ডিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনার নাম উঠলেই যুগলবন্দী হিসেবে ফুটবলের কথা আসবে—এ তো স্বাভাবিক। এও স্বাভাবিক যে, এই এখন আর্জেন্টিনার নাম উঠলে বাংলাদেশি মাত্রই একটা দীর্ঘশ্বাস বেরোবে—কারণ লিওনেল মেসি আসছেন না ঢাকায়। এও তো ফুটবলই। বাংলাদেশে, ফুটবল যেখানে এক দীর্ঘশ্বাসের নাম, সেখানে ব্রাজিল-আর্জেন্টিনা মানেই ফুটবল। এ দুই দেশের কথা বলা হলো তাদের সমর্থকের আধিক্যের কারণেই। ফুটবলের অন্য... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2MKygPs
এই অক্টোবরেই শার্লক হোমস সিরিজের নতুন বই প্রকাশের ঘোষণা দিয়েছেন বনি ম্যাকবার্ড। এ ব্যাপারে প্রকাশনা প্রতিষ্ঠান হার্পার কলিন্সের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছেন তিনি। নতুন এ বইয়ের নাম দ্য ডেভিলস ডিউ। এটি রচিত হয়েছে ১৮৯০ সালে ঘটে যাওয়া একটি ধারাবাহিক খুনের ঘটনাকে কেন্দ্র করে। বলাবাহুল্য, হোমস আর ওয়াটসন মাঠে নামেন এই খুনের রহস্য উদ্ঘাটন করতে। তারপর ঘটতে থাকে নানান ঘটনা।হার্পার কলিন্সের প্রতি...
লরিতে ৩৯ লাশ পাওয়ার ঘটনার দায় যুক্তরাজ্যসহ ইউরোপের অন্য দেশগুলোকেও নিতে হবে বলে চীনের সংবাদপত্রে মন্তব্য করা হয়েছে। অবৈধ অভিবাসন ঠেকাতে ওই দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালন করেনি বলে ক্ষোভ প্রকাশ করা হয়েছে চীনের সংবাদপত্রে প্রকাশিত সম্পাদকীয়তে। যুক্তরাজ্যের একটি রেফ্রিজারেটেড লরিতে পাওয়া ৩৯ লাশের সবই চীনের নাগরিকদের বলে মনে করা হচ্ছে। নিহত ব্যক্তিরা মানব পাচারের শিকার হয়েছিলেন বলে ধারণা করা...
এ সময়ের জনপ্রিয় মার্কিন ঔপন্যাসিক স্টিফেন কিংয়ের বাড়িটি সংগ্রহশালায় পরিণত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ব্যাগনোর স্টেটে অবস্থিত বাড়িটি এখন থেকে দর্শনীর বিনিময়ে ভক্তরা পরিদর্শন করতে পারবেন এবং লেখকেরা চাইলে এখানে ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করতে পারবেন। ব্যাগনোর স্টেটের সিটি কাউন্সিলর বেন স্প্রাগো বলেছেন, ‘স্টিফেন কিংয়ের যাবতীয় লেখালেখি ও সৃষ্টিকর্ম এই বাড়িতে সংরক্ষিত থাকবে। আদতে এটি হবে স্টিফেন...
সব আসামির সর্বোচ্চ শাস্তি চেয়েছিলেন নুসরাত জাহানের মা শিরিনা আক্তার। গতকাল বৃহস্পতিবার এ মামলার রায়ে সব আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন নুসরাতের মা। সরাসরি কৃতজ্ঞতা জানাতে পরিবারের সব সদস্য নিয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী তিনি। গতকাল বিকেলে সোনাগাজীর উত্তর চর চান্দিয়ার গ্রামের বাড়িতে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন শিরিনা আক্তার।...
অ্যাডলফ হিটলারকে নিয়ে বিগত কয়েক দশকে লেখা হয়েছে অগণিত গ্রন্থ, তাঁকে নিয়ে গবেষণা-চর্চা চলেছে নিরন্তর। সম্প্রতি হিটলারের দুটি নতুন জীবনী প্রকাশিত হয়েছে, আর তাতে উঠে এসেছেন নতুন এক হিটলার। এ নিয়ে সারা বিশ্বে শুরু হয়েছে তুমুল হইচই! বই দুটি হচ্ছে হিটলার: আ গ্লোবাল বায়োগ্রাফি ও হিটলার: আ লাইফ। প্রথমটি লিখেছেন প্রখ্যাত ইতিহাসবিদ ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ব্রেন্ডান...
কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে আলোচনা শুনলে আপনার মনে হবে বৈজ্ঞানিক কোনো কল্পকাহিনি বলা হচ্ছে। কিন্তু আমরা এমন এক কম্পিউটার প্রযুক্তির চূড়ায় পৌঁছে গেছি, যা যুক্তি অমান্য করে, কল্পনাকেও হার মানায়। এখনকার কম্পিউটারের ব্যবহৃত ট্রানজিস্টরগুলো এতটাই ক্ষুদ্র যে তা হাতের নাগালে থাকা প্রযুক্তি দিয়েই বানানো যায়। তাই কম্পিউটার উদ্ভাবকেরা পারমাণবিক ও অতিপারমাণবিক স্তরে সম্ভাব্য সমাধান খোঁজা শুরু করেছেন, যা...
দক্ষিণ এশিয়ার সুদীর্ঘ ইতিহাসে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের একমাত্র উদাহরণ বাংলাদেশ। রক্তসরোবর পেরিয়ে স্বাধীনতার স্বর্ণকমল প্রাপ্তির মাহেন্দ্রক্ষণে গোটা বাঙালি জাতি এক অভূতপূর্ব আবেগের সাক্ষী হলো। অরুণোদয়ের কয়েকজন অগ্নিসাক্ষীর বয়ানে সেই অসামান্য ক্ষণের বহুবর্ণিল প্রকাশ ঘটেছে বিজয়ের মুহূর্ত ১৯৭১ বইয়ে। মতিউর রহমানের কুশলী সম্পাদনায় এই বইয়ে ১৬ ডিসেম্বর সম্পর্কে স্মৃতিচারণা করেছেন...
বাংলাদেশের ক্রিকেটাররা যেসব দাবির ভিত্তিতে ধর্মঘটের ডাক দিয়েছিলেন তার মধ্যে একটি ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে বেতন-ভাতা বাড়াতে হবে। ম্যাচ ফি অন্তত ১ লাখ টাকা করার দাবি জানিয়েছিলেন ক্রিকেটাররা। বিসিবি ক্রিকেটারদের বেশির ভাগ দাবি মেনে নেওয়ায় ধর্মঘট ভেঙে খেলায় ফিরেছেন ক্রিকেটাররা। এদিকে ভারতেও কার্যদিবসের প্রথম দিনেই দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন-ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই...
ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো বলেছেন, দক্ষিণ আমেরিকান এই দেশটিতে যেতে চীনা ও ভারতীয় পর্যটক বা ব্যবসায়ীদের ভিসার প্রয়োজন হবে না। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীন সফরকালে গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট এ ঘোষণা দিয়েছেন। ডানপন্থী রাজনীতিবিদ বলসোনারো চলতি বছরের শুরুতে ক্ষমতায় এসেছেন। বেশ কয়েকটি উন্নত দেশের নাগরিকদের জন্য তিনি ইতিমধ্যে ভিসার প্রয়োজনীয়তা শিথিল করার নীতি হাতে নিয়েছেন।...