কথা বলা ইন্টারনেটসহ সিম ব্যবহার করে ইমো, মেসেঞ্জারে কথা বলা যায়। সৌদি আরবে হোয়াটসঅ্যাপে কথা বলা যায় না, কিন্তু মেসেজ দেওয়া যায়, ছবি পাঠানো যায়, কথা রেকর্ড করে পাঠানো যায়। গ্রুপ তৈরি করে অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহার করা যায়। কেনাকাটা মক্কা-মদিনায় অনেক বাংলাদেশি কাজ করেন, তাই ভাষাগত সমস্যা তেমন হওয়ার কথা নয়। কেনাকাটার সময় দরদাম করে কেনা ভালো। দমে শোকর বা কোরবানি কোরবানি বা দম... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2x7bB7w
মোবাইল অ্যাপে ট্যাক্সি ডেকে হিলটন হোটেলের সামনে অপেক্ষায় ছিলেন রশিদ খান। সঙ্গে দুই সতীর্থ হজরতউল্লাহ জাজাই ও হামিদ হাসান। কিন্তু অপেক্ষার সময়টা এত প্রাণবন্ত হয়ে উঠবে, সেটি বোধ হয় আফগানিস্তানের এই তিন ক্রিকেটারেরও ধারণা ছিল না। হিলটনে আফগানিস্তান দল আছে জেনে সাউদাম্পটন ও এর আশপাশের আফগানরা নিয়মিতই ভিড় করছেন এই হোটেলে। লবিতে, হোটেলের বাইরে ‘কাবুলিওয়ালা’দের অবাধ যাতায়াত। হাতের কাছে...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ৩ কোটি ৩৬ লাখ টাকার ১৬টি সেতু ও কালভার্টের নির্মাণকাজ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ভাগ-বাঁটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সাধারণ ঠিকাদারেরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদে অবস্থান নিয়ে তাঁদের দরপত্র কিনতে দেননি। এরপর সমঝোতা করে গতকাল রোববার নিয়ম রক্ষায় ১৬টি কাজের প্রতিটিতে ৩টি করে দরপত্র দাখিল করা হয়। অভিযোগের বিষয়ে...
জনবিক্ষোভ ছত্রভঙ্গ করতে নতুন অস্ত্র ব্যবহার করছে ভারতের আসাম রাজ্য পুলিশ। উত্তর–পূর্ব ভারতের আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ও মণিপুরে অনেক ঝাল মরিচ পাওয়া যায়। এই মরিচের নাম ভূত জলকিয়া। পুলিশ কাঁদানে গ্যাসের বদলে এবার ঝাল মরিচ ব্যবহার করছে। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠন (ডিআরডিও) নতুন ভেষজ অস্ত্রটি আসাম পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশের ধারণা, ভিড় ছত্রভঙ্গ করতে কাঁদানে...
বছর দুয়েক আগে কাশ্মীর আর লাদাখ ঘুরে আসার পর থেকেই একটা সুপ্ত ইচ্ছা মনের মধ্যে উঁকিঝুঁকি দিতে লাগল—ভারতের উত্তর প্রান্ত তো ঘুরে দেখা হলো বেশ ভালোভাবে, এবার দক্ষিণ প্রান্ত। কারণ, শিমলা-মানালি, উত্তরাখণ্ডের নৈনিতাল-মুশৌরি-গঙ্গোত্রীসহ উত্তরের নানা জায়গায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। দক্ষিণ অদর্শনে অতৃপ্ত থাকব কেন? যদিও একবার ভারতের দক্ষিণে গোয়া-কেরালা যাওয়া হয়েছে, কিন্তু একদম দক্ষিণের বিন্দু...
সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ আজ সোমবার বিকেল পাঁচটার মধ্যে পুনরায় চালু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন রেলসচিব মো. মোফাজ্জেল হোসেন। গতকাল রোববার দিবাগত রাত ১১ টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে যাওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল নয়টার দিকে কুলাউড়া জংশন রেলস্টেশন থেকে রেল সচিব...
মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার সকালে এই তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম প্রথম আলোকে এই তথ্য জানান। রফিকুল আলম বলেন, উপবন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কারণ জানতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে...
বাগেরহাটের মোংলা বন্দর পৌরসভায় নির্মিত হতে চলেছে দেশের প্রথম ভাসমান সৌরবিদ্যুৎকেন্দ্র। একটি ভারতীয় ও দেশি একটি কোম্পানির সঙ্গে গতকাল রোববার মোংলা বন্দর পৌর কর্তৃপক্ষের এ বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষের সম্মেলনকক্ষে গতকাল দুপুর ১২টায় অনুষ্ঠিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার। মোংলা বন্দর পৌরসভার...
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত জলদস্যু মো. ফকির (৩৮) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বর ইউনিয়নের কাঞ্চনবাজার এলাকায় র্যাবের সঙ্গে কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব জানায়, ‘বন্দুকযুদ্ধে’ র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।...
আগামী ১৫ জুলাই বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের কাউন্সিল। ওই দিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হবে। গতকাল রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি বলেন, নির্বাচনে বিবাহিত কেউ প্রার্থী হতে পারবেন না।...
ফরিদপুরের মধুখালী উপজেলার একটি গ্রামে ১১ বছর বয়সী এক শিশুকে এক বছর ধরে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে দায়ের করা মামলায় শিশুটির ফুফাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ফরিদপুরে ধর্ষণের অভিযোগে গত শনিবার দুপুরে নির্যাতিত শিশুর ফুফাকে (৩৮) আসামি করে তার মা মধুখালী থানায় মামলা করেছেন। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মা ও বাবা ঢাকায় একটি পোশাক...
মৌলভীবাজারের কুলাউড়ায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে এখন পর্যন্ত তিন নারীসহ অন্তত চারজন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। মৌলভীবাজারের জেলা পুলিশ সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় উপবন এক্সপ্রেসের ১০টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর মধ্যে একটি কালভার্টের...