পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Friday, December 7, 2018

মান্নানের আসবাব মাত্র ২৫ হাজার টাকার

বছরে ৪২ লাখ ২১ হাজার ৩৪৬ টাকা আয় করেন সাবেক বিমানমন্ত্রী আবদুল মান্নান। কিন্তু তাঁর ইলেকট্রনিক কোনো সামগ্রী নেই, আসবাব আছে মাত্র ২৫ হাজার টাকার। আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-১০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচন কমিশনে দাখিল করা তাঁর হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। আসনটিতে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনি।রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান ও নিউমার্কেট থানা নিয়ে ঢাকা-১০ আসন। আসনটির মোট... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2SyIsdV

জামায়াত আর এরশাদ এখনো তুরুপের তাস

১৯৫৮ সালের অক্টোবরে মার্শাল ল জারি হয়েছিল পাকিস্তানে। জেনারেল আইয়ুব খান তখন ক্ষমতার শীর্ষে। ১৯৫৯ সালের ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল। সেটি শিকেয় উঠল। আইয়ুব খান সিদ্ধান্ত নিলেন, নির্বাচন হবে। তবে সেটি হলো স্থানীয় সরকারের। তখন বলা হতো ইউনিয়ন কাউন্সিল। প্রচারমাধ্যমে সুর করে বলা হতো, ‘শোনেন শোনেন সভাজন ভাই, আবার হবে নির্বাচন।’ এর রেশ এখনো কানে বাজে। ২০১৮ সালের ডিসেম্বরে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2RG3l6Y

রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের ৭ জন গ্রেপ্তার

রাজধানীতে প্রশ্নফাঁস চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিরিয়াস ক্রাইম ইউনিট। গতকাল শুক্রবার তাঁদের রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো খুদে বার্তায় জানানো হয়। ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে প্রশ্নের সমাধান দিতে কাজ করতেন। গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Qj5glb

আওয়ামী লীগের টিকিট নিশ্চিত হলো চারজনের

কিশোরগঞ্জে একজন, টাঙ্গাইলে একজন ও জামালপুরে দুজন মোট চারজন গতকাল শুক্রবার আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। কিশোরগঞ্জ কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। আওয়ামী লীগের সভাপতি শেখ         হাসিনা গতকাল শুক্রবার রিটার্নিং কর্মকর্তাকে আওয়ামী লীগ মনোনীত চূড়ান্ত... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2rt6ITr

মনোনয়নের জন্য অবরোধ

দলীয় মনোনয়ন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ থাকা অস্বাভাবিক নয়। কিন্তু সেই ক্ষোভের মাত্রা কখনো রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট কিংবা রেলপথ অবরোধের পর্যায়ে যেতে পারে না। এরপরও সেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার নাটোরের বাগাতিপাড়ার মালঞ্চি এলাকায়। পত্রিকার খবর ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ২৫ নভেম্বর শহিদুল ইসলাম ওরফে বকুলকে দলীয়... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2BYSn7c

মাদকাসক্তি ও উন্মাদনা

গত বুধবার ঢাকার বাংলামোটরের এক বাসা থেকে পুলিশ নুরুজ্জামান কাজল নামের যে ব্যক্তিকে আটক করেছে, তাঁর সম্পর্কে সংবাদপত্রে প্রকাশিত বর্ণনা থেকে অনুমান হয়, তিনি গুরুতর মানসিক সমস্যার শিকার। আটকের সময় তাঁর হাতে ছিল একটা দা। সে সময় ওই বাসায় তাঁর চার বছর বয়সী শিশুসন্তান ছাড়া আর কেউ ছিল না। ওই এলাকার যেসব কৌতূহলী লোক রাস্তায় ভিড় করে তাঁকে দেখছিল, তাদের আশঙ্কা হয়েছিল, তিনি হয়তো নিজের ছেলেটিকে খুন করতে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2L5dCae

স্বামী কোটিপতি, স্ত্রী নিঃস্ব

কোটিপতি স্বামী বিএনপিদলীয় সাবেক সাংসদ মো. শহিদুজ্জামানের (বেল্টু) স্ত্রী মোছা. মুর্শিদা জামানের কোনো স্বর্ণালংকার নেই। তবে ২০০৮ সালের নির্বাচনের আগে মুর্শিদা জামানের প্রায় ৩৩ লাখ ৫৪ হাজার ১ টাকার সম্পদ ছিল। বর্তমানে তাঁর কিছুই নেই। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় এ তথ্য পাওয়া গেছে। ২০০৮ সালের নির্বাচনে শহিদুজ্জামানের জমা দেওয়া হলফনামায় দেখা যায়, সেই সময় তাঁর... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2REwcbT

‘ঢাকা অ্যাটাক’–এর পর ‘ঢাকা অ্যাটাক এক্সট্রিম’: তাসকিন রহমান

বয়ফ্রেন্ড ছবির শুটিং শেষ করে গত সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্র অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন অভিনেতা তাসকিন রহমান। গত বৃহস্পতিবার রাতে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত যদি একদিন ছবির টিজার প্রকাশিত হয়েছে। ছবিটিতে একজন সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তাসকিন। ঢাকা অ্যাটাক–খ্যাত এই অভিনেতা গতকাল অস্ট্রেলিয়া থেকে জানালেন নতুন ছবির খবরসহ এ সময়ের নানান কথা। ইউটিউবে ‘যদি একদিন’ ছবির... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2QjF2PF

ভোটারদের কাছে ক্ষমা চাইলেন সাজেদাপুত্র

ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা এবং কৃষ্ণপুর ইউনিয়ন) নির্বাচনী এলাকায় বিগত সময়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের অত্যাচার-নির্যাতনের শিকার হওয়ার ঘটনায় ভোটারদের কাছে ক্ষমা চেয়েছেন এই আসনের বর্তমান সাংসদ ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্ঠ পুত্র শাহদাব আকবর চৌধুরী। গতকাল শুক্রবার সকালে নগরকান্দার তালমা ইউনিয়নের কদমতলী গ্রামে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বাড়িতে আয়োজিত সভায় দেওয়া বক্তব্যে তিনি এ... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2rpXzee

হুয়াওয়ের কর্মকর্তার বিরুদ্ধে ‘প্রতারণার’ অভিযোগ

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রধান অর্থ কর্মকর্তা মেং ওয়ানঝুর বিরুদ্ধে ব্যাংকের সঙ্গে প্রতারণার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। গতকাল শুক্রবার কানাডার একটি আদালতে তাঁর জামিন শুনানির সময় এক আইনজীবী তাঁর জামিনের বিরোধিতা করে বলেন, জামিন দিলে মেং ওয়ানঝু পালিয়ে যেতে পারেন। ক্রাউন অ্যাটর্নি জন গিব-কার্সলের ভাষ্য, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, স্কাইকম নামের এক অনানুষ্ঠানিক সহযোগী প্রতিষ্ঠানের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2G2zbJF

সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে ১৬৮টি মামলা

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ১০ বছরে ১৬৮টি মামলা হয়েছে। এই বিপুলসংখ্যক মামলা মাথায় নিয়েই তিনি কারাগার থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।তবে সুলতান সালাউদ্দিনের শুধু মামলাই বাড়েনি, বেড়েছে ব্যবসাপ্রতিষ্ঠান, আয়। ব্যক্তিগত গাড়িও হয়েছে। তাঁর স্ত্রীরও আয় বেড়েছে। সেই সঙ্গে স্ত্রীর ৪০ ভরি স্বর্ণালংকার দ্বিগুণ হয়ে ৮০ ভরি... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2E9A6FS

নজরুল ইসলামের নগদ টাকা বেড়েছে ৫২৭ গুণ

দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরীর নগদ ছিল সাড়ে চার হাজার টাকা। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৭৪ হাজার টাকা। পাঁচ বছরের ব্যবধানে তাঁর নগদ টাকা বেড়েছে ৫২৭ গুণ! আগে গাড়ি না থাকলেও এখন গাড়ি আছে। শুধু নগদ টাকা নয়, স্থাবর ও অস্থাবর সম্পত্তি দুটোই বেড়েছে এই সাংসদের। তবে বার্ষিক আয় কমেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্রের সঙ্গে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Els7pQ