চট্টগ্রামের পটিয়া উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে উপজেলার মেহের আটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরমান (২৩)। তিনি উপজেলার জিরি ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, আরমান ধর্ষণ মামলার আসামি। গত ১৯ জুলাই অষ্টম শ্রেণির এক ছাত্রীকে... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2GBhuPj
দেশের নানা অঘটনের মধ্যে আমাদের সবার চোখের সামনে সাত কলেজ আন্দোলনে আরও একজন ছাত্রের চোখের কর্নিয়া নষ্ট হওয়ার খবর জানা গেছে। এই আন্দোলনে এ পর্যন্ত দুজন ছাত্রের চোখের ক্ষতি হলো। এ ছাড়া এই আন্দোলনকে কেন্দ্র করে যৌন নিগ্রহ, উপাচার্য আক্রান্ত, প্রক্টর ঘেরাও, মিছিল, বিক্ষোভ, ফটকে তালা, ছাত্রলীগের হামলার মতো ঘটনা ঘটেছিল এবং ঘটছে। এর কোনোটিই গুজব নয়, বাস্তবতা। ২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি ওই সিদ্ধান্ত...
শিক্ষার্থী ধরে রাখা এবং আনন্দদায়ক পরিবেশে পাঠদান, আকর্ষণীয় পাঠের পরিবেশ সৃষ্টিতে গাজীপুরে বিদ্যালয়গুলো রংধনুর রঙে সাজানো হচ্ছে। আর এই পরিকল্পনার মূলে আছেন কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম। ব্যতিক্রমী এই উদ্যোগের কারণে এরই মধ্যে তিনি বেশ আলোচিত। ‘সেজেছে স্কুল রংধনুর রঙে, শিখবে শিশু মনেপ্রাণে’ স্লোগানে কালিয়াকৈর উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রংধনুর সাত...
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শামিম কবির ইন্তেকাল করেছেন। তিনি ক্যানসারে ভুগছিলেন। চলে গেলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম অধিনায়ক শামিম কবির। সোমবার সকালে তিনি ধানমন্ডির একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন। তিনি ক্যানসারে ভুগছিলেন।শামিম কবির ১৯৭৭ সালের জানুয়ারিতে সফরকারী এমসিসি দলের বিপক্ষে সে সময়ের বিসিসিবি একাদশকে নেতৃত্ব দিয়েছিলেন। ৭ থেকে ৯ জানুয়ারি ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠিত সে...
ঢাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু কমেনি। গত এক বছরে ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ২৯৭ জন। নিহত ব্যক্তিদের প্রায় ৩৮ শতাংশই পথচারী। সড়কে মৃত্যুর এই হিসাব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের (এআরআই)। ২০১৮ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ১ জুলাই পর্যন্ত ঢাকায় সড়ক দুর্ঘটনার তথ্য পর্যালোচনা করে প্রতিষ্ঠানটি সর্বশেষ এই হিসাব দিয়েছে। আর এসব মৃত্যুর ঘটনায় হওয়া মামলার...
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় গ্রেপ্তার নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকাকে নিয়ে উৎসাহী না হয়ে মামলার প্রকৃত আসামিদের দিকে পুলিশের নজর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। এক রিটের শুনানিতে গতকাল রোববার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। ওই ঘটনায় আসামিদের গ্রেপ্তারের নির্দেশনা চেয়ে গত ৩০ জুন রিটটি করেন সুপ্রিম...
সুন্দরবনের বাইরে ফের মিলল রয়েল বেঙ্গল টাইগারের খোঁজ। গতকাল রোববার উত্তর-পূর্ব ভারতের সিকিম রাজ্যের সংরক্ষিত অরণ্যে রয়েল বেঙ্গল টাইগারের খোঁজ পাওয়ার কথা জানিয়েছে দেশটির বন বিভাগ। সিকিমের বন বিভাগের কর্মকর্তারা বলছেন, এর আগে এ বছরের জানুয়ারি মাসে পাংগোলাথা সংরক্ষিত অরণ্যে ট্র্যাপ ক্যামেরায় প্রথম ধরা পড়েছিল রয়েল বেঙ্গল টাইগারের ছবি। পাংগোলাথা সংরক্ষিত অরণ্যটি ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৯ হাজার ৫০০ ফুট...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে মোবাইল অ্যাপের মাধ্যমেও। কত টিকিট বিক্রি হচ্ছে, তা মনিটর করে অ্যাপে জানিয়ে দেওয়া হচ্ছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৬ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে মোবাইল অ্যাপে। এমন ব্যবস্থা এবারই প্রথম। প্রতিদিন সকাল ছয়টা থেকে মোবাইল অ্যাপে টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুর রেলস্টেশনে যারা টিকিট কিনতে আসছেন, তাঁদের মধ্যে মোবাইল অ্যাপে টিকিট বিক্রি...
মাদ্রাসার অধ্যক্ষ তিনি। শিশুশিক্ষার্থীদের বোঝাতেন—শিক্ষকের সঙ্গে সফর করা শিক্ষার্থীদের কর্তব্য। এ ধরনের কথা বলে শিশুছাত্রীদের নিয়ে যেতেন মাদ্রাসার বাইরে। নিয়ে যেতেন হোটেলে বা লঞ্চের কেবিনে। সেখানে ধর্ষণ করতেন তাদের। ওই অধ্যক্ষকে গ্রেপ্তারের পর পাওয়া অভিযোগের ভিত্তিতে এ কথা জানিয়েছে র্যাব। চার ছাত্রীকে নিপীড়নের অভিযোগ পেয়ে গত শনিবার নারায়ণগঞ্জের ভুঁইগড়ের দারুল হুদা আল ইসলামিয়া মহিলা...
আরও একটি সহিংস আন্দোলনে মুখর রাতের দেখা পেল হংকং। পুলিশ ও গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের মধ্যে আজ সোমবার টানা দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলছে। পুলিশের বর্বরতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। এ আন্দোলনকে ১৯৯৭ সালের পর এশিয়ার অর্থনৈতিক কেন্দ্রটির সবচেয়ে বড় সংকট বলে ঘোষণা করেছে বেইজিং। খবর রয়টার্সের। সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকং ১৯৯৭ সালে চীনের অধীন থেকে মুক্ত হয়। এরপর থেকে ‘এক...