সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দেওয়ায় পাকিস্তানের এক সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। গতকাল শনিবার সকালে তাঁকে নিজ বাসা থেকে টেনেহিঁচড়ে মারধর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই সাংবাদিকের ছেলে।রিজওয়ান রাজি, লাহোরের বেসরকারি টিভি চ্যানের দীন টিভিতে কর্মরত। পাকিস্তানের আইন প্রয়োগকারী সংস্থা জানায়, বিচারব্যবস্থা, সরকারি ও গোয়েন্দা পরিষেবার... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2DsOQ0o
জামালপুরের আশেক মাহমুদ কলেজের মূল ফটক পেরিয়ে বকুল চত্বরে পৌঁছাতেই দেখা হলো ডিবেটিং সোসাইটির বিতার্কিকদের সঙ্গে। শীতের সকালের মিষ্টি রোদে, ক্যাম্পাসের সবুজ ঘাসে বসে চলছিল তার্কিকদের পক্ষ-বিপক্ষের যুক্তি উপস্থাপন। সেখানেই কথা হয় ডিবেটিং সোসাইটির একজন সংগঠক নূর আলম খানের সঙ্গে। তিনি বললেন তাঁদের এই সংগঠনের শুরুর গল্প। ‘মুক্তচিন্তায় বিকশিত হোক যুক্তিবাদী সমাজ’ স্লোগান নিয়ে ২০১৫...
‘আমাদের সন্তানেরা যত বিষয়ে জানে, বোঝে ও চিন্তা করে, তার ধারে-কাছেও আমরা অভিভাবকেরা যাই না। এ অনুষ্ঠান অভিভাবকদের মনে এ ধারণা জন্মাবে যে শুধু ভালো ছাত্র হওয়া, ভালো রেজাল্ট করা কোনো মানুষের মূলমন্ত্র হতে পারে না। তাকে সব বিষয়ে পারদর্শী হতে হয় এবং মানুষের মতো মানুষ হতে হয়।’ গতকাল শুক্রবার ফরিদপুর আঞ্চলিক গণিত উৎসবে যোগ দেওয়া শিক্ষার্থীদের চোখে, মুখে ও আচরণে উদ্দীপনার ছবি দেখে এ...
একাকিত্বের অবসান ঘটেছে দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানে থাকা নারী নীলগাইটির। গত ২২ জানুয়ারি নওগাঁর মান্দা উপজেলার জোতবাজার এলাকায় ধরা পড়ে পুরুষ নীলগাইটি। পরে সেটিকে রাজশাহীর বন্য প্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। গতকাল শুক্রবার সেটিকে অবমুক্ত করা হয়েছে রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায়। দিনাজপুর জেলা সামাজিক বন বিভাগের কর্মকর্তা ও রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক আবদুস...
কী ছিল না ম্যাচে? বাইসাইকেল কিকে গোল করলেন কেউ, কেউ গোল করে ভিডিও রেফারিং দিয়ে নিশ্চিত করলেন। পেনাল্টিও হলো, ঘরের ছেলে পর হয়ে গিয়ে গোল উদ্যাপন করে আবার বাতিল হতে দেখলেন। মুহুর্মুহু ফাউলের বাঁশি বাজল। মুড়ি মুড়কির মতো হলুদ কার্ড বিলিয়ে গেলেন রেফারি। একটা লাল কার্ডের দেখাও মিলল। একটা ডার্বির কাছ থেকে এর চেয়ে বেশি আর চাওয়া ঠিক নয়। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে তাদেরই ঘরের মাঠে...
কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার সমন পেয়ে শনিবার মেঘালয় রাজ্যের শিলংয়ের সিবিআই দপ্তরে জেরার জন্য হাজির হয়েছেন। সেখানে দুপুরের আগ থেকে তাঁর জেরা শুরু হয়। তবে রাজীব কুমার সিবিআই কর্মকর্তাদের অনুরোধ জানিয়েছেন জেরা যাতে দীর্ঘায়িত না হয়। কারণ তাঁকে কলকাতায় বহু কাজ ফেলে আসতে হয়েছে। কিন্তু সিবিআই এতে কোনো সাড়া দেয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিবিআইর সমন পেয়ে রাজীব কুমার বেলা ১১টার দিকে শিলংয়ের...