যুক্তরাজ্যে জন্ম, বেড়ে ওঠাও সেখানেই। কবিতার প্রতি বাবার টান থাকলেও ছেলে রাজা কাশ্যেফের গানের প্রতি ভালো লাগা তৈরি হয়। পাঞ্জাব বংশোদ্ভূত রাজা কাশ্যেফ এখন পুরোদস্তুর গায়ক ও সংগীত পরিচালক। যুক্তরাজ্যে পরিচয় হয় বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে রুবাইয়াত জাহানের সঙ্গে। গানের টানে একসময় তাঁরা বিয়ে করেন। শুরুর দিকে রাজা কাশ্যেফ উর্দু ও হিন্দি গান নিয়ে বেশি ব্যস্ত থাকলেও কয়েক বছর ধরে বাংলাদেশের গানের প্রতি... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2GgEXH3
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। প্রশ্ন ছিল দুইটি। প্রথমত, অচেনা মাঠে বসুন্ধরা কিংস কি জয়ের ধারা ধরে রাখতে পারবে? দ্বিতীয়ত ঘরের মাঠে মুক্তিযোদ্ধা কি পারবে নিজেদের দাপট ধরে রাখতে? গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে দুটি প্রশ্নের উত্তরই দিয়েছে বসুন্ধরা কিংস। অথচ ম্যাচটির আগে এ দুই প্রশ্ন ছাড়াও চলছিল কত...
টরন্টোয় কানাডার সাহিত্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টরন্টোপ্রবাসী বাংলাদেশি লেখক ও গবেষক সুব্রত কুমার দাস রচিত ‘কানাডীয় সাহিত্য: বিচ্ছিন্ন ভাবনা’ গ্রন্থের পাঠ-উন্মোচনকে কেন্দ্র করে গত সোমবার (৩ ফেব্রুয়ারি) বার্চমাউন্ট কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়। সম্প্রতি ঢাকার প্রকাশনা প্রতিষ্ঠান মূর্ধন্য থেকে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। চার পর্বের এই আয়োজনের উদ্বোধনী পর্বে উপস্থিত...
‘মনিকর্নিকা’ ছবির পক্ষে দাঁড়াননি বলে আলিয়া ভাটের ওপর চটেছেন বলিউড তারকা কঙ্গনা রনৌত। নারীর ক্ষমতায়ন ও জাতীয়তাবাদকে তুলে ধরতে তিনি ছবি বানিয়েছেন, সেটার পক্ষে যে নারী ও শিল্পী দাঁড়ায় না, সে কেমন শিল্পী? এ রকমই মনে করেন কঙ্গনা। অন্যদিকে কঙ্গনার মনে কোনো কষ্ট দিয়ে থাকলে তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আলিয়া ভাট। এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, মুক্তির পর ‘দঙ্গল’,...
বাংলা বর্ষপঞ্জিতে এখনো চলছে মাঘ মাস। আরও তিন দিন পর আসবে ফাগুন। কিন্তু এরই আগে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। এর সঙ্গে ঝরছে খানিকটা বৃষ্টি। রাজধানী ঢাকায় ছিটেফোঁটা হলেও দেশের উত্তরাঞ্চলে এর মাত্রা ছিল বেশ। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার বেলা তিনটা পর্যন্ত দেশের ২০টি জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির মাত্রা বেশি ছিল দেশের উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলে। এর মধ্যে...
উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারানো আর্জেন্টাইন স্ট্রাইকার এমিলিয়ানো সালার সম্মানে ৯ নম্বর জার্সি আর অন্য কাউকে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি ক্লাব নঁতে। মৃত্যুর আগ পর্যন্ত নঁতের হয়ে এই জার্সি পরেই খেলতেন সালা। নঁতের মতো আর কোন কোন ক্লাব কত নম্বর জার্সিকে অবসরে পাঠিয়েছে? কেনই-বা পাঠিয়েছে? আসুন দেখে নেওয়া যাক! তেমন কারিকুরি না পারলেও, ডি-বক্সে ক্ষিপ্র ও কার্যকরী এক গোলশিকারি ছিলেন আর্জেন্টাইন...
পিরোজপুরের নাজিরপুর উপজেলার একটি ভুট্টাখেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, ওই ব্যক্তি নাজিরপুর থানা-পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আজ শনিবার সকালে উপজেলার চর রঘুনাথপুর গ্রামের একটি ভুট্টাখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত ব্যক্তির নাম মো. আকবর আলী খান (৫২)। তিনি উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের চর রঘুনাথপুর গ্রামের মোবারক আলী খানের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,...
বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নারীরা অসামান্য অবদান রাখছেন। সামাজিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রক্রিয়ার রূপান্তরে নারীর ক্ষমতায়ন বিশেষ ভূমিকা পালন করছে। গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সেমিনারের অন্যতম প্যানেল বক্তা হিসেবে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল এ কথা বলেন। কানাডা ও...
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তিন ম্যাচের এই সিরিজে খেলাগুলো গড়াবে যথাক্রমে ১৩, ১৬ ও ২০ ফেব্রুয়ারি ২০১৬ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। প্রায় একপেশে সেই সিরিজ কেন উইলিয়ামসনদের ভুলে যাওয়ার কথা নয়। ভুলে যে তাঁরা যাননি, সেটি বোঝা গেল তাঁদের ওয়ানডে স্কোয়াড ঘোষণার নানা রকম বায়নাক্কা দেখে। ১৩ ফেব্রুয়ারি...
পাঁচ বছরের ব্যবধানে উপজেলা নির্বাচনের ব্যয় বেড়ে গেছে দ্বিগুণের বেশি। নির্বাচন কমিশন (ইসি) পঞ্চম উপজেলা নির্বাচনের জন্য ৯১০ কোটি টাকার বাজেট চূড়ান্ত করেছে। ২০১৪ সালের উপজেলা নির্বাচনে সব মিলিয়ে ব্যয় হয়েছিল ৪০০ কোটি টাকার মতো।ইসি সচিবালয় সূত্র এ তথ্য জানিয়েছে। জানা গেছে, এবারের বাজেটে নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বরাদ্দ করা হয়েছে ৭৪০ কোটি টাকা। আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)...
৭ ফেব্রুয়ারি প্রথম আলো সরিষাবাড়ী বন্ধুসভার পাঠচক্র ‘বই পড়ার আড্ডা’ করা হয়েছে। আড্ডায় হুমায়ুন আজাদের ছাপান্ন হাজার বর্গমাইল বই পাঠ ও ভাষা আন্দোলনের ইতিহাস বিষয়ে আলোচনা করা হয়। আড্ডা পরিচালনা করেন সরিষাবাড়ী বন্ধুসভার পাঠচক্রের সম্পাদক মিতু খাতুন।