ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) ভবিষ্যতের দলিল হয়ে উঠতে পারে। গতকাল রোববার ভারতের রাজধানী নতুন দিল্লিতে বর্ষীয়ান সাংবাদিক মৃণাল তালুকদারের লেখা ‘পোস্ট কলোনিয়াল আসাম (১৯৪৭-২০১৯)’ বইয়ের মোড়ক উন্মোচন করে তিনি এ কথা বলেন। রঞ্জন গগৈ বলেন, ‘এর আগে এই রাজ্যে অনুপ্রবেশকারীদের সংখ্যা নিয়ে শুধু অনুমানের ভিত্তির ওপর একটা মত চলে... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2WBCFaW
ফরাসি গিটারিস্ট তিব্যো কোভাঁকে তাঁর দেশে বলা হয় ধ্রুপদি গিটারের মহারথী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস তাঁর ব্যাপারে বলে, সে অবিশ্বাস্য, তাঁর বাদন শুনতেই হবে। ধ্রুপদি গিটারের সেই তরুণ জাদুকর আজ সোমবার ঢাকায় আসছেন। কেবল গিটার বাজিয়েই ১৩টি আন্তর্জাতিক পুরস্কার জিতেছেন কোভাঁ। টানা ১৫ বছর ধরে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন তিনি, নানা জাতির সংগীতপ্রেমীকে বাজিয়ে শোনাচ্ছেন তাঁর সুরের জাদুকরি ছন্দ।...
মিয়ানমার থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল প্রতি কেজি ৪২ টাকা দরে। সেই পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল ৯০ থেকে ১১০ টাকায়। গতকাল রোববার সন্ধ্যায় দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে আকস্মিক অভিযানে গিয়ে এই চিত্র পেয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের পর খাতুনগঞ্জে মিয়ানমারের পেঁয়াজ তাৎক্ষণিকভাবে ৭০-৭৫ টাকা দরে...
প্রথমেই স্ট্রেচারের ওপর শুয়ে দেওয়া হলো কুকুরটিকে। এরপর শুরু হলো অস্ত্রোপচার। কেউ ব্যস্ত ছুরি-কাঁচি নিয়ে। কেউবা ধরে রেখেছেন কুকুরের পা, কেউবা মুখ। অস্ত্রোপচার সফল হওয়ার পর চিহ্ন হিসেবে কানে দেওয়া হচ্ছে ছোট্ট ছিদ্রের আঁচড়। পরে খাঁচায় রেখে পরম মমতায় খেতে দেওয়া হচ্ছে মাংসের টুকরা আর ওষুধ। সম্প্রতি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) পশু হাসপাতালে এই চিত্র দেখা গেছে।...
কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের হালুকিয়া গ্রামের অধিকাংশ মানুষ হতদরিদ্র। বাপদাদার ভিটায় পলিথিনের ছাউনিযুক্ত ছোট ঝুপড়ি ঘরে কষ্টে দিন কাটত দিনমজুর ফয়েজ আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের। বৃষ্টি এলে ফুটো ছাদ দিয়ে পানি পড়ত। তবে জীর্ণ বাড়িতে থাকার দিন এখন অতীত হয়েছে। তাঁর নিজের এক চিলতে জমিতে পাকা বাড়ি করে দিয়েছে সরকার। এমন একটা বাড়িতে থাকতে পেরে ফয়েজের পরিবারের সদস্যরা কষ্টের কথা ভুলে গেছেন।...
শ্রেণিকক্ষে ঢোকার আগে শিক্ষার্থীদের লম্বা সরি। কক্ষের দরজার মুখে দাঁড়িয়ে আছেন শিক্ষক। দরজার পাশের দেয়ালে রঙিন কাগজে আঁকা তিনটি প্রতীক—হাত, হার্ট (হৃদয়) ও জিগজ্যাগ(আঁকাবাঁকা)। শিশুরা কক্ষে ঢোকার আগে একটা করে প্রতীক স্পর্শ করছে আর সে অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে। কোনো শিক্ষার্থী হাত স্পর্শ করলে তাকে তালি দিয়ে হাতে হাত মিলিয়ে, হার্ট স্পর্শ করলে কোলাকুলি করে আর জিগজ্যাগ স্পর্শ করলে...
আফ্রিকার লোককথা অনুসারে বাওবাবগাছে বাস করেন ঈশ্বর। তাই এই গাছের নিচে দাঁড়িয়ে কেউ কিছু চাইলে ঈশ্বর তাঁর মনোবাঞ্ছা পূরণ করেন। আবার গাছটির পানি ধারণক্ষমতা অসাধারণ। এর পাতা থেকে শুরু করে ফল–বাকল সবই কাজে লাগে। এ কারণে ঊষর মরুর বাসিন্দাদের কাছে এর পরিচিতি ‘জীবনবৃক্ষ’। এদিকে গাছটির ফল বানরের অত্যধিক প্রিয় বলে এর আরেক নাম ‘মাঙ্কি ব্রেড ট্রি’।পৃথিবীর বুকে হাজার বছর বেঁচে...
‘মশার জ্বালাতনে সবাই অতিষ্ঠ। সন্ধ্যা নামতেই শুরু হয় মশার উৎপাত। মশারি না টানিয়ে দিনের বেলায়ও ঘুমানোর উপায় নেই।’ কথাগুলো যাত্রাবাড়ীর নবীনগর এলাকার বাসিন্দা সামসুল ইসলামের। কেবল সামসুল ইসলাম নন, যাত্রাবাড়ী, ধলপুর, বিবির বাগিচা, মীরহাজীরবাগ ও গোলাপবাগের অনেক বাসিন্দার অভিযোগ, এলাকায় মশার উপদ্রব বেড়েছে। বিকেল থেকেই মশার উৎপাত বাড়ে। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মশার জ্বালাতন বাড়ে। গত মে মাসে...
ঢাকা নিউমার্কেটে সিটি করপোরেশন নির্ধারিত একটি দোকানের প্রতি বর্গফুটের ভাড়া ২২ টাকা। এই হিসাবে ২০০ বর্গফুট আয়তনের একটি দোকানের ভাড়া বাবদ সিটি করপোরেশনকে মাসে ৪ হাজার ৪০০ টাকা দেন দোকানমালিকেরা। অথচ দোকানের সামনের বারান্দায় দুজন হকার বসিয়েই মাসে ৪০ হাজার টাকা ভাড়া আদায় করছেন তাঁরা, যা মূল দোকানের চেয়ে প্রায় ৯ গুণ বেশি। নিউমার্কেটের ভেতর চলাচলের পথে হকার বসায় ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতারা।...
এক সপ্তাহ বন্ধ থাকার পর মোহাম্মদপুরের জাকির হোসেন রোড–সংলগ্ন খেলার মাঠে আবারও মেলা বসেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাঁরা অভিযোগ করে বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনকে (ডিএনসিসি) অনেকটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খেলার মাঠে মেলার আয়োজন করা হয়েছে। মোহাম্মদপুর এলাকায় খেলার মাঠ নষ্ট করে মেলা বসানো বিষয়ে গত ২১ অক্টোবর ‘খেলার মাঠে মেলার আয়োজন’ শিরোনামে প্রথম আলোতে...
মা ইলিশ সংরক্ষণে আরোপ করা হয়েছিল শিকারে নিষেধাজ্ঞা। তা শেষ হয়েছে গত বুধবার। এরপর জেলেরা নেমে পড়েছেন নদীতে। কিন্তু জালে যেসব ইলিশ ধরা পড়ছে, তার বেশির ভাগই ডিমওয়ালা। কাগজে-কলমে প্রজনন মৌসুম শেষ হওয়ার পরও ডিমওয়ালা ইলিশ ধরা পড়ায় সবাই চিন্তিত। এ বিষয়ে গবেষকেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রজনন মৌসুমও পাল্টে যাচ্ছে। তাই নিষেধাজ্ঞার সময় পরিবর্তন নিয়ে ভাবার সময় এসেছে। বাংলাদেশ মৎস্য গবেষণা...
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নে কানসোনা গ্রামের দরিদ্র কৃষক কায়েম উদ্দিনের ছেলে সোহেল রানা। মা–বাবা, দুই ভাই, স্ত্রীসহ ছয়জনের সংসার তাঁদের। ২০০৭ সালে স্থানীয় আকবর আলী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন সোহেল। সংসারের অভাব–অনটন দূর করতে ২০০৮ সালের জানুয়ারিতে বাবার শেষ সম্বল আবাদি জমিটুকু ৫ লাখ টাকায় বিক্রি করে সিঙ্গাপুরে পাড়ি জমান সোহেল। সেখানে ভালো উপার্জন করতে না পেরে ২০১৭...