সাভারে আমিনবাজারের সালেহপুর এলাকায় সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ নদে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাবের কোনো খোঁজ পাওয়া যায়নি। গতকাল রোববার রাতে দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। আজ সোমবার সকালেও অভিযান চলছে। তবে ট্যাক্সিক্যাবের কোনো সন্ধান পাওয়া যায়নি। সাভার জোনের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক আবুল হোসেন আজ সকাল সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে বলেন, প্রত্যক্ষদর্শী... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2M3NBuI
একজনকে টেনেহিঁচড়ে গেট থেকে বের করে আনা হলো। এরপরই শুরু বেদম পিটুনি। সেই পিটুনির কোনো ব্যাকরণ নেই, যেমন খুশি তেমন মারো। আরে, মার দেওয়ার এমন মোক্ষম সুযোগ কি হাতছাড়া করা যায়? আমরা হলাম ঝোপ বুঝে কোপ মারার মানুষ, সুযোগ পেলে আমরা ছাড়ি না। তাই একজন দু-একটা লাথি মেরেই অন্যকে জায়গা করে দিচ্ছিলেন। সেই অন্য ব্যক্তির দেওয়া সুযোগে আবার হাত-পায়ের সুখ করে নিচ্ছিলেন আরেকজন। একজন ভাবলেন, এভাবে সুখ জমছে না! তাই...
২০২৩ বিশ্বকাপ প্রতিবেশী দেশ ভারতে। অনেকটা চেনা কন্ডিশনে ভালো করতে বাংলাদেশকে কী করতে হবে? চার পর্বের ধারাবাহিকের দ্বিতীয়টি আজ। সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন রানা আব্বাস শুক্রবার শ্রীলঙ্কা সফর-পূর্ব সংবাদ সম্মেলনে এলেন নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আর অন্তর্বর্তীকালীন কোচ খালেদ মাহমুদ। দুজনের সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে থাকল ২০২৩ বিশ্বকাপ। পরের বিশ্বকাপে ভালো করতে হলে...
ডেঙ্গু জ্বরের সংক্রমণ বেড়েছে। এডিস মশার কারণেই ছড়ায় ডেঙ্গু। তাই ডেঙ্গু জ্বরের সংক্রমণ রোধে সচেতন হতে হবে। এ জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি।স্বচ্ছ পানিতে এডিস মশা ডিম পাড়ে। ময়লা–দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি এদের পছন্দ নয়। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে। মশা মারার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এডিস মশা মূলত দিনের বেলা, সকাল ও সন্ধ্যায়...
বন্যাকবলিত এলাকার সোয়া দুই লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্র ও বাঁধে অবস্থান করছে। এর বাইরে আরও প্রায় ৩৮ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছে। নিজেদের খাবার ও আশ্রয়ের খোঁজ নেওয়ার পাশাপাশি অনেকে গবাদিপশুর জন্য বাড়তি দুশ্চিন্তায় রয়েছে। গতকাল রোববার রাজধানীর আশপাশের জেলাগুলোতে পানি কিছুটা বেড়েছে। সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল মঙ্গলবার থেকে...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘ছেলেধরা’ আতঙ্কে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি কমে গেছে। মেরুং এলাকার পাঁচটি বিদ্যালয় থেকে গতকাল রোববার সকালে শিক্ষার্থীরা চলে যায়। এ খবর ছড়িয়ে যাওয়ার পর গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সেনাবাহিনীর একটি দল বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানায়। শিক্ষার্থীদের প্রশাসনিক...
বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান রেলস্টেশনের নাম। নতুন নাম হবে স্বাধীনতাসংগ্রামী বটুকেশ্বর দত্তর নামে। গত শনিবার বিহারের জক্কনপুরে বটুকেশ্বর দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিহার রাজ্যের বিজেপিপ্রধান নিত্যানন্দ রাই। মন্ত্রী বলেন, বর্ধমান রেলস্টেশনের নাম বদলিয়ে রাখা হবে স্বাধীনতাসংগ্রামী বটুকেশ্বর দত্ত স্টেশন। ১৯১০ সালে...
আচ্ছা নদীতে হেঁটেছেন কখনো? না মানে শুধু নদীর তীরে পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে থাকা নয়, নয় শুকনো কোনো নদীতে পায়ে হাঁটাও। একদম ভরা আর গভীর নদীতে হেঁটেছেন কখনো? হেঁটে হেঁটে কখনো কি পার হয়েছেন কোনো নদী? এপার থেকে ওপার? চলুন আজকে তেমন একটা অদ্ভুত নদী আর স্বরূপে সেজে থাকা একটা তথাকথিত ট্যুরিস্ট স্পটের বাইরের গল্প করি। আমরা যারা বেড়াতে ভালোবাসি তাদের অধিকাংশই বেড়ানো বলতে শুধু পাহাড়বেষ্টিত বান্দরবান,...
অন্ততপক্ষে সোভিয়েত ইউনিয়নের পরের রাজনৈতিক দুনিয়ায় আমেরিকান নীতির বাইরে নিজস্ব নীতি বাস্তবায়নের প্রথা, প্রচেষ্টার খোঁজাখুঁজি অনেকাংশে বৃথা। বৈশ্বিক নিরাপত্তার এই ‘জি হুজুর’ বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে রাশিয়ায় তৈরি অত্যাধুনিক এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার প্রথম চালান এখন আঙ্কারায়। এই প্রথম ন্যাটোর আকাশসীমায় রাশিয়ার উপস্থিতি নিশ্চিত হলো। ন্যাটোর আকাশ প্রতিরক্ষাব্যূহের সঙ্গে...
বিজ্ঞানের জগতের নিয়ন্ত্রণ এখন পর্যন্ত পুরুষের কবজায়। সেই ১৯০৩ সালে যখন মেরি কুরি বিজ্ঞানে প্রথম নোবেল পুরস্কার পান, তারপর মেঘে মেঘে বহু বেলা গড়িয়েছে। মেরি কুরির পরে রসায়ন, পদার্থ ও চিকিৎসা শাস্ত্রে ছয় শ পুরুষ নোবেল বাগিয়ে নিতে পারলেও, নারীরা পেয়েছেন মাত্র ১৯টি। অন্যদিকে সাধারণ বিষয়ের ক্ষেত্রেও মাত্র ২৮ শতাংশ নারী গবেষকের উপস্থিতি দেখা যায়। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, বিশ্বব্যাপী...
আমাদের সারা দিনের খাদ্যতালিকার অন্যতম উপাদান হচ্ছে শর্করা। ভাত তার প্রধান মাধ্যম। যত কিছুই খাই না কেন ভাত না খেলে ঠিক তৃপ্তি আসে না। একদিন অথবা এক বেলা ভাত না খাবার কথা আমরা চিন্তাই করতে পারি না। প্রতিদিন দুই বেলা, কখনো কখনো তিন বেলাই ভাত খাওয়া হয়। আবার অনেকেই পিৎজা, বার্গার, স্যান্ডউইচ ছাড়া নিজেকে কল্পনা করতে পারেন না। কোল্ড ড্রিংকস পানের কারণে তো পানি পানের প্রয়োজনীয়তা অনেক সময়ই আমরা ভুলে...
চমক জাগানিয়া উদ্ভাবনের জন্য বিখ্যাত এলন মাস্ক। মাঝে মাঝেই তিনি এমন সব উদ্ভাবনী ভাবনা নিয়ে হাজির হন, যা শুনে সাধারণের চোখ কপালে ওঠে। এবার এমনই একটি নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন এলন মাস্ক। মানুষের মস্তিষ্কের সঙ্গে যন্ত্রের সংযোগ ঘটানোর অভিযানে নেমেছে তাঁর প্রতিষ্ঠান। মস্তিষ্ক ও যন্ত্রের সংযোগ স্থাপনের ব্যাপারে নতুন ধারণার কথা শুনিয়েছেন মাস্ক। চলতি মাসের মাঝামাঝি সর্বসমক্ষে এর বিস্তারিতও...