পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Saturday, December 29, 2018

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৫ দশমিক ৮

দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা আজ শনিবার ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত তিন দিনের তুলনায় অনেকটা কম। পৌষের শুরু থেকেই পঞ্চগড়ের তাপমাত্রা কমে গিয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। পাঁচ দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠা-নামা করছিল। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাতভর ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। প্রতিদিন সকাল আটটার মধ্যেই... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2Q59po5

ফল না নিয়ে কেন্দ্র না ছাড়ার আহ্বান রিজভীর

সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আপনাদের একেকটি ভোট নিশ্চিত করতে পারে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ। ফলাফল না নিয়ে আপনারা ভোটকেন্দ্র ত্যাগ করবেন না।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2VhhRnZ

বিএনপির সরে দাঁড়ানোর প্রচার অপকৌশল: আ.লীগ

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়াবে বলে একটি প্রচার রয়েছে। সেই প্রচার তাদের নির্বাচনী অপকৌশল হতে পারে। এ বিষয়ে জনগণ, ভোটার, দলের প্রার্থী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ শনিবার দুপুরে দলের পক্ষে সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এসব কথা বলেন।... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2Qdxw48

বিএনপির দুর্গে আ.লীগের দাপট

দিনাজপুরে সংসদীয় আসন ছয়টি। বিএনপির দুর্গ হিসেবে খ্যাত খালেদা জিয়ার পৈতৃক নিবাস সদর আসনে বিএনপি প্রার্থীর প্রার্থিতা স্থগিত হয়েছে। এর বাইরে পাঁচটি আসনের তিনটিতে বিএনপি ও দুটিতে জামায়াতের নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। অন্যদিকে, আওয়ামী লীগের বর্তমান সাংসদেরাই ছয়টি আসনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছয়টি আসনেই আওয়ামী লীগ দাপটের সঙ্গে নির্বাচনী প্রচার চালিয়েছে। শেষ দিনে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2GIxf9L

মানব জাতি ও আমরা বনাম তারা

সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ। এই জীবটি গোষ্ঠী বেঁধে সংঘবদ্ধভাবে বাস করে। কিন্তু সেই আদিম যুগ থেকেই তারা নিজেদের দুভাগে বিভক্ত করে নিয়েছে। বিভক্তিও খুব সহজ—আমি বনাম সে; অথবা আমরা বনাম তারা। ‘আমরা’ অর্থাৎ খুব আপন আর ‘তারা’ অর্থাৎ খুব পর। এই আপাতদৃষ্টিতে সহজ বিভক্তিটা আসলে খুব জটিল। এক বাক্যে বুঝিয়ে বলতে গেলে বলতে হয়—আমরা গোষ্ঠীতে যারা পড়ে তারা ঠিক আমাদের মতো;... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2RhVorO

চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর আর নেই

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মদিনের দিন বিদায় নিলেন তাঁরই শিষ্য সৈয়দ জাহাঙ্গীর। পঞ্চাশ দশকের খ্যাতিমান শিল্পীদের অন্যতম চিত্রশিল্পী সৈয়দ জাহাঙ্গীর আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে নিজের বাসভবনে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।  প্রথম আলোকে এ খবর নিশ্চিত করেছেন শিল্পী মনিরুল ইসলাম। তিনি জানান, আজ বিকেলে শেষ শ্রদ্ধা জানানোর... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2GIxbXz

আবার থ্রি-জি ও ফোর-জি বন্ধের নির্দেশ

আগামীকাল রোববার ভোটগ্রহণকে সামনে রেখে দেশজুড়ে তৃতীয় ও চতুর্থ প্রজন্মের (থ্রি-জি ও ফোর-জি) মোবাইল ইন্টারনেট সেবা আবার বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দুপুরের পর মোবাইল অপারেটরগুলোকে এই নির্দেশ দেওয়া হয়। গ্রাহকেরা জানিয়েছেন, তারা বেলা ৩টা থেকে মুঠোফোনে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাচ্ছেন না। বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, সোমবার দিবাগত মধ্যরাত পর্যন্ত এ... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2TeXI00

এমন নির্বাচন কখনো দেখেনি কেউ

আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ বলেছেন যে এবারের নির্বাচনে তাঁদের দলের পক্ষে সত্তরের মতো গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিপরীতে এই নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন বলেছেন, তিনি তাঁর ৫০ বছরের বেশি সময়ের রাজনৈতিক জীবনে এ ধরনের নির্বাচন আর কখনো দেখেননি। হিসাবের দিক থেকে দুই পক্ষের কথাতেই একটা মিল পাওয়া যায়। দেশের ভেতরেও এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ, যাঁরা এ... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2QdlfwA

‘নিয়ন্ত্রিত ভোটে’ জেতার আয়োজন আ. লীগের: বাম জোট

হুমকি-ধমকি দিয়ে ক্ষমতাসীন দল আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রিত ভোটের মাধ্যমে জেতার আয়োজন করেছে বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। তবে তারা ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পল্টনে মুক্তি ভবনে বাম গণতান্ত্রিক জোট ‘নির্বাচনের বর্তমান পরিস্থিতি’ নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানায়। সংবাদ... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2QWCzLd

বিজেপির সঙ্গে বৈঠকের চেষ্টা করেছিল বিএনপি

বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি ভারতের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে আগ্রহী। দেশটির সঙ্গে বিভিন্ন সময় সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে তারা। এমনকি এ বছরের আগস্টে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে ব্যাংককে একটি বৈঠকের দিন ঠিক করার চেষ্টাও করেছিল বিএনপি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই এ কথা... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2BKPPbF

টাঙ্গাইল-৫ এ আ. লীগ-জাপার দুই প্রার্থীই থাকছেন

টাঙ্গাইল-৫ (সদর) আসনে মহাজোটের আওয়ামী লীগ ও জাতীয় পার্টি উভয় দলের প্রার্থীই প্রতিদ্বন্দিতায় থাকবেন। গতকাল শুক্রবার আওয়ামী লীগ প্রার্থী ছানোয়ার হোসেনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর নির্দেশনা এসেছিল। গতকাল রাতে আবার দলের উচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে, এ আসনে নৌকার প্রার্থীও প্রতিদ্বন্দিতায় থাকবেন। আওয়ামী লীগ সূত্র জানায়, টাঙ্গাইল-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছানোয়ার হোসেন শুক্রবার ঢাকায় গিয়ে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2ETCEJf

থার্টি ফার্স্টে খোলা জায়গায় নাচ, গান বন্ধ

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে বেশ কিছু নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ৩১ ডিসেম্বর রাতে পটকা, আতশবাজি, বেপরোয়া গাড়ি, মোটরসাইকেল চালনাসহ যেকোনো ধরনের অশোভন আচরণ এবং বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে ডিএমপি। ডিএমপি নির্দেশনা অনুসারে ঢাকা মহানগরের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার স্বার্থে রাস্তার মোড়, ফ্লাইওভার, রাস্তায়, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনো... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2SmecDj