অস্ট্রেলিয়ার সিডনিতে প্রতিবছরের মতো এ বছরও মহাসমারোহে উদযাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪২৬। এ উপলক্ষে এবারও সিডনিতে বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলার আয়োজন করেছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া। বর্ষবরণ উদযাপন ও বৈশাখী মেলার নিমন্ত্রণ জানিয়ে বাংলা ও ইংরেজিতে সিডনির প্রধান সড়কে স্থাপন করা হয়েছে বিলবোর্ড। বিশ্বের অন্যতম ইভেন্ট ভেন্যু সিডনি অলিম্পিক পার্কের এএনজেড অলিম্পিক স্টেডিয়ামে আগামী ২৩... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2GYTqH3
ব্রুনেই দারুসসালামের বন্দরসেরি বেগওয়ানে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দেশটিতে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান গেয়ে প্রভাতফেরির মধ্য দিয়ে হাইকমিশন প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এর আগে হাইকমিশন প্রাঙ্গণে...
বাংলাদেশে আশ্রয় নেওয়া ৮ লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ১২ লাখ রোহিঙ্গার মধ্যে ৮ লাখ মিয়ানমারে ফেরত পাঠানোর চেষ্টা হচ্ছে। আজ শনিবার নিজ শহর সিলেটের মিরাবাজারে মডেল হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ছিলেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী...
ভেবেছিলেন বিপিএলে ভালো খেলে আবারও সবার নজরে আসবেন। কিন্তু হলো উল্টোটা। একাদশেই নিয়মিত সুযোগ মেলেনি আশরাফুলের গত আগস্টে সব নিষেধাজ্ঞা ওঠে যাওয়ার পর মোহাম্মদ আশরাফুল স্বপ্ন দেখেছিলেন বিশ্বকাপের আগে জাতীয় দলে ফিরবেন। এত দ্রুত বাংলাদেশ দলে ফেরা আদৌ সম্ভব? তাঁর যুক্তি ছিল নভেম্বরে বিসিএলে ভালো খেলার পর যদি জানুয়ারিতে বিপিএলেও ভালো খেলেন। অসম্ভব কিছু নয়। আশরাফুল আসলে নিজেকে ফের চেনাতে বিপিএলকেই...
আগুনে মুহূর্তেই ভস্মীভূত হলো অন্তত ৩০০ গাড়ি। আজ শনিবার দুপুর ১২টার দিকে ভারতের উত্তর বেঙ্গালুরুর জিয়েলাহাঙ্কা বিমান ঘাঁটির কাছে এই দুর্ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, দুর্ঘটনাস্থলের কাছে বিমানবাহিনীর পাঁচ দিন ব্যাপী প্রদর্শনী চলছিল। এই প্রদর্শনী দেখতে আসা লোকজন ওই গাড়িগুলো বিমানবাহিনীর একটি পার্কিং লটে রেখেছিল। কর্মকর্তা ধারণা করছেন, ফেলে দেওয়া সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। জ্যেষ্ঠ...
সপ্তম ম্যাচে এসে প্রিমিয়ার লিগে প্রথম জয় পেয়েছে নোফেল স্পোর্টিং। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে তারা। ক্লাবের পোশাকি নাম নোফেল স্পোর্টিং ক্লাব। ভেঙে বললে নোয়াখালীর জেলার ‘নো’, ফেনীর ‘ফে’ ও লক্ষ্মীপুর জেলার ‘ল’—তিন জেলার প্রথম বর্ণগুলো এক করে নোফেল। নামে যেমন চমক ও সংগতিই থাকুক না কেন, তিন জেলা এক হয়েও...
পূজা বেদি প্রথম বিয়ে করেছিলেন ফারহান ইব্রাহীম ফার্নিচারওয়ালাকে। এই দম্পতির দুই সন্তান—মেয়ে আলিয়া ফার্নিচারওয়ালা আর ছেলে ওমর ইব্রাহীম। আলিয়া এখন ব্যস্ত অভিনয় নিয়ে। শিগগিরই বলিউডে তাঁর অভিষেক হচ্ছে। আর ওমর কলেজে পড়ছেন। ফারহান ইব্রাহীমের সঙ্গে পূজা বেদির বিবাহবিচ্ছেদ হয় ২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি। এরপর থেকে ছেলেমেয়ে মায়ের সঙ্গেই আছেন। এবার জানা গেল, বলিউডের এই সাবেক তারকা আবার বিয়ে করছেন। ১৪...