পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Sunday, December 1, 2019

বন্যায় ভাসছে ফ্রান্স, ৩ উদ্ধারকর্মীর মৃত্যু

ইতালির বন্দরনগরী ভেনিসের পর এবার বন্যার পানিতে ভাসছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। আজ সোমবার দক্ষিণাঞ্চলের শহর মার্সেইতে উদ্ধারকাজ চালাতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ভারী বৃষ্টিপাতের কারণে ফ্রেঞ্চ রিভারিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় এই বন্যা দেখা দেয়। গতকাল রোববার বন্যায় দুজনের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/34GXFjA

শিশু ধর্ষণের চেষ্টা, যুবককে নগ্ন করে হাঁটানো হলো

চার বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৩৫ বছরের এক যুবককে নগ্ন করে রাস্তায় হাঁটিয়েছে জনতা।গতকাল রোববার ভারতের মহারাষ্ট্রের নাগপুরের পারদি এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা যুবকের নাম জওহর বৈদ্য। তিনি শহরের একটি কো-অপারেটিভ সোসাইটি ব্যাংকের দৈনিক অর্থ সংগ্রহের (ক্যাশ কালেকশন) এজেন্ট হিসেবে কাজ করেন। পুলিশ জানায়, চার বছরের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/33EZL2n

শিশুরা যেখানে ফিরে পাচ্ছে নতুন জীবন

ময়মনসিংহের ফুলপুরের স্কুলশিক্ষক এ কে এম আবদুর রাজ্জাক দুই দিন বয়সী ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। ছেলে জন্ম নিয়েছে জন্মগত হার্নিয়া নিয়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে ছেলেকে নিয়ে পৌঁছান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে। হাসপাতালেই ছিলেন এক মাস। আশা ছেড়ে দেওয়া সেই ছেলে ফাহিম নূর নিশাত এখন দশম শ্রেণির শিক্ষার্থী। আবদুর রাজ্জাক বেশ গর্ব নিয়েই... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2DCwNpa

নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যায় উত্তাল ভারত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে প্রাণিচিকিৎসক এক নারীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ভারতজুড়ে। গত শনিবার হাজারো মানুষ শহরের একটি পুলিশ স্টেশনের বাইরে জড়ো হয়। তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। এ ছাড়া বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্যাপক জনবিক্ষোভের মুখে গতকাল রোববার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, দ্রুত... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Y6wxrI

অনুপ্রবেশ ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে রাজশাহীর চরখানপুর সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসী। সীমান্তে নজরদারি জোরদার করার জন্য চরখানপুর গ্রামের প্রায় আড়াই শ বাসিন্দা রাত জেগে পালাক্রমে এই কাজ করছেন গত ২৮ নভেম্বর থেকে।গ্রামটির বাসিন্দারা জানান, গত ২৮ নভেম্বর তাঁদের সঙ্গে বৈঠকে বসেন বিজিবি ব্যাটালিয়ন-১–এর আওতাধীন চরখানপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা। চরখিদিরপুরে প্রথম... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/33ENXgz

একটা সোনা জিততে ১৫ বছর...কেন?

একটা সময় সাফ গেমস ফুটবলে সোনার পদক ছিল বাংলাদেশের সোনার হরিণ। যোগ্য দল হয়েও এই সোনার পদকের জন্য ১৫টি বছরের দুঃসহ অপেক্ষায় থাকতে হয়েছে জাতীয় দলকে। প্রতিবারই নানা কারণে সোনা হাতছাড়া হয়েছে দলের। সোনা হাতছাড়া হওয়ার সে কারণগুলোয় চোখ বোলালে অবাকই হবেন পাঠকেরা। ভুল থেকে না শেখার সংস্কৃতি চিরদিনই ক্ষতি করেছে এ দেশের খেলাধুলাকে, বিশেষ করে ফুটবলকে। ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2r65P6x

শিক্ষাভ্রমণ শিশুর কেন প্রয়োজন

যাঁরা আশি বা নব্বইয়ের দশকে বড় হয়েছেন, তাঁদের স্মৃতিতে স্কুল থেকে দল বেঁধে শিক্ষাভ্রমণ বা শিক্ষাসফরের স্মৃতি উজ্জ্বল থাকার কথা। কেন সেই স্মৃতি এখনো মনে আছে আপনার? সে প্রশ্নের উত্তর বিভিন্ন রকম হতে পারে। তবে একটি সাধারণ কথা সবার জন্য বলা যায়। সেটি হলো, শিশু বয়সের গণ্ডীবদ্ধ জীবনের বাইরে এক অপার কল্পনার রাজ্যে চলে যাওয়া এবং নতুন অনেক প্রশ্নের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। আপনার শিশুটির বিষয়েও তেমন একটা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/33Gozqq

ধর্মঘটে তিন বিভাগের সড়কপথ অচল হওয়ার আশঙ্কা

রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ—এই তিন বিভাগের ২৬ জেলায় কোনো পেট্রলপাম্প গতকাল রোববার খোলেনি। এই তিন বিভাগে বন্ধ ছিল তেল উত্তোলন ও পরিবহনও। বাংলাদেশ পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকে চলছে ধর্মঘট। অনির্দিষ্টকালের এই ধর্মঘটের প্রভাব গতকাল খুব বেশি পড়েনি যান চলাচলে। কিন্তু জ্বালানি না পেলে আজ সোমবার থেকে প্রায় অচল হয়ে যেতে পারে তিন বিভাগের সড়কপথ। বিপর্যস্ত হবে যাত্রী ও পণ্য... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2OCP4c8

‘অ্যাভাটার টু’র ২০১৯ সালের শুটিং শেষ

এক মাস আগের কথা। হলিউডের পরিচালক জেমস ক্যামেরন জানান, বিশ্বের অর্থ উপার্জনকারী ‘অ্যাভাটার’ (২০০৯) দেখা যাবে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে। আবার ‘অ্যাভাটার’-ভক্তদের জন্য নতুন খবর। শেষ হলো ‘অ্যাভাটার’ ছবির সিকুয়েল ‘অ্যাভাটার টু’র ২০১৯ সালের শুটিং। গত শুক্রবার ছবিটির অফিশিয়াল টুইটার আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘বিহাইন্ড দ্য... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2q9cj47

ক্ষমতার আয়নাভীতি ও একজন শিক্ষকের দোষ

অন্ধদের দেশে আয়না বিক্রি করতে এসে ভালোই বিপদে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। কথায় বলে উচিত কথার ভাত নেই। সঠিক কথা বলে চাকরি খোয়ানোর ব্যবস্থা করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুশাদ ফরিদী। তিনি ক্ষমতার সামনে আয়না তুলে ধরেছিলেন। আয়নায় আপন চেহারা দেখে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতাশালী ব্যক্তিরা এমনই চটেছেন যে, ভদ্রলোককে এখন গাছতলায় না হলেও ভবনের সিঁড়িতে ক্লাস নিতে হচ্ছে। তাঁকে ক্লাসরুমে ফিরতে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Rc9haj

৩৫ বছর পরেও ওয়াসিমকে তাড়ায় সেই ভুতুড়ে বিকেল

প্রথম সাফে জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন ওয়াসিম ইকবাল। সেবার ফাইনালে নেপালের বিপক্ষে এক ভুতুড়ে ফাইনালে হারতে হয়েছিল বাংলাদেশকে। সে স্মৃতি এখনো তাড়িয়ে বেড়ায় দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই রাইট উইঙ্গারকে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে লাল-সবুজ পতাকা ওড়ার দৃশ্যটা আজও অনেক ফুটবলপ্রেমীর হৃদয়ে অমলিন। ১৯৯৯ সালের ৪ অক্টোবরের সেই আনন্দময় বিকেলে দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে প্রথমবার সোনা জিতেছিল... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2DAV3rJ

Saturday, November 30, 2019

আমাজনের আগুনের জন্য দায়ী ডিক্যাপ্রিও: ব্রাজিলের প্রেসিডেন্ট

আমাজনের আগুনের জন্য অস্কারজয়ী হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে দায়ী করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। গত শুক্রবার তিনি বলেন, ডিক্যাপ্রিও আমাজনে আগুন লাগানোয় অর্থ ঢেলেছেন। যদিও এই দাবির পক্ষে প্রমাণ হাজির করেননি বলসোনারো। লিওনার্দো ডিক্যাপ্রিও ব্রাজিলের প্রেসিডেন্টের অভিযোগ অস্বীকার করেছেন। আমাজনে আগুনের ভয়াবহতার চিত্র সামনে আসার পর তিনি সম্প্রতি বলেছিলেন, আমাজনের আগুন মোকাবিলায়... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2R8u0Mu