পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Sunday, December 23, 2018

‘ফেসবুকে কখনো প্রেম নয়’

পাকিস্তানের কারাগারে ছয় বছর আটক থাকার পর গত মঙ্গলবার নিজ দেশে ফিরেছেন ভারতের মুম্বাইয়ের বাসিন্দা হামিদ নেহাল আনসারি (৩৩)। ফিরে তিনি সবার উদ্দেশে একটাই উপদেশ দিয়েছেন, ‘ফেসবুকে কখনো প্রেম কোরো না।’ প্রেমের টানে ২০১২ সালে পাকিস্তানে পারি জমিয়েছিলেন আনসারি। ফেসবুকে পাকিস্তানের এক তরুণীর সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিচয় থেকে হৃদয়ের আদান-প্রদান। কিন্তু তরুণীর পরিবার থেকে তাঁকে জোর করে বিয়ে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2RcrG7u

বদলে যাবে ব্রিটিশদের খাদ্যাভ্যাস!

কোনো চুক্তি ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ (ব্রেক্সিট) সম্পন্ন হওয়ার পর দেশটির খাবার আমদানি করতে সংকট সৃষ্টি হলে ব্রিটিশ নাগরিকদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে বলবে সরকার। গত শুক্রবার যুক্তরাজ্যের দৈনিক পত্রিকা দ্য টাইমস এ-সংক্রান্ত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি ছাড়া ব্রেক্সিট সম্পন্ন হলে খাবার সরবরাহের ক্ষেত্রে কী হবে—এ নিয়ে পরিকল্পনা করছে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2GDY1Qx

হাবিবে মিল্লাতের প্রচারণায় অভিনেতা জাহিদ হাসান

সিরাজগঞ্জ-২ (সদর উপজেলার আংশিক ও কামারখন্দ) আসনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংসদ হাবিবে মিল্লাতের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন জনপ্রিয় টিভি ও চলচ্চিত্র অভিনেতা জাহিদ হাসান। তিনি গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গুণেরগাঁতী ও স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেন। তিনি নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। বিভিন্ন... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2EMrRRc

ফেসবুকে ডিজিটাল বিজ্ঞাপন ‘দ্বিমুখী করাত’

ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে অর্থ খরচ করে বিজ্ঞাপন আকারে ভুয়া খবর প্রচারকারীদের নিয়ে এখন আলোচনা চলছে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো নিজের ব্যবসার কথা চিন্তা করে এসব যাচাই করে না করেই এসব প্রচার করে। ফেসবুকের বিরুদ্ধে এ অভিযোগ এখন সবচেয়ে বেশি। তবে ভুয়া খবর ও বিজ্ঞাপনের বিরুদ্ধে এখন কঠোর হয়েছে ফেসবুক। সামাজিক যোগাযোগের মাধ্যমে ডিজিটাল বিজ্ঞাপনের ভূমিকা নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2GDXTR3

সমান সুযোগ তৈরিতে সেনাবাহিনীর প্রতি আহ্বান

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটি ভোটে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সেনাবাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছে। আজ রোববার এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। বিএনপির সহ দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি সেনাবাহিনী নিয়োগের ফলে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2EDPkTQ

দরপতনে নাজেহাল যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার

গত এক দশকের মধ্যে সবচেয়ে খারাপ সপ্তাহ পার করেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার। গত পুরো সপ্তাহ জুড়ে এই পুঁজিবাজারের প্রধান তিন সূচকই ব্যাপক দরপতন দেখেছে। মূলত চীনের সঙ্গে বাণিজ্য ইস্যু, ট্রাম্পের আপত্তি সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের নীতি নির্ধারণী সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলেছে পুঁজিবাজারে। গত সপ্তাহে সবচেয়ে বেশি দরপতন হয়েছে নাসডাক সূচকটির। প্রযুক্তিনির্ভর কোম্পানি-ভিত্তিক এই... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2PXLJ4S

ভেতরের আগুনটা হারিয়ে ফেলো না:আডা হেজেরবার্গ

নরওয়ের ফুটবলার আডা হেজেরবার্গ। ২০১৭ সালে বিবিসি তাঁকে সেরা নারী ফুটবলারের স্বীকৃতি দিয়েছে। এ বছর জিতেছেন ব্যালন ডি’অর। পুরস্কারের পেছনের গল্প লিখেছেন দ্য প্লেয়ারস ট্রিবিউনে। এটা আমার জীবনের সেরা রাতের গল্প। ব্যালন ডি’অর অনুষ্ঠানের সেই মুহূর্তের গল্প, যা আমি জীবনেও ভুলব না। যদি ২০০ বছর বেঁচে থাকি, তবুও না! গল্পের শুরুটা আসলে সেই রাতের আরও দুদিন আগের, খুব সহজ একটা বাক্য দিয়ে। ‘আডা, তুমি কি একটা... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2EJKrJN

টোল সিস্টেম বিকল, টিকিটে যান পারাপার

বঙ্গবন্ধু সেতুর টোল নেওয়ার কম্পিউটার সিস্টেম আজ রোববার সকাল ১০টা ১ মিনিটে বিকল হয়ে যায়। এর ফলে ওই সেতু দিয়ে চলাচলকারী গাড়ির টোল নেওয়া বন্ধ হয়ে যায়। সেতুর ওপর আটকা পড়ে শত শত গাড়ি। এর দুই ঘণ্টা পর দুপুর ১২টা ১০ মিনিটে টিকিট পদ্ধতিতে গাড়ির টোল নেওয়া শুরু হয়। বঙ্গবন্ধু সেতুর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার প্রধান লে. কমান্ডার ফারুক হাসান প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু সেতুর টোল নেওয়ার কম্পিউটার... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2EH7Ydu

সপ্তাহের সাধারণ জ্ঞান

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কিংবা চাকরির ক্ষেত্রে আমাদের সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে হয়। এই বিভাগে থাকছে গত ৭ দিনের পত্রিকায় ছাপা হওয়া কিছু তথ্য। ● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে কততম?প্রথম (বিশ্বে বাংলাদেশের অবস্থান ৪৮তম)● ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ কয়টি ক্ষেত্রে বিশ্বে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2EJaDUF

ডিগবাজি আর আনুগত্যে বারবার ভোটযুদ্ধে তাঁরা

• নির্বাচনে প্রার্থী হিসেবে অনেকগুলো নাম ঘুরেফিরে এসেছে• পাওয়া যায় দলবদল আর একনিষ্ঠতার চিত্রও• কেউ কেউ ডিগবাজি খেয়েছেন• কেউ থেকে গেছেন দল-প্রতীকের প্রতি একনিষ্ঠ এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে অন্তত ১২ জন ১৯৭০–এর দশকের গোড়া থেকে নির্বাচনী মাঠে আছেন। অন্তত ৫০ জন আছেন যাঁরা গত পাঁচ দশকে পাঁচ বা তারও বেশিবার সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তাঁদের কেউ কেউ ডিগবাজি খেয়েছেন, কেউ থেকে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2EH3kME

সিলেট সিক্সার্সে দ. আফ্রিকার ইমরান তাহির

৫ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)। টুর্নামেন্টকে সামনে রেখে নিজেদের দলটি আরেকটু শক্তিশালী করল সিলেট সিক্সার্স। দলে এসেছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির ও পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ নাওয়াজ। বিপিএল শুরু হতে আর বেশি বাকি নেই। সাত ফ্র্যাঞ্চাইজি দলের এই আসরে প্রতিটি দল নিজেদের শক্তি বৃদ্ধির কাজ করে যাচ্ছে। গতবার সাত দলের মধ্যে পঞ্চম হওয়া সিলেট সিক্সার্স... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2EHc85K

Saturday, December 22, 2018

আগেও সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে গেছে, বলছে ওয়েস্ট ইন্ডিজ

ম্যাচের জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় ‘নো’ বল—২০১৫ বিশ্বকাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালটা স্মৃতি থেকে নিশ্চয়ই মুছে যায়নি। সিদ্ধান্তটা বাংলাদেশের বিপক্ষে যাওয়ায় সেটি নিয়ে কম হইচই হয়নি! কিংবা গত মার্চে নিদাহাস ট্রফিতে শেষ ওভারে ‘নো’ বল না দেওয়া নিয়ে বাংলাদেশ তো ম্যাচই বয়কট করতে চেয়েছিল! আজও একই ঘটনা। ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় ‘নো’ বল। তবে... বিস্তারিত



from প্রথম আলো http://bit.ly/2AeRje9