আজ শনিবার বেলা ১১টা। কাকরাইল মোড়। এখানে দেখা গেল, কিছুক্ষণ পর পর প্রাইভেট কার সিএনজি যে যার গন্তব্যে ছুটে চলছে। কিন্তু রাস্তায় মোটরসাইকেল ও বাসের দেখা মেলেনি। কাকরাইল মোড় হয়ে প্রধান বিচারপতির বাস ভবনের সামনে কিছুক্ষণ সেখানে অবস্থান করে দেখা গেল, রাস্তায় গাড়ি চলছে কেবল সিএনজি, প্রাইভেটকার। তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি আছে সেখানে। প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়ক ধরে ঢাকা... বিস্তারিত
from প্রথম আলো http://bit.ly/2RrTHIa
আজ মা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদেছেন।তখন আমি মা–বাবার সঙ্গে একটি গ্রামে বসবাস করতাম। সব সময় মায়ের কাছে ঘুমাতাম। সে বছর অষ্টম শ্রেণি পাস করে উন্নত শিক্ষার জন্য প্রথমবারের মতো প্রিয় মা-বাবাকে ছেড়ে শহরে এসেছিলাম। দিন শেষে প্রতিদিন রাতে ফোন দিলেই মায়ের কান্নাজড়িত কণ্ঠ শোনা যেত।সারা দিন কোনোভাবে কাটিয়ে দিলেও রাতে যখন দেখতেন আমি মায়ের পাশে নেই, তখন মা প্রচুর কাঁদতেন। মাকে কোনোভাবেই...
সিরাজগঞ্জ জেলায় এক-তৃতীয়াংশের বেশি আসনকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তালিকা করা হয়। জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকার তথ্য অনুযায়ী, সিরাজগঞ্জে মোট আসন ৬টি। এসব আসনে মোট ভোটকেন্দ্র ৮৪৪টি। এর মধ্যে ৩২৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। আসন অনুযায়ী, সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সিরাজগঞ্জ–৫। এ আসনে ১২৩টি...
‘ভিন্নতার খোঁজে একদল অভিযাত্রী’—এই স্লোগানকে সামনে রেখে ইংরেজি নতুন বছরের প্রথম দিনে মিশিগানে যাত্রা করছে বাংলাদেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিম্ফনি ক্লাব। নতুন প্রজন্মের কাছ থেকে আরও কাছে যাওয়ার প্রত্যয় নিয়েই যাত্রা এই ক্লাবের।মূলত প্রচলিত ধারার বাইরে গিয়ে কমিউনিটির জন্য কিছু করার সংকল্প নিয়ে একদল তরুণের এ যাত্রা। সংগঠনটির উদ্যোক্তারা জানান, বাংলা ও বাঙালি সংস্কৃতির লালন ও...
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা বাহিনীর (সিএসএফ) কমান্ডার কর্নেল (অব.) তৌহিদুল ইসলাম চৌধুরীকে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। গ্রেপ্তারের দুই দিনের মাথায় আজ শনিবার বিকেলে তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এর আগে গত ২৭ ডিসেম্বর তৌহিদুল ইসলাম চৌধুরীকে রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে আটক করে পুলিশ। পরে শাহবাগ থানার নাশকতার পুরোনো...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, তাঁর বিশ্বাস কালকের (৩০ ডিসেম্বর) নির্বাচনে নৌকা মার্কা বড় জয়ের পথে। তাঁর ধারণা বিএনপি-জামায়াত নির্বাচন ব্যাহত করার চেষ্টা করবে এবং মাঝপথে নির্বাচন থেকে সরেও আসতে পারে। আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে জয় বলেন, ‘আমার বিশ্বাস আগামীকাল নির্বাচনে নৌকা...
রাত পোহালেই কাল রোববার সকাল থেকে শুরু হবে ভোটযুদ্ধ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে জয়ী হবেন, সে ভাগ্য নির্ধারিত হবে। জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের নেতা–কর্মীরা ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। প্রস্তুতি হিসেবে সবার আগে ফুলের মালা সংগ্রহের তথ্যের সত্যতা নিশ্চিত করছেন তাঁরা। শহরের দুটি দোকানে ফুলের মালা, তোড়ার ফরমাশ দেওয়ার হিড়িক পড়েছে। নির্বাচন শেষে জয়ী প্রার্থীর গলায় তাঁরা এসব...
চেম্বারে বসে লিখছি আর পাশের রাস্তায় নৌকার মিছিলের স্লোগান শুনছি। সকাল থেকে তিন-চারবার নৌকার মিছিল গেছে। গত কয়েক দিনে ধানের শীষের কোনো স্লোগান কানে আসেনি। হাতপাখার পক্ষে একটা মিছিল থেকে স্লোগান কানে এসেছিল দুই-তিন দিন আগে। বলা বাহুল্য, ভোটের পোস্টারেও কোনো বৈচিত্র্য নেই। শুধু নৌকার পোস্টারই চোখে পড়েছে, আর কারও ছবি দেখার সৌভাগ্য হয়নি। দুই দিন আগে চুল কাটাতে সেলুনে গিয়েছিলাম। বহু বছর ধরে একই...
চা বিক্রি গত দুই মাসে ২৫-৩০ শতাংশ বেড়েছে ভোটে সব পক্ষের প্রচার জমজমাট না হওয়ায় বিক্রি আশানুরূপ বাড়েনি বলে জানান বিক্রেতারা দেশে বর্তমানে নিবন্ধিত চা-বাগানের সংখ্যা ১৬৪ চলতি বছরের ১১ মাসে ৭ কোটি ৬০ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে এ বছর নিলামে চায়ের গড় মূল্য দাঁড়িয়েছে কেজিপ্রতি ২৭৪ টাকা আগের অর্থবছরের চেয়ে ৪৪ টাকা বেশি চা, চিনি অথবা দুধ—কোনোটারই দাম নির্বাচনকে ঘিরে বাড়েনি জাতীয় সংসদ...
দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা আজ শনিবার ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা গত তিন দিনের তুলনায় অনেকটা কম। পৌষের শুরু থেকেই পঞ্চগড়ের তাপমাত্রা কমে গিয়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। পাঁচ দিন ধরে তেঁতুলিয়ার তাপমাত্রা ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ওঠা-নামা করছিল। উত্তরের হিমেল বাতাসের সঙ্গে রাতভর ঝরতে থাকা কুয়াশা থাকছে সকাল পর্যন্ত। প্রতিদিন সকাল আটটার মধ্যেই...
সব হুমকি-ধমকি ও ভয়ভীতি উপেক্ষা করে দলে দলে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘আপনাদের একেকটি ভোট নিশ্চিত করতে পারে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক বাংলাদেশ। ফলাফল না নিয়ে আপনারা ভোটকেন্দ্র ত্যাগ করবেন না।’ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ...
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নির্বাচন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়াবে বলে একটি প্রচার রয়েছে। সেই প্রচার তাদের নির্বাচনী অপকৌশল হতে পারে। এ বিষয়ে জনগণ, ভোটার, দলের প্রার্থী ও দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আজ শনিবার দুপুরে দলের পক্ষে সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান এসব কথা বলেন।...