ঘোরাফেরা করেন মৎস্যজীবীর বেশে। কিন্তু তাঁর শিকারের লক্ষ্য মানুষ। এক এক করে ঠান্ডা মাথায় ২০ জনকে খুন করেছেন। চুরি ও লুট করার সঙ্গে সঙ্গে ধর্ষণও করেছেন। তাঁর পছন্দের শিকার মধ্যবিত্ত পরিবারের নারী। গ্রেপ্তার হওয়ার পর নাটোরসহ চার জেলার আটটি চাঞ্চল্যকর ও রহস্যজনক হত্যার দায় স্বীকার করেছেন। ভয়ংকর এই ব্যক্তির নাম বাবু শেখ (৪৫)। তিনি আনোয়ার হোসেন ওরফে আনার ওরফে কালু নামেও পরিচিত। গতকাল রোববার নাটোরের... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2P5z82Y
দেশে ভালো চাকরি যেমন অধরা সোনার হরিণ হয়ে উঠেছে, তেমনি অনেকেই আবার চাকরি করতে এতটুকু আগ্রহী নন। এ ধরনের স্বাধীনচেতা, সাহসী ও সৃজনশীল তারুণ্য বা যুব সম্প্রদায় নিজেরাই কিছু একটা করতে, মানে ব্যবসায়িক উদ্যোগ নিয়ে নামতে চান। কিন্তু ‘ধর মুরগি, কর জবাই’ মানসিকতায় হুটহাট করে নেমে পড়লেই এখন আর সফল হওয়া যায় না, বরং ব্যর্থ হওয়ার প্রবল আশঙ্কা থাকে। কারণ, সময় বদলেছে। আজকাল খুঁটিনাটি সব...
চিলির রাজধানী সান্তিয়াগোয় বিক্ষোভ চলাকালে একটি তৈরি পোশাক কারখানায় আগুন দেওয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। গতকাল রোববার একদল লুটেরা এই আগুন লাগায়। বিবিসি অনলাইন ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গতকাল টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে দেশটিতে। বিক্ষোভের সময় বিভিন্ন জায়গায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গতকাল বেশ কয়েকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিভিন্ন অঞ্চলে দাঙ্গা পুলিশের...
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় চার সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাব। আজ সোমবার সকাল র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়। খুদে বার্তায় বলা হয়, রাজধানীর গাবতলী ও সাভারের আমিন বাজার এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি...
রাজনীতি বলেনআর সাহিত্যই বলেন, সবকিছুর মূল উদ্দেশ্য মানুষের জীবনমানের উন্নয়ন। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ১ ও ৬ নম্বর গ্যালারিতে চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংগ্রামী জীবনের বিভিন্ন পর্যায়ের আলোকচিত্র ও শেখ হাসিনাকে নিয়ে সৃজিত শিল্পকর্মের মাসব্যাপী ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শীর্ষক প্রদর্শনী। ৬ নম্বর গ্যালারিতে ঢুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যবান উপরিউক্ত...
আমগাছের ডালজুড়ে পাখির বাসা। দিনভর কিচিরমিচির। পাখির ওড়াউড়ি। তবে বাচ্চা পাখিগুলো বাসার ভেতরেই চুপচাপ বসে। মাঝেমধ্যে একটু জোরে বাতাস এলেই কিছু বাসা উল্টে মাটিতে পড়ে যায়। নিচে তখন দাঁড়িয়ে থাকা শিশুদের দল সঙ্গে সঙ্গেই কুড়িয়ে নিয়ে ভোঁ-দৌড়। এই চিত্র রাজশাহীর বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা গ্রামের। এই গ্রামের একটি বাগানের প্রায় ২৫টি আমগাছে শামুকখোল পাখিরা বাসা বেঁধেছে। চার বছর ধরে এই পাখি বর্ষার শেষে...
সুপেয় পানি, জলাবদ্ধতা ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংসদীয় কমিটির প্রশ্নের মুখে পড়েছে ঢাকা ওয়াসা। বিশেষ করে সুপেয় পানি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে প্রশ্নের মুখে পড়েন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। তিনি কমিটিকে জানান, ২০২১ সালের মধ্যে শতভাগ সুপেয় পানি নিশ্চিত করা হবে। কমিটি ওয়াসাকে নিজেদের ভাবমূর্তি ধোয়ামোছা করতে বলেছে। গতকাল রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত...
‘আসামিরা আমাকে টেনেহিঁচড়ে ঘরের বাইরে নিয়ে কিল-ঘুষি মারতে থাকে। দুজন আমার দুই হাত ধরে রাখে। আরেকজন পরনের কাপড় ছিঁড়ে মুখ বেঁধে ফেলে। এরপর একের পর এক আসামি আমাকে ধর্ষণ করে।’ বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের রাতে নোয়াখালীর সুবর্ণচরে গণধর্ষণের শিকার নারী (৪০)। গতকাল রোববার নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক মোহাম্মদ সামস্উদদীন খালেদের...
সময়টা ২০১৪ সাল। তত দিনে শিক্ষক জীবনের বেশ কিছু বছর কাটিয়ে দিয়েছেন সিত্তুন নাবিলা সিদ্দিকা। হঠাৎ একদিন ভাবলেন শিক্ষার্থীদের একটু বিশেষভাবে গড়ে তুললে কেমন হয়? সেই ভাবনা থেকেই ‘স্বপ্নের স্কুল গড়ি, নিজেকে দিয়ে শুরু করি’—স্লোগানে তিনি শুরু করেন মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়া। এর বাইরে শিক্ষার্থীরা যেন ইংরেজি ভাষা ও বাংলা বানানে দক্ষ হয়ে ওঠে সে জন্য গড়ে তোলেন ক্লাব। শ্রেণিকক্ষটাও...
পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া গ্রামের মিজান গার্ডেন। সেখানে গেলেই এখন প্রথমেই নাকে আসে বাতাসে ভেসে আসা টক-মিষ্টি কাঁচা মাল্টার গন্ধ। চারপাশে তাকাতেই চোখে পড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে মাল্টাসহ নানা ফল। গাছে গাছে ঝুলছে নানা রঙের ফল। ফলের ভারে নুয়ে পড়েছে ডালপালা। এই অপরূপ দৃশ্যের পেছনে যাঁর শ্রম-ঘাম ও পরিকল্পনা, তাঁর নাম মিজানুর রহমান। তিনি ঢাকার নিউমার্কেটে ব্যবসা করেন। ঢাকায় অবস্থান...
১৯৯৫ সালে গোবিন্দ আর কারিশমা কাপুর অভিনীত সুপারহিট ছবি ‘কুলি নম্বর ওয়ান’। সেই রাজু কুলি আর মালতীর আইকনিক প্রেমকাহিনি। নির্মিত হচ্ছে এই ছবির রিমেক। এই ছবিতে গোবিন্দ আর কারিশমা কাপুরের জায়গায় এবার দেখা যাবে বরুণ ধাওয়ান ও সারা আলী খানকে। ২০২০ সালের ১ মে মুক্তি পাবে এই ছবি। তা ছাড়া সারা আলী খানকে দেখা যাবে ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’ ছবির সিকুয়েলে।সারার প্রথম দুটি ছবি ‘কেদারনাথ’ আর ‘সিম্বা’ দারুণ হিট।...
২৮তম জন্মদিনের এক দিন আগে শম্পা (ছদ্মনাম) প্রচণ্ড ধাক্কা খেলেন খবরটা শুনে। তাঁর স্তনে ক্যানসার হয়েছে—এটা জানার পর কেমন অনুভূতি হয়েছিল, তা এখন আর তিনি মনে করতে পারেন না। চিকিৎসক জানালেন, তাঁর রোগটি স্টেজ–২–এ আছে। ৮টি কেমোথেরাপি, মাস্টেক্টমি, ২৫টি রেডিওথেরাপি, সবশেষে পাঁচ বছর ধরে নিতে হবে হরমোনথেরাপি। স্তন কেটে ফেলতে হলো। বললেন, ‘শুধু মনে হতো আমি কেন? এটাই কি বেঁচে থাকা।...