পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Monday, October 28, 2019

‘বাবার’ মধ্যে বাঘ নয়, বাবুরকে চাই

প্রতিটি শিশুর কাছে বাবা বটবৃক্ষের মতো। শিশু যখন মায়ের শাসন–বারণে মনের সুপ্ত ইচ্ছাটা প্রকাশ করতে পারে না, অনেক সময় বাবার অপার স্নেহ সেই রুদ্ধ মনের দ্বার খুলে দেয়। বাবা পূরণ করেন তার নানা আবদার–বায়না। এতে শিশুর মুখে যে হাসিটি ফোটে, তা দেখে রাশি রাশি শুভ্র ফুল ফোটে বাবার বুকের ভেতর। সন্তানের কষ্ট মানেই বাবার বুকে নীল জখম। সন্তানের সুখে বাবার মনে অনাবিল আনন্দ। বাবার সঙ্গে সন্তানের এটাই... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2q1sBvo

Sunday, October 27, 2019

সুরমার ঘাটে ঘাটে ভাগাড়

পচা সবজি ও গৃহস্থালির ময়লা-আবর্জনা স্তূপ হয়ে আছে নদীর পাড়ে। স্তূপে প্লাস্টিকের খালি বোতল থেকে শুরু করে পলিথিন, কলার কাঁদিসহ পরিত্যক্ত নানা সামগ্রী পড়ে আছে। ময়লার স্তূপের পাশেই ঘাট। সেখানে আবর্জনার দুর্গন্ধের মধ্যেই গোসল করছেন স্থানীয় লোকজন। সিলেট নগরের বুকে প্রবহমান সুরমা নদীর মেন্দিবাগ এলাকার মাছিমপুর ঘাটে গিয়ে দেখা গেছে এমন দৃশ্য। শুধু মাছিমপুরই নয়, নগরের ৯টি ঘাট ঘুরে একই রকম চিত্র পাওয়া... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/363XqQK

হেমন্তের বৃষ্টি তাদের সর্বনাশ করে গেল

পোড়ানোর জন্য প্রস্তুত করতে কয়েক হাজার ইট সারি করে শুকাতে দেওয়া হয়েছিল। কিন্তু রাতের বৃষ্টি ইটকে মাটি করে দিয়ে গেছে। ফসলি জমিও ডুবে গেছে বৃষ্টির পানিতে। ক্ষতিগ্রস্ত হয়েছে সদ্য রোপণ করা শস্য।রাজশাহীতে গত কয়েক দিনের অসময়ের বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। বন্যার পানি নেমে গেছে আবার শীতকালও চলে এসেছে প্রায়। হেমন্তে টানা বৃষ্টি হবে—উত্তরাঞ্চলের মানুষ প্রকৃতির এমন বিরূপ আচরণের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2osKTWg

বৃষ্টি যেন পেঁয়াজচাষিদের কান্না হয়ে ঝরেছে

সপ্তাহখানেক আগে এক বিঘা জমিতে মূলকাটা জাতের পেঁয়াজের আবাদ করেছিলেন পাবনার সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের কৃষক শফিকুল ইসলাম। মৌসুমের শুরুতে বন্যার কারণে সময়মতো আবাদ করতে পারেননি। ভেবেছিলেন পানি নেমে যাওয়ায় এবার আর প্রাকৃতিক কোনো বাধা আসবে না। বাজারে পেঁয়াজের দাম বেশি থাকায় লাভসহ ক্ষতির টাকাও উঠে আসবে। কিন্তু শফিকুলের সে স্বপ্ন ভেঙে দিয়েছে অসময়ের বৃষ্টি। গত কয়েক দিনের বৃষ্টিতে প্রায় গোড়ালিসমান... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/348O4la

রাজনীতিতে হিসাবের যত গরমিল

যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ নেতাদের নিয়ে গণমাধ্যমে মাসখানেকের বেশি সময় ধরে তুমুল আলোচনা চলছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছ থেকে ছাত্রলীগের ছোট নেতাদের কোটি টাকা কমিশন পাওয়ার পর বড় নেতাদের বড় অঙ্কের ‘ন্যায্য পাওনা’ দাবির টেলিফোন ফাঁস হওয়া থেকে সম্ভবত এসব আলোচনার শুরু। এরপর এল হাজার হাজার কোটি টাকার টেন্ডার বাগানো এবং ক্যাসিনোর কারবারে যুবলীগ ও স্বেচ্ছাসেবক... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2JtJNAC

‘তথ্য ছিল, ভারত সিরিজ বানচাল হবে’

ক্যাসিনো-কাণ্ডে পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার গ্রেপ্তার, ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট, বিসিবির অনুমতি না নিয়ে সাকিব আল হাসানের বিজ্ঞাপন চুক্তি-সব মিলিয়ে টালমাটাল এক পরিস্থিতি। কাল প্রথম আলোকে দেওয়া বিসিবি সভাপতি নাজমুল হাসানের সাক্ষাৎকারে পরিষ্কার, এখনো কাটেনি বাংলাদেশের ক্রিকেটের অস্থির সময়। প্রশ্ন: বিসিবি সভাপতি হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান পরিস্থিতিকে কীভাবে দেখছেন? নাজমুল... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2JpLQWq

নির্বাচন নিয়ে বক্তব্যে কেউ ক্ষুব্ধ হলে দুঃখিত মেনন

গত জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দেওয়া বক্তব্যের কারণে ১৪ দলের শরিকদের মধ্যে সংশয় তৈরি হয়ে থাকলে এবং এ বিষয়ে কেউ ক্ষুব্ধ হলে, সে জন্য দুঃখ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। গতকাল রোববার রাত আটটার দিকে এ-সংক্রান্ত ব্যাখ্যার চিঠি ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় নাসিমের ধানমন্ডির বাসায় ১৪ দলের বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলোচনার পর... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2NgclPj

নেইমারকে ছাড়াই তো চলে পিএসজির

গতকাল মার্শেইকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। জোড়ায় জোড়ায় গোল করেছেন দলটার ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে ও আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। চোটের কারণে পিএসজির হয়ে খেলতে পারছেন না ব্রাজিল তারকা নেইমার। ছিলেন না উরুগুয়ের স্ট্রাইকার এডিনসন কাভানিও। তবে তাতে পিএসজির বিশেষ কোনো ক্ষতিবৃদ্ধি হচ্ছে বলে মনে হচ্ছে না। গতকাল নেইমারকে ছাড়াই চিরপ্রতিদ্বন্দ্বী মার্শেইকে এক হালি গোলের মালা পরিয়েছে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2MP9qhr

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় তরুণ গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ ও পরে ওই ছাত্রীর আত্মহত্যায় ঘটনায় করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলা থেকে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার করা তরুণের নাম ফরহাদ হোসেন (২০)। ফরহাদ সদর উপজেলার একটি দোকানের কর্মচারী। আজ সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে। পুলিশ ও ওই স্কুলছাত্রীর স্বজনেরা জানান, গত শনিবার সন্ধ্যায় ওই কিশোরীর বোন ও দুলাভাই দুই সন্তানকে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/34dkQBH

বিধায়কদের ৬২ শতাংশের বিরুদ্ধে ঝুলছে ফৌজদারি মামলা

ভারতের মহারাষ্ট্র রাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত রাজ্য বিধানসভার ২৮৮টি আসনের জয়ী প্রার্থীদের মধ্যে ১৭৬ জন প্রার্থীর বিরুদ্ধেই ফৌজদারি অপরাধে মামলা রয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামা (অ্যাফিডেভিট) পর্যালোচনা করে এই তথ্য দিয়েছে ভারতের অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফরমস বা এডিআর। ২৮৮ জন বিধায়কের মধ্যে ২৮৫ জনের হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পেয়েছে তারা। ৩ জন প্রার্থীর হলফনামায় পূর্ণ তথ্য... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2MQA0XE

ঘরের মাঠে হারানোই যাচ্ছে না লিভারপুলকে

প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে লিভারপুল সর্বশেষ কবে হেরেছে, মনে আছে? মনে না থাকাটাই স্বাভাবিক। নিজেদের মাঠে টানা ৪৫ ম্যাচ অপরাজিত তারা। অ্যানফিল্ডে লিভারপুলের পরাজয় খুঁজতে গেলে পেছাতে হবে প্রায় আড়াই বছর। ২০১৬-১৭ মৌসুমে নিজেদের মাটিতে প্রিমিয়ার লিগে লিভারপুল সর্বশেষ হেরেছিল ক্রিস্টাল প্যালেসের কাছে, ২-১ গোলে। নিজেদের সাবেক স্ট্রাইকার ক্রিস্টিয়ান বেনটেকের জোড়া গোল সেদিন শেল হয়ে বিঁধেছিল লিভারপুলের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Nj1N1W

নায়িকাকেন্দ্রিক ছবিতে দিশা

দিশা এখন চণ্ডীগড়ে। নতুন ছবির শুটিংয়ে। দম ফেলার জো নেই। বলিউডের এই তরুণ অভিনেত্রী শুটিংয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। তবে এই ছবি নিয়ে কথা কেন? এর উত্তর দিলেন ছবির প্রযোজক। নায়ককেন্দ্রিক ছবির ভিড়ে এই ছবিটি হতে যাচ্ছে নায়িকাকেন্দ্রিক ছবি। দিশা পাটানিরও এটি নারীকেন্দ্রিক প্রথম ছবি। এর আগে নায়কদের কাঁধে ভর করেই যে সামনে এগিয়েছেন।ছবির নাম কেটিনা। একজন পাঞ্জাবি তরুণীর চরিত্রে অভিনয় করছেন এই সুন্দরী।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2BQ38YM