শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ। তবে তাঁর ইচ্ছে ছিল দীর্ঘমেয়াদি প্রধান কোচ হওয়ার। কেন প্রধান কোচ হওয়ার যোগ্যতা রাখেন, সে ব্যাখ্যা দিয়েছেন মাহমুদ স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশ দলের কোচ কে হবেন, তা নিয়ে কম আলোচনা হচ্ছে না। বাংলাদেশ দলের পরবর্তী প্রধান কোচ কে, সে প্রশ্নের উত্তর পেতে এখনো মেলেনি। স্টিভ রোডসের নিয়োগের আগে বেশ লম্বা বিরতি... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2GmKutY
মানুষ মাত্রই স্বস্তি খোঁজে। সে গরমই হোক, আর অতিবৃষ্টি। বেঁচে থাকার প্রাথমিক চাহিদাগুলো পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই মানুষ নেমে পড়ে স্বস্তির খোঁজে। সবাই নিরাপদ বেষ্টনীতে থাকতে চায়। এটাই স্বাভাবিক। এ কারণেই কোনো ঘটনায় কোনো এক শ্রেণির মানুষ জেরবার হয়ে উঠলে, তারা পথ খুঁজতে থাকে এ থেকে যেকোনো মূল্যে বের হতে। অনেকটা ওই প্রচলিত কথার মতো খড়কুটো আঁকড়ে হলেও ডাঙায় উঠতে চায় তারা। কারণ ডাঙাতেই তাদের নিরন্তর...
দেয়ালের ফ্রেমে বাঁধা দুটি ছবিতে চোখ আটকে গেল। সাদাকালো যুগের প্রথম ছবিতে স্থির হয়ে আছেন আবদুল্লাহ আবু সায়ীদ। পাশে তাঁর স্ত্রী রওশন আরা সায়ীদ এবং দুই মেয়ে রঞ্জনা সায়ীদ ও লুনা সায়ীদ। স্টুডিওতে তোলা ছবিটিতে মা–বাবার কোলে বসে আছে ছোট্ট রঞ্জনা আর লুনা। ছবিটি বহু পুরোনো।দ্বিতীয় ছবিও সায়ীদ–দম্পতির। বছর সাতেক আগে তোলা। রঙিন এ আলোকচিত্রে তাঁদের সঙ্গে উপস্থিত তাঁদের দুই মেয়ের সন্তানেরা—মিত্রা, শঙ্খমালা...
রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট কাঁচাবাজারে এক কেজি কাঁচা মরিচের দাম উঠেছে ১৬০ টাকা। বিক্রেতা মো. সাইদুল জানালেন, এক সপ্তাহ আগেও এই কাঁচা মরিচ ছিল ৬০ টাকা। হঠাৎ লাফিয়ে লাফিয়ে দাম বেড়ে যায়। মূল্যবৃদ্ধির কারণে ক্রেতাদের এখন আড়াই শ গ্রাম কাঁচা মরিচে ১৫ টাকার বদলে ৪০ টাকা ব্যয় করতে হচ্ছে। বেড়েছে সব ধরনের সবজির দাম। কিছুদিন আগেও যে সবজি ৩০ টাকায় পাওয়া যেত, এখন তা কিনতে ৫০ টাকা লাগছে। এদিকে...
২০ জুলাই ১৯৪৭। জন্ম হলো সাপ্তাহিক বেগম পত্রিকার। ৭২ বছর উত্তীর্ণ এ পত্রিকার প্রকাশনা বর্তমানে মাসে একবার, বিশেষ ঈদ সংখ্যা এবং বর্ষপূর্তি সংখ্যা—এভাবেই এখন প্রকাশিত হয় বেগম। প্রয়াত সম্পাদক নূরজাহান বেগমের মৃত্যুর পর সম্পাদনার দায়িত্ব নিয়েছেন তাঁর মেয়ে ফ্লোরা নাসরীন খান।বেগম-এর সূচনাপর্বে এর সম্পাদক ছিলেন প্রথিতযশা কবি সুফিয়া কামাল; এবং সেই সময় সদ্য লেডি ব্রেবোর্ন কলেজ থেকে বিএ পাস করা...
শোয়াইব জিবরানযাত্রা, মহিষ পিঠেমহিষ পিঠে চলেছি বহুকাল জল-জলাজঙ্গলা পেরিয়ে। আমি কি রাখাল তবে ছিলাম বাথানের,নাকি দূর কোনো গাঁয়েবদ হাওয়া লেগে অসাড় দেহ। লোকে দিয়েছে তুলেসাপে কাঁটা চাঁদ সওদাগর, মহিষডিঙায়। মনে নেই কিছু। শুধু একটু একটু লোকালয় স্মৃতি,অস্পষ্ট মানুষের মুখহয়তো মায়ের, হয়তো প্রেমিকার। চলেছি এই রাতে যেন জলাধারের ওপারে আছে স্বাস্থ্যসদনআছে সবুজ গ্রাম, বৃক্ষশোভা, নগর কিনারেকোনো ওঁ নিরাময়া।...
বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের রান ৫০ ওভারে ছিল সমান সমান। সুপার ওভারেও ছিল সমান সমান। টুর্নামেন্টে বেশি বাউন্ডারি মেরেছিল বলে ইংল্যান্ড পেয়ে গেল বিশ্বকাপ। কিন্তু তারও আগে আম্পায়াররা একটা বড় ভুল করেছেন, যেমনটা বলেছেন আইসিসির রুল কমিটির সদস্য অস্ট্রেলিয়ার সাবেক আম্পায়ার সাইমন টফেল। বেন স্টোকসের ব্যাটে লেগে বলটা যখন সীমানা পেরোল, তখন ইংল্যান্ডের পাওনা হয়েছিল ৫ রান। আর...
আজ আষাঢ়ের কত তারিখ, কিছুতেই মনে করতে পারছে না অরু। অসম্ভব বৃষ্টি নেমেছে। কুহক বাইরে গেছে। বৃষ্টি হলেই গলিতে পানি জমে যায়। ছেলেটার মোবাইলটা নষ্ট হয়েছে দুদিন আগে। সারাব সারাব করেও আর সারানো হয়নি। তাই গলি থেকে পানি টপকে কীভাবে কুহক বাসায় আসবে, তাকে তা বলার জোও নেই। সিটি করপোরেশন এবার আবার বড় বড় চারটি ম্যানহোল কেটেছে। পানি জমলে এখন হেঁটে বা রিকশা দিয়ে ফেরার উপায়ও থাকছে না। একটু পর বাইরে যাবে অরু। এ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ বেতকান্দি এলাকার অরক্ষিত সেই রেলক্রসিংয়ে একজন গেটম্যান নিয়োগ করা হয়েছে। ট্রেনের ধাক্কায় বিয়ের মাইক্রোবাসের বর-কনেসহ ১২ জন নিহত হওয়ার তিন দিন পর রেলওয়ে কর্তৃপক্ষ অস্থায়ীভাবে একজন গেটম্যান নিয়োগ করেছে। আজ শুক্রবার অস্থায়ী গেটম্যানকে দায়িত্ব পালন করতে দেখা গেছে। এই রেলক্রসিংয়ে আরও একজন গেটম্যান নিয়োগ করা হবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।...
পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক ফাইভ-জি চালু হলে বিদ্যমান প্রযুক্তিতে অপরাধীদের মুঠোফোনে আড়ি পাততে পারবে না ইউরোপীয় আইনপ্রয়োগকারী সংস্থা ইউরোপোল। বিষয়টি নিয়ে শুরুতেই আলোচনা করা উচিত বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন ইউরোপোলের প্রধান ক্যাথেরিন ডি বালি। প্রযুক্তিতে দক্ষ অপরাধীদের বিরুদ্ধে কাজ করার জন্য ইউরোপোলকে শক্তিশালী করতে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তিনি...
আপনার কাছে আসা ই-মেইলের জবাব না দিয়ে আপনি হয়তো ভেবে বসে আছেন যে বার্তা প্রেরণকারী ব্যক্তি জানতেই পারলেন না বার্তাটি যে পড়েছেন। তবে আপনি হয়তো জানতেই পারছেন না আপনাকে পাঠানো ই-মেইল বার্তাটি ট্র্যাক করা হচ্ছে। ফলে আপনি ওই ই-মেইলে যতবার ক্লিক করছেন, ততবারই বার্তা প্রেরণকারীর কাছে তথ্য চলে যাচ্ছে। ই-মেইলের উত্তর না দিলেও কিছু কিছু তথ্য প্রেরকের কাছে পৌঁছে যাচ্ছে। বিষয়টি পুরোনো হলেও আবার নতুন করে...
আবুল হাসনাতের কবিতা ও গদ্যকৃতি আড়াল হয়ে গেছে তাঁর সাহিত্য সম্পাদনার কৃতিতে। সেই সংবাদ যুগ থেকে আজকের কালি ও কলম পর্যন্ত সাহিত্য সাময়িকী ও সাহিত্যপত্র সম্পাদনায় তাঁর সাফল্যের কথা আজ আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যদিও সতীনাথ, মানিক, রবিশঙ্কর ও অন্যান্য, জয়নুল, কামরুল, সফিউদ্দীন ও অন্যান্য শীর্ষক প্রবন্ধ গ্রন্থ দুটি তাঁর অভিনতুন গদ্যসত্তার সবল সাক্ষ্যবহ।‘ভূমিকা নয়’ শীর্ষক...