জামালপুরের ইসলামপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে জমিসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভবন বিভিন্ন সময়ে যমুনায় বিলীন হয়ে যায়। এরপর আর ভবন নির্মাণ করা হয়নি। যখন যিনি চেয়ারম্যান নির্বাচিত হন, তখন তাঁর বাড়ি বা বৈঠকখানায় চলে ইউপির কার্যক্রম। এতে বাসিন্দারা প্রত্যাশিত সেবা না পেয়ে চরমভাবে ভোগান্তির শিকার হচ্ছেন। আর দেওয়ানগঞ্জে তিনটি ইউপির কার্যক্রম চলছে জরাজীর্ণ ভবনে। ইউপি কার্যালয়গুলো সূত্রে জানা গেছে, ইসলামপুরের... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2LWK4je
বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ। দেশের প্রাচীনতম ঐতিহাসিক এই মসজিদে প্রতিদিন ঘুরতে আসেন দেশি-বিদেশি হাজারো পর্যটক। তাঁদের সুবিধার্থে ও শিশুদের কাছে ঐতিহাসিক এই স্থাপনাটি আরও আকর্ষণীয় করে তুলতে এবার ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে চালু করা হয়েছে শিশু কর্নার। শিশুদের প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনার প্রতি আগ্রহী করতে এবং পরিবারের সঙ্গে আসা শিশুদের বিনোদনের জন্য এমন আয়োজন করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।...
নিজের বিয়ে বন্ধ করে অনন্য সাহসিকতার পরিচয় দিয়েছে স্কুলছাত্রী শিপ্রা মিস্ত্রি। এবার তাকে নিয়ে অনুষ্ঠান নির্মাণ করছে বাংলাদেশ বেতার। বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ‘আলোকবর্তিকা’য় শিপ্রার সাহসিকতার কথা তুলে ধরা হবে।এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুব আলম। বিশেষ অতিথি...
খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রের অন্যতম আকর্ষণ প্রাকৃতিক গুহা। এটি দেখতে আসে প্রতিদিন কয়েক শ পর্যটক। তবে দেখতে আসা পর্যটকদের ব্যবহৃত মশালসহ নানা আবর্জনায় সৌন্দর্য হারাচ্ছে গুহাটি। এতে ওই এলাকার পরিবেশও দূষণের শিকার হচ্ছে। আলুটিলা পর্যটন কেন্দ্রের সূত্রে জানা যায়, প্রায় ৩৫০ ফুট দৈর্ঘ্যের ঘুটঘুটে অন্ধকার পাথরের গুহার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট। এ সময় পর্যটকেরা...
ই-কমার্স প্লাটফর্ম প্রিয়শপ ডটকম আয়োজন করেছে মাসব্যাপী ঈদ শপিং ফেস্টিভ্যাল। এ উপলক্ষে বিভিন্ন পণ্যে ছাড় ও উপহারের পাশাপাশি ৫০০ টাকার অধিক পণ্য কিনলে সারা দেশে বিনা মূল্যে ডেলিভারি সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয় প্রিয়শপ থেকে কেনাকাটায় বিকাশে পেমেন্টে মিলবে ২০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ব্র্যাক ব্যাংক লিমিটেড, সাউথইস্ট...
নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ দলটা কেমন হবে? এডেন হ্যাজার্ড কি আসছেন রিয়ালে? গোলবারে কে থাকবেন, কোর্তোয়া না নাভাস? এত বড় রদবদলের কার সিদ্ধান্ত বেশি গুরুত্ব পাবে? অনেক অনেক প্রশ্ন জমে আছে সাংবাদিকদের মনে। সব প্রশ্নের উত্তর এক সংবাদ সম্মেলনেই দিয়ে দিয়েছেন জিনেদিন জিদান। ভয়াবহ এক মৌসুম কাটিয়েছে রিয়াল। এ মৌসুমে কিছুই আর পাওয়ার নেই। বরং আগামী মৌসুমে দল কীভাবে সাজানো হবে, এ নিয়েই আগ্রহ সবার। হ্যাজার্ড,...
আর মাত্র চার দিন বাকি। ২৩ মে নিশ্চিত হবে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের লড়াইয়ে জয়ী হলো কারা। ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোট গ্রহণ কাল রোববার। কাল বিকেলে ভোট শেষ হওয়ার পর বুথফেরত জরিপের ফলাফলগুলো প্রচার করতে পারবে ভারতীয় গণমাধ্যম। এর আগেই বিজেপিবিরোধী দলগুলোর মধ্যে যোগাযোগ শুরু হয়ে গেছে। গতকাল শুক্রবার থেকেই নানা নেতার সঙ্গে বসছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির...
রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনে টিকিটের সঙ্গে বাধ্যতামূলক খাবারের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আজ শনিবার থেকে রেলওয়ে কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। শনিবার সকালে যেসব যাত্রী এই ট্রেনে করে রাজশাহী থেকে ঢাকায় এসেছেন, তাঁদের বাধ্যতামূলক খাবারের বিল দিতে হয়নি। বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) খন্দকার শহিদুল ইসলাম বাধ্যতামূলক খাবারের...
৮ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার খুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। মালয়েশিয়া সফরে থাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ গত শুক্রবার সফরের শেষ দিনে দেশটির ক্ষমতাসীন দলের সভাপতি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।বিদেশি কর্মীদের সুষ্ঠু ও একক ব্যবস্থাপনা বিষয়ে তাঁর সরকার কাজ করছে বলে প্রতিমন্ত্রীকে জানিয়েছেন সাবেক এ উপপ্রধানমন্ত্রী।...
ভারতে লোকসভা নির্বাচনের সর্বশেষ ধাপের ভোটগ্রহণ চলছে। এর পরেই শুরু অপেক্ষার পালা। বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফের দিল্লিতে রাজ প্রতিষ্ঠা করতে পারবেন কিনা—তা নিয়ে বাহাস তুঙ্গে। কিন্তু মোদির হার-জিতে আসলে কী হবে? ২০১৪ সালের লোকসভা নির্বাচনে নিজের ব্যক্তি ক্যারিশমার ঔজ্জ্বল্য ছড়িয়ে ভোটের মঞ্চের সব আলো কেড়ে নিয়েছিলেন নরেন্দ্র মোদি। কংগ্রেসকে স্রেফ দর্শক বানিয়ে কেন্দ্রীয় সরকার গঠন করেছিল...
নতুন চাঁদ দেখার আগেই চারদিকে খুশির ঢাকঢোল বেজে উঠল। দুই বোন তনু আর বিনু খুশিতে আত্মহারা! তনু আগেই মাকে বলে রাখল, সে এবার রোজা রাখবে। সঙ্গে সঙ্গে বিনু তার বড় বোনকে বলল, ‘বুবু, আমিও কিন্তু রোজা রাখব।’ তনু বলল, ‘চল, আগে চাঁদ দেখে আসি! চাঁদ না দেখে রোজা রাখব কি করে?’ তনু আর বিনুর বাবা বললেন, ‘তাইতোরে! চাঁদ না দেখে রোজা রাখবে কী করে? তাড়াতাড়ি যাও। দেখ, চাঁদ উঠেছে কি না?...
পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুটি ইউনিয়নে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার গোলখালী ও পানপট্টি ইউনিয়নে এ ঘটনা ঘটে।নিহত ওই তিন শিশুর নাম সিফাত (৬), শাহরিয়ার (৭) ও মৌসুমি (৬)। এর মধ্যে সিফাত গোলখালী ইউনিউনের গাবুয়া গ্রামের শাহীন মেলকারের ছেলে এবং শাহরিয়ার একই গ্রামের আবুল প্যাদার ছেলে। মৌসুমি পানপট্টি ইউনিয়নের পানপট্টি গ্রামের মো. শাহ জামালের মেয়ে।সিফাত ও শাহরিয়ারের...