ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের মা ও বড় ভাইকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার তাঁদের এ হুমকি দেওয়া হয়। এ ছাড়া আগের দিন বৃহস্পতিবার রায় ঘোষণার ঠিক আগমুহূর্তে নুসরাতদের বাড়ির ডিশ–সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ বৃহস্পতিবার নুসরাত হত্যা মামলার রায় ঘোষণা... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2JkGlIA
মানবজীবন আসলে হাজারো চমকে ভরা। সুন্দর অনাবিল এই জীবনে অনেক কিছুর দেখা মেলে। পা হারানো ছোট ফুফাতো ভাইকে পিঠে নিয়ে স্কুলে যাওয়া মামাতো ভাইকে দেখে মানুষের বেঁচে থাকার সুন্দর মুহূর্তগুলোরই কথাই মনে পড়ে। গত বুধবার (২৩ অক্টোবর) ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর সদরের চান্দের বাজার সেতুর পাশের ঘটনা মনে ভাবনার খোরাক জোগায়। ঘড়ির কাঁটায় তখন বেলা একটা। চান্দের বাজার সেতুর কাছে আসতেই চোখ আটকে গেল স্কুলগামী কয়েকজন...
ফেসবুকে বেড়ে গেছে ধোঁকাবাজি। নানা কৌশলে সাইবার দুর্বৃত্তরা আপনার অ্যাকাউন্ট-সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। এরপর তা কাজে লাগিয়ে অ্যাকাউন্ট হাতিয়ে নেয়। সাইবার দুর্বৃত্তদের হাত থেকে অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে নিজের সচেতন হওয়ার পাশাপাশি কয়েকটি কৌশল জানা থাকতে হবে। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, মানুষের তথ্য নিরাপদে রাখা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। ধোঁকাবাজি শনাক্ত করে তা প্রতিরোধ করার পাশাপাশি তথ্যের...
নির্বাচনী আইন লঙ্ঘনের অভিযোগে জাপানের নতুন বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা টোকিওর নির্বাচন কর্মকর্তাদের দামি তরমুজ, কমলা, কাঁকড়া, মাছের ডিম এবং রাজকীয় জেলি উপহার দিয়েছিলেন। সমবেদনা প্রকাশ করতে এক সমর্থকের পরিবারকে তিনি ২০ হাজার জাপানি ইয়েন দিয়েছিলেন বলেও জানা গেছে। জাপানের নির্বাচন আইন অনুযায়ী, রাজনীতিবিদেরা নিজ নির্বাচনী...
দুই দিনের বৃষ্টি ও ঝোড়ো বাতাসে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় আবার ভাঙন দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ৩ নম্বর ফেরিঘাটের সংযোগ সড়কের প্রায় ৫০ মিটার নদীতে বিলীন হয়ে গেছে। ফলে ঘাটটি বন্ধ রয়েছে। এর আগে ভাঙনের কারণে ১ ও ২ নম্বর ফেরিঘাট বন্ধ হয়ে যায়। বর্তমানে ছয়টির মধ্যে মাত্র তিনটি ঘাট চালু রয়েছে। এতে যানবাহন পারাপার বন্ধ থাকায় দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ...
ছোটবেলা থেকেই সাইকেল চালানোর শখ। তার সঙ্গে যোগ হয় ভ্রমণের নেশা। একসময় এই দ্বিচক্রযানে চড়ে ভ্রমণের ইচ্ছে পেয়ে বসে তাম্মাত বিল খয়েরকে। সেই নেশা থেকে গতকাল শুক্রবার রাতে তাম্মাত ৬৪ জেলা ভ্রমণে বের হয়েছেন। ১৫ দিনে তাম্মাত পুরো দেশ ঘুরে রেকর্ড করতে চান এবার। দ্বিচক্রযানে ৬৪ জেলা ভ্রমণের তাম্মাতের এই অভিজ্ঞতা প্রথম নয়। এর আগে ২০১৭ সালের এপ্রিলে তাম্মাত ২৫ দিনে পুরো দেশ ভ্রমণ করে রেকর্ড করেছিলেন।...
মোটরসাইকেল চালানো তরুণ আহসান হাবীবের শখ। কয়েক বছর আগে কেনা বাইকটি নিয়ে ঘুরে বেড়িয়েছেন দেশের বিভিন্ন স্থানে। বাইক চালানোর সময় সতর্ক করতেন বন্ধুদের। কিন্তু সেই বাইকই কেড়ে নিল তাঁর প্রাণ। আহসান হাবীব গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহনী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে...
ঠাকুরগাঁওয়ের মাঠজুড়ে এখন সবজি আর সবজি। ফুল ও বাঁধাকপি, মুলা, করলা, বেগুনসহ নানা তরিতরকারি। খেত থেকে তুলে সড়কের পাশে স্তূপ করে রাখছেন কৃষক-শ্রমিকেরা। সেখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন পাইকারেরা। ট্রাকে করে এ সবজি চলে যাচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। রপ্তানি হচ্ছে বিদেশেও। কৃষকেরা জানান, ঠাকুরগাঁওয়ের কৃষকেরা একটু আগেভাগে শীতের সবজির চাষ শুরু করেন। এবার অনেক কৃষক সবজি আবাদ করছেন। ফলন ভালো হয়েছে। দামও...
চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম বলে ঢাকা ও শহরতলির সিএনজি স্টেশনগুলোতে চাপ কম থাকছে। স্টেশনে গ্যাসের চাপ থাকতে হয় কমপক্ষে ১৫ পিএসআই (পাউন্ড পার স্কয়ারিংস—প্রতি বর্গইঞ্চিতে গ্যাসের চাপের ইউনিট)। কিন্তু গত প্রায় এক সপ্তাহে তা ৯ পিএসআইয়ের নিচে নেমে এসেছে। এতে সিএনজিচালিত গাড়ি ও অটোরিকশাগুলো সমস্যায় পড়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রমতে, ঢাকাসহ তিতাস...
নারায়ণগঞ্জের রূপগঞ্জের যুবক মশিউর রহমান। নিজের ছাদবাগানে সংগ্রহ করেছেন প্রায় এক শ ধরনের পর্তুলিকা। সারা দেশের সংগ্রাহকদের মধ্যে সেসব পর্তুলিকা বিলিয়ে দিচ্ছেন বিনা মূল্যে। সব প্রাণীর জন্য বাসযোগ্য সমাজ গড়তে গ্রামের ফাঁকা জায়গায় নিজ উদ্যোগে রোপণ করেছেন হাজারো ফলদ গাছ। জেলার রূপগঞ্জ উপজেলার মিরকুটির ছেও গ্রামের মকবুল হোসেনের সন্তান মশিউর রহমান। একটি বেসরকারি কলেজের তড়িৎ প্রকৌশলের শিক্ষক তিনি।...
ডিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার নাম উঠলেই যুগলবন্দী হিসেবে ফুটবলের কথা আসবে—এ তো স্বাভাবিক। এও স্বাভাবিক যে, এই এখন আর্জেন্টিনার নাম উঠলে বাংলাদেশি মাত্রই একটা দীর্ঘশ্বাস বেরোবে—কারণ লিওনেল মেসি আসছেন না ঢাকায়। এও তো ফুটবলই। বাংলাদেশে, ফুটবল যেখানে এক দীর্ঘশ্বাসের নাম, সেখানে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল। এ দুই দেশের কথা বলা হলো তাদের সমর্থকের আধিক্যের কারণেই। ফুটবলের অন্য...
এই অক্টোবরেই শার্লক হোমস সিরিজের নতুন বই প্রকাশের ঘোষণা দিয়েছেন বনি ম্যাকবার্ড। এ ব্যাপারে প্রকাশনা প্রতিষ্ঠান হার্পার কলিন্সের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছেন তিনি। নতুন এ বইয়ের নাম দ্য ডেভিলস ডিউ। এটি রচিত হয়েছে ১৮৯০ সালে ঘটে যাওয়া একটি ধারাবাহিক খুনের ঘটনাকে কেন্দ্র করে। বলাবাহুল্য, হোমস আর ওয়াটসন মাঠে নামেন এই খুনের রহস্য উদ্ঘাটন করতে। তারপর ঘটতে থাকে নানান ঘটনা।হার্পার কলিন্সের প্রতি...