গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার উলুখোলা নাওটানা এলাকায় মীরের বাজার-কাঞ্চন সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চালক জুয়েল (৩৫) এবং তাঁর সহকারী রাসেল (৩২)। দুজনের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বাবুখালী এলাকায়। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। নাওজার হাইওয়ে... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2Df80XN
দেশের তরুণদের সম্ভাবনাময় উদ্যোগগুলোকে তুলে আনতে কাজ করছে হাই-টেক পার্ক ও মোবাইল অপারেটর বাংলালিংক। কারওয়ান বাজারের আইটি ইনকিউবেটরে এমন ছয়টি ডিজিটাল স্টার্টআপ বা উদ্যোগ এক বছর ধরে নানা সহায়তা পাচ্ছে। অবকাঠামো, উপকরণ ও প্রশিক্ষণগত সহায়তা নিয়ে এসব উদ্যোগগুলো ধীরে ধীরে বড় হচ্ছে। জেনে নিন ৬টি উদ্যোগ সম্পর্কে: জেনি আইওটিগৃহস্থালির বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী সহজে নিয়ন্ত্রণের সুবিধা দিতে তৈরি করা...
রিকির পরীক্ষা শুরু হয় সন্ধ্যা ৬ টায় পরীক্ষা শেষ হয় রাত ৯ টায় সকাল থেকে কেন্দ্রেই ছিল রিকি দুপুরে কেন্দ্রেই খাওয়াদাওয়া করে এসএসসি ও সমমানের পরীক্ষা গতকাল শনিবার সকাল ১০টা থেকে শুরু হয় । সব পরীক্ষার্থী সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা দিলেও ব্যতিক্রম ছিল শুধু রিকি হালদার। তার পরীক্ষা শুরু হয় সন্ধ্যা ৬টায়। শেষ হয় রাত ৯টায়। খ্রিষ্টধর্মাবলম্বী ‘সেভেন্থ ডে...
বেশ আয়োজন করে বছর তিনেক আগে শুরু হয়েছিল নুরুল আলম আতিকের সিনেমা ‘পেয়ারার সুবাস’–এর শুটিং। কিন্তু সিনেমার শুটিং শেষ হলেও এখনো মুক্তি পায়নি ছবিটি। যদিও শুটিংয়ের পর জয়া আহসানসহ সব অভিনয়শিল্পী ছবিটি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন। গতকালও অভিনেত্রী জয়া আহসান ‘পেয়ারার সুবাস’ নিয়ে বললেন, ‘এটার অনেক আগে শুটিং শেষ হয়েছে। কিন্তু কেন মুক্তি পাচ্ছে না, এটা আমি ঠিক বলতে...
পশ্চিমবঙ্গে দুটি জনসভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একহাত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলছেন, ‘পশ্চিমবঙ্গে হিংসার রাজনীতির জন্ম দিয়েছেন মমতা। তাই এখানে তৃণমূলের দিন শেষ।’ শনিবার বিকেল ও দুপুরে জনসভা দুটি যথাক্রমে দুর্গাপুর ও উত্তর ২৪ পরগনার ঠাকুর নগরে অনুষ্ঠিত হয়। ঠাকুর নগরের জনসভাটির আয়োজন করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।...
কুমিল্লাকে ৯ উইকেটে হারায় রংপুর রাইডার্স।
বিপিএলে আজ গ্রুপপর্বের শেষ ম্যাচে খুলনা টাইটানসকে ৬ উইকেটে হারিয়ে শেষ চারে উঠল ঢাকা ডায়নামাইটস। এতে নিশ্চিত হলো শেষ চারের লাইন আপ শেষ চারের লাইন আপ নিশ্চিত হতে অপেক্ষা করতে হলো গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত। শেষ দল হিসেবে কে উঠবে শেষ চারে? ঢাকা ডায়নামাইটস না রাজশাহী কিংস? প্রশ্নটির জবাব নির্ভর করছিল খুলনা টাইটানসের পারফরম্যান্সের ওপর। আগে দলটি ব্যাটিংয়ে নেমে দলটি ৯ উইকেটে ১২৩ রান তোলার পরই...
তালিকায় না থাকলেও ভারতের জাতীয় সংসদের চলতি অধিবেশনেই রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশে মরিয়া বিজেপি। এমনটাই আশঙ্কা বিজেপির শরিক দলগুলোর। তাই দিল্লিতে উত্তর–পূর্ব ভারতের আঞ্চলিক দলগুলো একযোগে বিলটি রাজ্যসভায় পাস আটকাতে দরবার করে চলেছে। চলছে বিক্ষোভও। এরই মধ্যে ৮ ফেব্রুয়ারি দুই দিনের উত্তর–পূর্ব ভারত সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম...
সৌদি আরবের আল কাসিম প্রদেশের কাসিম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্য ও সাংস্কৃতিক উৎসব। গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনের মিলনায়তনে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। কাসিম বিশ্ববিদ্যালয়ের এ উৎসবে ২০টি দেশের বিদেশি ছাত্ররা নিজ নিজ দেশের ঐতিহ্য, পোশাক ও খাবারের প্রদর্শন করে। বাংলাদেশ ছাড়াও এ উৎসবে...
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, মুর্তজা বশীর বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি চিত্রশিল্পী, কবি, গল্পকার, ঔপন্যাসিক, তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, মুদ্রা তত্ত্ব বিশারদ। এই বহুমুখী প্রতিভার মানুষ সম্পর্কে অল্প কিছু বলা মুশকিল। আজ শনিবার বিকেলে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বাতিঘর বই বিক্রয় কেন্দ্রে মুর্তজা বশীরের ওপর মিরাজুল ইসলামের লেখা ‘নার্সিসাসে প্রজাপতি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে...
ঘর থেকে বের হও, রাস্তার ঝক্কি ঝামেলা পোহাও, প্রেক্ষাগৃহে যাও, লাইন ধরে টিকিট কাটো এরপর দেখ ‘দেবী’। এত দিন বিষয়টা এভাবেই হয়ে আসছিল। এখন আর এমন কষ্ট করতে হবে না। অভিনয়শিল্পী জয়া আহসান ভক্তদের জন্য বিরাট সুখবর দিলেন, দেবী দেখতে আর কষ্ট করে প্রেক্ষাগৃহে যেতে হবে না। শুধু নিজের গ্রামীণফোন নম্বর থাকলেই চলবে। অনলাইন প্ল্যাটফর্ম বায়োস্কাপ–এ সাবস্ক্রাইব করে যে কেউ পেয়ে যাবেন ছবিটি...
কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ বিষয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ‘কোনো প্রভাবশালী নাই। প্রভাবশালী বলতে আমি কিছু বুঝি না। সরকারের চেয়ে প্রভাবশালী কে? মহামান্য আদালতের রায় আছে।’ ভূমিমন্ত্রী আজ শনিবার বিকেল চারটার দিকে কর্ণফুলীর মাঝিরঘাট এলাকা পরিদর্শন করে দখলদারদের উচ্ছেদের বিষয়ে এই মন্তব্য করেন। এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, সহকারী কমিশনার (ভূমি)...