দূরত্ব প্রায় সাত হাজার কিলোমিটার। তবু উগান্ডায় বাংলাদেশ সুপরিচিত। দেশটির প্রায় ৮০ জেলায় কাজ করছে বাংলাদেশের ‘ব্র্যাক’। সেখানে একটা ব্যাংকও গড়েছে বৃহৎ এই উন্নয়ন সংস্থা। আবার বাংলাদেশেও উগান্ডার খুব পরিচিতি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে বাংলাদেশিদের দুঃখভারাক্রান্ত অনেক রসিকতায় মিশে থাকে উগান্ডার নাম। বাংলাভাষীদের হাসিঠাট্টার বড় এক প্রতীক দেশটি। বাংলাদেশের প্রায় ৯ বছর... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2nizp6P
রোহিঙ্গা সমস্যা এখন আর বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমনটি মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের ৭৪ তম সাধারণ পরিষদের ভাষণে শেখ হাসিনা বলেন, ‘এই সমস্যা এখন আর বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। বাংলাদেশের সকল প্রচেষ্টা সত্ত্বেও বিষয়টি এখন আঞ্চলিক নিরাপত্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উপরন্তু ক্রমবর্ধমান স্থান সংকট এবং পরিবেশগত...
বইটি আগাগোড়া পড়ে আফসোসের কথাটাই বলতে হচ্ছে সবার আগে। একেবারে কোনো রকম ভণিতা না করেই বলছি, এই বইয়ের প্রতিটি লেখাই হতে পারত আরও অনেক বড়। আরও অনেক কিছু জানার ছিল পাঠকের। কিন্তু স্মরণ ও বরণ নামের বইটিতে আনিসুজ্জামান যেন একেক আঁচড়ে একেকজন মানুষকে এঁকেছেন। একটানের স্কেচই, কিন্তু হতে পারত একেকটি পূর্ণাঙ্গ তৈলচিত্র বা জলরঙের সমাহার। পড়তে গিয়ে মনে হয়েছে, অনেকগুলো লেখাই বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদকের...
সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকীর দিনে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে খ্যাতিমান এই কবির দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বেঙ্গল পাবলিকেশন্স থেকে আজই প্রকাশিত এ বই দুটি হলো মৃত্যুর আগে লেখা তাঁর কাহিনিকাব্য নুন-পূর্ণিমা এবং অনুবাদগ্রন্থ আফ্রিকান ও অন্যান্য অনুবাদ কবিতা। ধানমন্ডির বেঙ্গল বইয়ে (১/৩, ব্লক: ডি, লালমাটিয়া) ‘সাম্প্রতিক বইয়ে দৃষ্টিপাত: আলাপে বিস্তারে’ শিরোনামে...
কুন্ডিল হিস্টোরি পুরস্কার-২০১৯-এর সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছেন ভারতীয় লেখক সুনীল অমৃত। ১৯ সেপ্টেম্বর আটটি বইয়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে কুন্ডিলের ওয়েবসাইট, আর সেখানে স্থান পেয়েছে সুনীল অমৃতের বই আনরুলি ওয়াটার্স। বইটি প্রকাশিত হয়েছে গত বছরের ডিসেম্বরে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিদ সুনীল অমৃত এই বইয়ে তুলে ধরেছেন বর্ষা, নদী ও সমুদ্র কীভাবে দক্ষিণ এশিয়ার ইতিহাসকে তৈরি করেছে। এই...
উইলিয়াম শেক্সপিয়ারের নাটক ও সনেট দ্বারা ভীষণ প্রভাবিত ছিলেন প্যারাডাইস লস্ট-এর লেখক জন মিল্টন। খুব ছোটবেলাতেই তাঁর হাতে এসেছিল শেক্সপিয়ার রচনাসংগ্রহ। আর সেসব রচনায় দিনরাত নাক ডুবিয়ে থাকতেন তিনি। মিল্টনের ছোটবেলায় পড়া সেই শেক্সপিয়ার রচনাসংগ্রহ যদি এখন খুঁজে পাওয়া যায়, কেমন হবে? এমন এক রোমাঞ্চকর ঘটনাই ঘটেছে সম্প্রতি। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেসন স্কট-ওয়ারেন ফ্রি লাইব্রেরি অব...
দেড় বছর হতে চলল শ্রীদেবী নেই। তিনি শুধু ভারতের চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নন, শ্রীদেবী মানে নস্টালজিয়া। শ্রীদেবী মানে ভিউকার্ডে হলুদ শিফন শাড়ি গায়ে জড়ানো নারী। দেয়ালে পোস্টার, পড়ার বইয়ের পাতায় তাঁর ছবি, তাঁর নাম। সেই শ্রীদেবী কিছুদিন আগে ফিরেছেন মোমের মূর্তি হয়ে, সিঙ্গাপুরে মাদাম তুসো জাদুঘরে। আর এবার ফিরবেন বই হয়ে। আগামী নভেম্বরে শ্রীদেবীর জীবনী বই হয়ে প্রকাশিত হবে ভারতের পেঙ্গুইন...
দ্রৌপদীর বস্ত্র হরণের কাহিনিটি মহাভারতের কৃপায় আমাদের জানা। পাশা খেলায় দ্রৌপদীকেই বাজি রাখা হয়েছিল। তুমি আমার বায়ান্ন তাস শেষ দানেও রাজি, সারাক্ষণ এই গান আসে কানে। তাস খেলে কত ছাত্র পড়া নষ্ট করে, পরীক্ষা শেষ হবে চোখে জল ঝরে—কবিতায় পড়েছি। তবে এখন টেলিভিশন কিংবা সংবাদপত্র খুললেই যা চোখে পড়ছে, তা যেন আমাদের মিউনিসিপ্যালটির ময়লার ভাগাড়ের মধ্যখানে দাঁড় করিয়ে দিয়েছে। ক্যাসিনো পৃথিবীর অনেক...
কথাশিল্পী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় চিরকালই ছিলেন নিয়মিত ধূমপানে অভ্যস্ত। জীবনে প্রায় পঞ্চাশ বছর সিগারেট ফুঁকে কাটিয়েছেন। কিন্তু একবার এক সাহিত্য পুরস্কার পাওয়ার পর তখনকার তরুণ লেখক-সাংবাদিক সুনীল গঙ্গোপাধ্যায় তাঁর বাড়িতে সাক্ষাৎকার নিতে এলে কথায় কথায় তারাশঙ্কর জানান, ‘আমার জেদ চিরকালই বড্ড বেশি। এই দেখো না জেদের বশে পঞ্চাশ-পঞ্চান্ন বছর ধরে সিগারেট খাওয়ার অভ্যেস এক দিনে ছেড়ে দিলুম।’...
সকালের নাশতায় পরোটা বা রুটির সঙ্গে যাঁরা ডিম ভাজি খেতে পছন্দ করেন, তাঁদের জন্য দুঃসংবাদ আছে। পেঁয়াজের দাম আগে থেকেই বাড়তি ছিল। নতুন খবর হচ্ছে ডিমের দামও বেড়েছে। কম দামি নিত্যপণ্যের তালিকা থেকে চড়া দামের তালিকায় যোগ দিয়েছে ডিম। বাজারে এখন এক ডজন ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। কয়েক দিন আগেও ঢাকায় প্রতি ডজন ফার্মের ডিম ১০০ টাকার মধ্যে ছিল। আর ডিম ভাজির আরেক উপকরণ কাঁচা মরিচ বিক্রি...