বিপিএলে বেশ কয়েকজন আফগানি স্পিনার খেলছেন। লক্ষ্য, মোহাম্মদ নবী-রশিদ খান বা নিদেনপক্ষে মুজিব-উর রহমানদের মতো বিপিএলে ভালো খেলে পরে আরও নামীদামি ফ্র্যাঞ্চাইজিতে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু আফগানি স্পিনাররা বাংলাদেশের যে টুর্নামেন্টে ভালো খেলে পরে দীর্ঘমেয়াদি সফলতা অর্জন করছেন, সেখানে বাংলাদেশ থেকে নতুন ভালো স্পিনার বের হয়ে আসছেন কই? জহির খান। এবার বিপিএলে খুলনা টাইটানসের হয়ে আঁটসাঁট... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2ALJTPR
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে রাজশাহী কিংস ম্যাচের ভাগ্য নির্ধারণ করলেন কে? মোস্তাফিজুর রহমান না ফরহাদ রেজা? জয়ের জন্য শেষ ওভারে রংপুরের দরকার ছিল ১০ রান। মোস্তাফিজের প্রথম বলে রুশো ১ রান নিয়ে প্রান্ত বদলালেন। ফরহাদ রেজা স্ট্রাইকে গিয়ে টানা চার বল ব্যাটে লাগাতে পারলেন না! তাই প্রশ্ন হলো, রাজশাহী কিংসের এই ৫ রানের দুর্দান্ত জয়ে কার অবদান বেশি? টানা চার...
সন্তান যখন ফোনে জিজ্ঞেস করে, বাবা তুমি বিদেশ কেন গেছ? কবে তুমি দেশে আসবে? সন্তানের এমন প্রশ্নে সকল প্রবাসী বাবাই বিব্রত হন। তারা কী জবাব দেবেন বুঝে উঠতে পারেন না। আমার সন্তানের এমন প্রশ্নেও আমি বিব্রত হই। কয়েক দিন আগে ছেলের মুখে এই প্রশ্ন শুনে কিছুক্ষণ নীরব ছিলাম। আমার মাথার ভেতর শব্দমালাগুলো এলোমেলো হয়ে ঘুরছিল। কিন্তু সেগুলো সাজাতে পারছিলাম না। কিছুক্ষণ নীরবতার পর বলেছিলাম, বাবা তোমার জন্য...
কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা। আজ রোববার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা। চট্টগ্রামের পাহাড়তলীতে ৭ জানুয়ারি হত্যাকাণ্ডের...
বগুড়ার ফাউন্ড্রি কারখানায় দেশীয় কারিগরদের তৈরি সেচপাম্প রপ্তানি হচ্ছে ভারতে। কৃষিতে সেচকাজে ব্যবহৃত এসব সেচপাম্প ভারতের কলকাতা ছাড়াও বিভিন্ন শহরের বাজার দখল করেছে। এ খাতের উদ্যোক্তারা বলছেন, দেশীয় চাহিদা মিটিয়ে বছরে প্রায় ৫০ হাজার সেচপাম্প ছাড়াও অন্যান্য কৃষি যন্ত্রাংশ ভারতে রপ্তানি হচ্ছে। প্রতিটি পাম্পের রপ্তানিমূল্য গড়ে ১৮ মার্কিন ডলার। প্রতি ডলারের বিনিময়মূল্য ৮৪ টাকা ধরে বাংলাদেশি...
দুই দশক ধরে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির ঊর্ধ্বমুখী ধারা দেশের অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আমাদের আশাবাদী করে তুলেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিশ্লেষণে বাংলাদেশের অর্থনীতি ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যায়। ১৯৭১ সালে একটি যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে সাড়ে চার দশকে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক খাতে যে অগ্রগতি সাধন করেছে, তা উল্লেখযোগ্য। বিশেষ করে এক দশক ধরে...
অস্ত্রোপচারের মাঝপথে রোগীকে টেবিলে রেখে সেখানেই ঘুমিয়ে গিয়েছিলেন চিকিৎসক। সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। স্বাভাবিক অবস্থায় এরপর সমালোচনার ঝড় বয়ে যাওয়ার কথা। এ ক্ষেত্রে সেটা তো ঘটেইনি, বরং দেশের মানুষের কাছে নায়ক বনে গেছেন সেই চিকিৎসক। এ ঘটনা চীনের। অর্থোপেডিক সার্জন লুও শানপেং কাজ করেন চীনের গোয়েইজো প্রদেশের গিইয়াংয়ের ৬ নম্বর পিপলস হাসপাতালে। ৪ জানুয়ারি এক অভিবাসী শ্রমিকের প্রায়...
চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শিখা অনির্বাণের সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। সেনা, নৌ ও বিমানবাহিনীর সুসজ্জিত চৌকস দল প্রধানমন্ত্রী...
পোশাকশ্রমিকেরা কাজে না ফিরলে আগামীকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠনের (বিজিএমইএ) নেতারা। আজ রোববার দুপুরে কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন বিজিএমইএর নেতারা।এতে লিখিত বক্তব্য দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান।সভাপতি বলেন, ‘শ্রমিক ভাইবোনদের উদ্দেশে বলছি, আপনারা কর্মস্থলে ফিরে যান, উৎপাদন কাজে অংশগ্রহণ করুন। আর...
গতকাল শনিবার ঢাকা মহানগর বন্ধুসভার নতুন কমিটি গঠন করা হয়। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রশিক্ষণকক্ষে কমিটি গঠনবিষয়ক এ অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা ছয়টায়। নতুন কমিটি ঘোষণা করেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন (দন্ত্যস রওশন)। জান্নাতুল বাকের নন্দনকে সভাপতি ও কামরুন্নাহার মৌসুমীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান প্রতিবেদন বলছে, সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীকে গুরুতর আঘাত করা এবং তাঁকে ধর্ষণ করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে এই মারধর ও ধর্ষণের শিকার হওয়ার কোনো সম্পর্ক তদন্তকালে তদন্ত কমিটি খুঁজে পায়নি। বরং ওই নারীর স্বামীর দায়ের করা এজাহারের ভাষ্য মতে, পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে।এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের...
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঝোলানো হয়েছিল নৌকা প্রতীকের ফেস্টুন। সম্প্রতি তার পাশেই ক্যাম্পাসে র্যাগিংবিরোধী ফেস্টুন টাঙায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা সরিয়ে দেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। এ নিয়ে মুঠোফোনে এক শিক্ষকের সঙ্গে বাগ্বিতণ্ডা হয় জেলা ছাত্রলীগের সাবেক এক নেতার। এর জেরে পাল্টাপাল্টি অভিযোগ থেকে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে শিক্ষক সমিতি ও...