পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Sunday, May 19, 2019

ভয়েস কলের দিন প্রায় শেষ: মোস্তাফা জব্বার

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, তথ্যপ্রযুক্তি বিকাশের ফলে পৃথিবী বর্তমানে এমন এক জায়গায় এসেছে যেখানে ভয়েস কলের দিন প্রায় শেষ। ভয়েস কল প্রযুক্তি আইপি নির্ভর প্রযুক্তিতে বিকশিত হবে। ডেটা দিয়ে মানুষ কল করবে । ৫জির আবির্ভাবের ফলে প্রচলিত ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয়তা থাকবে কিনা তা ভাববার সময় এসেছে। মন্ত্রী গতকাল ঢাকায় হোটেল ইন্টার... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2WQS5XZ

বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে ছবিটি: হলিউড রিপোর্টার

দুঃখজনক ব্যাপার হলো, ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে’ আর ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে’, এমন কারণ দেখিয়ে শনিবার বিকেল ছবিটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনার এই ছবিটি আদতে দেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে এবং দেশটির ধর্মীয় সহিষ্ণুতা সবার হৃদয় ছুঁয়ে যাবে। এভাবে মোস্তফা সরয়ার ফারুকীর ছবি শনিবার বিকেল নিয়ে লিখেছে আলোচিত মার্কিন... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2LSQZtL

গরমে ট্রান্সকম ডিজিটালের চরম অফার

জ্যৈষ্ঠ মাসের অসহনীয় দাবদাহ থেকে বাঁচতে অনেকেই হয়তো ঘরে এসি কেনার কথা চিন্তা করছেন। ঠিক এমন সময়ে ট্রান্সকম ডিজিটাল নিয়ে এল অবিশ্বাস্য ডিসকাউন্ট অফার। শুধু প্রথম আলোর পাঠকদের জন্য। গরমে স্বস্তি পেতে আপনাকে পূরণ করতে হবে কিছু ধাপ। আলাদীন জিনকে হাজির করতে যেমন চেরাগের সাহায্য নিয়েছিল তেমনি আপনাকে নিতে হবে মোবাইলের এসএমএসের সাহায্য। অল্প কয়েকটি ধাপ পার হয়ে লুফে নিতে পারবেন ট্রান্সকম ডিজিটালের ছুড়ে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2WS15w9

মনোনয়ন নিয়ে বিএনপিতে ধোঁয়াশা, আ.লীগের ৮ জন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূন্য ঘোষিত বগুড়া-৬ (পৌরসভা-সদর উপজেলা) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা গতকাল শনিবার পর্যন্ত স্পষ্ট হয়নি। অন্যদিকে, আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ে আছেন আটজন। তফসিল অনুযায়ী, এই আসনে উপনির্বাচনে আগামী ২৪ জুন ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। বিএনপির দুর্গখ্যাত বগুড়ার এই শূন্য আসনে উপনির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে বলে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2QgxDxq

দুর্ঘটনা ভয়ংকর

বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া এলাকায় পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সালমা এন্টারপ্রাইজ নামে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনাস্থলে পেছন থেকে মুরগির খাবারবোঝাই একটি ট্রাক এসে উল্টে গেছে । দুই ট্রাকের চালক আহত হয়েছেন । চালকসহ বাসের ছয় থেকে সাতজন যাত্রী আহত হয়েছেন । আজ রোববার ভোরে দুর্ঘটনাটি ঘটে। বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2VKKQo5

টেকনোর শর্টফিল্ম

দেশে পবিত্র রমজানের শিক্ষা বিষয়ক একটি শর্টফিল্ম তৈরি করছে দেশের স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নুহাশ হ‌ুমায়ূন পরিচালিত এ স্বল্পদৈর্ঘ্যর ছবিটিতে বান্দরবানের পাহাড়ি এলাকায় বসবাসকারী স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রা তুলে আনা হয়েছে। টেকনো ব্র্যান্ডের মূল প্রতিষ্ঠান ট্র্যানশন বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী রেজওয়ানুল হক বলেন, ‘ভিন্ন ধারার কাজের জন্য টেকনো মোবাইল... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2w5nnyN

বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক কার্যক্রম আজ রোববার থেকে শুরু হচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) ইতিমধ্যে দেশের বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে। টেলিভিশন চ্যানেলের আর্থ স্টেশন স্থাপন অনেক ব্যয়বহুল হওয়ায় বিএস-১-এর ভূ-কেন্দ্রের সঙ্গে অপটিক্যাল ফাইবারের... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2QaHGE9

দেশে অনরের যাত্রা শুরু

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে মোবাইল ব্র্যান্ড অনর। এটি হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হিসেবে পরিচিত। সম্প্রতি বসুন্ধরা সিটিতে নতুন আউটলেট খোলার মাধ্যমে এর যাত্রা শুরু হয়। দেশে অনরের প্রথম ব্র্যান্ড-শপের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির দক্ষিণ-পূর্ব এশিয়ার পরিচালক মি. রিচার্ড। শুরুতে ফ্ল্যাগশিপ অনার ৮ এক্স-সহ তিনটি মডেলের স্মার্টফোন দেশে উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। দেশে অনর ব্র্যান্ডের... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/30tLHZa

খবর প্রকাশে ঢালাও নিষেধাজ্ঞা নয়

বিচার প্রভাবিত হতে পারে অথবা আদালতকে কলঙ্কিত করা হয়—এমনভাবে সংবাদ পরিবেশন সাংবাদিকতার নীতিমালা অনুমোদন করে না। বাংলাদেশে অস্বাভাবিক দ্রুততায় সংবাদমাধ্যম নাটকীয় বিকাশ লাভ করায় অনেক বার্তাকক্ষেই যোগ্যতার ঘাটতি রয়েছে। ফলে এসব নীতিমালার বিষয়ে যত্নশীল না হওয়ার ঝুঁকি অনেক বার্তাকক্ষেই রয়ে গেছে। বিচারাধীন মামলার খবর প্রচারের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি ও অভিযোগকারী—উভয়েরই যে ন্যায়বিচার পাওয়ার অধিকার... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2YBOMEu

উড়ে বেড়াচ্ছে ‘রকেটম্যান’

সংগীত কিংবদন্তি এলটন জনের জীবনী অবলম্বনে তৈরি সিনেমা রকেটম্যান-এর উদ্বোধনী প্রদর্শনী হয়ে গেল কান চলচ্চিত্র উৎসবে। গত বৃহস্পতিবার কানের পালে দ্য ফেস্তিভালের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে হয় তারকাবহুল প্রদর্শনীটি। সেই যে শুরু হলো রকেটম্যান-এর ওড়াউড়ি, আর থামার নাম নেই। এখনো কান উৎসবে আগত লোকজনের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে এই ছবির স্তুতিবাক্য। গত বৃহস্পতিবার ছবির উদ্বোধনী প্রদর্শনীতে স্যার এলটন জন ও... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2LPVu8q

যখন যিনি চেয়ারম্যান, তাঁর বাড়িতে চলে কার্যক্রম

জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে জমিসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন বিভিন্ন সময়ে যমুনায় বিলীন হয়ে যায়। এরপর আর ভবন নির্মাণ করা হয়নি। যখন যিনি চেয়ারম্যান নির্বাচিত হন, তখন তাঁর বাড়ি বা বৈঠকখানায় চলে ইউপির কার্যক্রম। এতে বাসিন্দারা প্রত্যাশিত সেবা না পেয়ে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। আর দেওয়ানগঞ্জে তিনটি ইউপির কার্যক্রম চলছে জরাজীর্ণ ভবনে। ইউপি কার্যালয়গুলো সূত্রে জানা গেছে, ইসলামপুরের... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2LWK4je

ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ‘শিশু কর্নার’

বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ। দেশের প্রাচীনতম ঐতিহাসিক এই মসজিদে প্রতিদিন ঘুরতে আসেন দেশি-বিদেশি হাজারো পর্যটক। তাঁদের সুবিধার্থে ও শিশুদের কাছে ঐতিহাসিক এই স্থাপনাটি আরও আকর্ষণীয় করে তুলতে এবার ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে চালু করা হয়েছে শিশু কর্নার। শিশুদের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনার প্রতি আগ্রহী করতে এবং পরিবারের সঙ্গে আসা শিশুদের বিনোদনের জন্য এমন আয়োজন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2W9UKix