনার জের ধরে তাঁকে আর্জেন্টিনায় নিষিদ্ধ ঘোষণা করা হয়। ২০১৩ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের একটি ক্লাবে বিবারের দেহরক্ষী সেখানকার আলোকচিত্রী ডিয়েগো পেনসোয়াকে পিটুনি দেন। এ ঘটনায় বিচারে বিবারকে দোষী সাব্যস্ত করা হয়। ২০১৬ সাল থেকে বিবারের দেশটিতে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2EYOqBf

বিএনপি-জোট করণীয় খুঁজতে বৈঠকে বসছে

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিপর্যয়ের পর পরবর্তী করণীয় ঠিক করতে বৈঠকে বসছে বিএনপি, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্ট। আজ সোমবার বিকেল চারটায় গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হবে। সন্ধ্যা ছয়টায় বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের বৈঠক হবে। একই সময় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এই জোটের বৈঠক হবে। মূলত, এই বৈঠকে বিএনপি ও তাদের জোটের পরবর্তী... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2F1LHY7

কোথায় ছিল এই ইউনাইটেড!

২০১৬ সালে জুভেন্টাস থেকে ১০৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরত আসলেন পগবা, তখন সমর্থকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে রব তুলেছিল #পগব্যাক দিয়ে। পগবার ফেরত আসা নিয়ে যে রব তুলেছিল সমর্থকেরা, তা চাইলে তাঁরা আবারও তুলতে পারেন। কেনই বা তুলবেন না, গত দেড় মৌসুমে যে পগবা নিজেকে হারিয়ে খুঁজছিলেন, সেই পগবার রাতারাতি এমন পরিবর্তন! কোচ হোসে মরিনহোর অধীনে গত সতেরো ম্যাচে যা করতে পারেননি, তা করে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2ApjeIj

উপহাসের শিকার রানী

হ্যাশট্যাগ মি টু আন্দোলন প্রসঙ্গে এক মন্তব্য করে উপহাসের শিকার হয়েছেন বলিউড তারকা রানী মুখার্জি। অনলাইনে তাঁর মন্তব্যের নিন্দা, এমনকি গালমন্দও করছেন অনেক ভারতীয় নাগরিক। মন্তব্যের জের ধরে নতুন প্রজন্মের তারকাদের সঙ্গে তাঁর তুলনা করে অনেকে বলেছেন, এখনকার তারকারা নারী অধিকারের ব্যাপারে অনেক বেশি সচেতন। ভারতে হ্যাশট্যাগ মি টু আন্দোলন শুরু হওয়ার পর বলিউডের অনেক তারকাই মুখ খুলেছেন। ফাঁস করেছেন যৌন... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2SqJYiE

কলকাতার কাগজে বাংলাদেশের নির্বাচন

বাংলাদেশে গতকাল রোববার অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে ভারতের পশ্চিমবঙ্গের খবরের কাগজগুলো। ঘোষিত ফলাফলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পেয়েছে। নির্বাচনী সহিংসতায় প্রাণহানির খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে তারা। কলকাতার প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা প্রথম পাতায় চার কলামজুড়ে খবরটি প্রকাশ করেছে। খবরের শিরোনাম,... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2SoWbEp

টিকল না দ্বিতীয় সংসার

টিকল না মার্কিন গায়ক, গীতিকার ও নৃত্যশিল্পী উশার রেমন্ডের দ্বিতীয় সংসার। কয়েক মাস আলাদা থাকার পর সম্প্রতি দ্বিতীয় স্ত্রী গ্রেস মিগুয়েলকে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠান তিনি। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই বিচ্ছেদ তাঁদের দুজনের জন্যই মঙ্গলজনক হবে বলে মনে করছেন এই বিচ্ছিন্ন দম্পতি। গত শুক্রবার জর্জিয়ায় স্ত্রীর কাছে বিবাহবিচ্ছেদের চিঠি পাঠিয়েছেন গ্র্যামিজয়ী শিল্পী উশার। ছয় বছর প্রেম করার পর ২০১৫ সালে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2QYiynD

বিদেশি পর্যবেক্ষকদের জন্য প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশসহ সার্বিক বিষয়ে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিকেল চারটায় এই সংবাদ সম্মেলন হবে বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আবদুর রহমান বলেন, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2BNoS74

চট্টগ্রাম টু ভৈরব

যাত্রার দিনটি ছিল শুক্রবার। চট্টগ্রাম বন্ধুসভার আমরা পাঁচজন রওশন ভাইয়ের আমন্ত্রণে চট্টগ্রাম থেকে ভৈরবের উদ্দেশে যাত্রা শুরু করি। রাত সাড়ে ১২টায় ট্রেন। স্টেশনে অনেকেই আসেন আমাদের বিদায় জানাতে। স্টেশন লোকারণ্য ছিল। কুলিদের হাঁকডাক, হকার-ফেরিওয়ালাদের চেঁচামেচিতে পুরো স্টেশন মুখর। টিকিট আগেই কাটা ছিল। কিছুক্ষণের মধ্যে ট্রেন এল। আমরা ট্রেনে উঠে পড়ি। আমি জানালার পাশে বসলাম। ঝকঝক শব্দে ট্রেন এগিয়ে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2AjOPv2

বরিশালে ২০টিতেই জামানত গেল ধানের শীষের

বরিশালের ২১টির মধ্যে ২০টি আসনেই জামানত হারাচ্ছেন ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। জামানত হারানো প্রার্থীদের তালিকায় বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। তাঁরা প্রাপ্ত (কাস্ট) ভোটের আট ভাগের এক ভাগও পাননি। জামানত হারানো হেভিওয়েট প্রার্থীদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, আরেক ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2Amd4bY

আইসিসি বর্ষসেরা টি-টোয়েন্টি দলে বাংলাদেশের রুমানা

মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের রুমানা আহমেদ আন্তর্জাতিক ক্রিকেটে এ বছর মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আইসিসি। ওয়ানডে দলে সুযোগ হয়নি বাংলাদেশের কোনো ক্রিকেটারের। তবে টি-টোয়েন্টি দলে জায়গা করে নিয়ে বাংলাদেশকে সুখবর দিলেন রুমানা আহমেদ। পাঁচটি দেশের ক্রিকেটারদের নিয়ে মেয়েদের বর্ষসেরা টি-টোয়েন্টি দল গঠন করেছে আইসিসি। মেয়েদের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2GNFyBg

শান্তিপূর্ণ ভোট গ্রহণ, কিন্তু...

চট্টগ্রাম কাপাসগোলা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এসে বাইরে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন চার অধ্যাপক। তাঁদের দুজন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট), একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও একজন ঢাকা ইউনিভার্সিটি অব লিবারেল (ইউল্যাব) আর্টসের শিক্ষক। চট্টগ্রাম-৯ আসনটিতে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম পদ্ধতিতে। এই চার শিক্ষকই একমত হয়ে জানালেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোটে কারচুপির সুযোগ কম। আগামীতে সারা দেশেই... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2St4vmV