পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Saturday, December 15, 2018

৭৮ লাখ ভিডিও সরাল ইউটিউব

ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ১৬ লাখ চ্যানেল বন্ধ করে দিয়েছে। এই প্রথমবার এতগুলো চ্যানেল বন্ধ করা হলো। ১৬ লাখ চ্যানেলে সাড়ে ৭৮ লাখ ভিডিও ছিল। সেগুলো আর কেউ দেখতে পাবেন না। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে (জুলাই থেকে সেপ্টেম্বর) এসব সরানো হয়। ইউটিউবের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় সরানো হয়েছে এসব ভিডিও। এক বিবৃতিতে ইউটিউব জানিয়েছে, আমাদের নীতিমালা ভঙ্গ করে এমন কোনো ভিডিও শনাক্ত করতে পারলে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2A1NXej

বিজয়ের দিন আজ

বীরের জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশের দিন আজ। পৃথিবীর মানচিত্রে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অস্তিত্ব প্রকাশের দিন আজ। আজ ১৬ ডিসেম্বর। পরাধীনতার শৃঙ্খল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে প্রাণ উৎসর্গ করা যুদ্ধজয়ের আনন্দ অতুলনীয়। ৪৭ বছর আগে এই দিনে বর্বর পাকিস্তানি বাহিনী হাতের অস্ত্র ফেলে মাথা নিচু করে দাঁড়িয়েছিল বিজয়ী বাঙালির সামনে। তারা স্বাক্ষর করেছিল পরাজয়ের সনদে। সারা দেশের... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2SarMJS

মোট কয়টি কমলা ছিল?

গণিতের কিছু সহজ সমস্যার সমাধান মুখে মুখেই করা যায়। এ রকম একটি প্রশ্ন দেখুন। ঢাকা ও চট্টগ্রাম থেকে একই সময়ে দুটি ট্রেন পরস্পর বিপরীত দিকে রওনা হলো। ঢাকার ট্রেন ঘণ্টায় ৭০ কি. মি. ও চট্টগ্রামের ট্রেন ঘণ্টায় ৬০ কি. মি. গতিতে চলছে। ভুলবশত ট্রেন দুটি একই লাইনে চলতে থাকে, যদিও দুটি ট্রেন অনায়াসে পাশাপাশি চলার সুব্যবস্থা আছে। চালকেরা খেয়াল করেননি যে ভুল লাইনে ট্রেন চলছে। স্টেশন মাস্টারও না। ফলে এক সময়... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Emp4Ns

চুয়াডাঙ্গায় যুবদল সভাপতিকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উজ-জামান সিজারকে (৪০) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় তাঁর বাড়ির পাশেই এ ঘটনা ঘটে। ঘটনার প্রত্যক্ষদর্শী একজনের বরাত দিয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ বলেন, যুবদল নেতা সিজার বাগানপাড়া এলাকায় বাড়ির পাশে একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময়ে মোটরসাইকেলে করে কয়েকজন মুখোশধারী... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Cgr6NX

বরুণ রায়: অন্ধকার যুগের নন্দিত নেতা

শ্রদ্ধেয় বরুণ রায়ের সঙ্গে আমার সাক্ষাৎ পরিচয় সত্তরের নির্বাচনের কিছুদিন আগে। সিলেট শহরের গোয়াই পাড়ার কোনো এক বাসায়। তখনো তিনি আত্মগোপনে। শুনেছি কিছুদিন আগে মা মারা গেছেন। নির্দিষ্টদিন সকালে খবরটি দেওয়া হয় আমাকে। যার সঙ্গে কখনো দেখা হয় নাই অথচ তার নীতি-আদর্শের অনুসারী। তাঁর প্রতি গভীর শ্রদ্ধাবোধ। অনুপ্রেরণার উৎস সে মহান মানুষটি দেখতে কেমন, কেমন কথা বলেন, কি নির্দেশ থাকবে আমার প্রতি, এ রকম নানা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2UH7rxA

বিজয় দিবস উপলক্ষে গ্রীন ডেল্টার সেলফি আর্কাইভের সূচনা

সামাজিক দায়বদ্ধতার প্রতি পূর্ণ আস্থা রেখে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স কয়েক বছর ধরে বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতি সংরক্ষণে কাজ করে আসছে। তারই এক আন্তরিক প্রচেষ্টা হিসেবে বিজয় দিবস উপলক্ষে গ্রীন ডেল্টা ‘সুপ্রিম সেলিব্রেটি’ নামের এক মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স বিশ্বাস করে যে যাদের সাহস এবং আত্মত্যাগ দিয়েছে এ স্বদেশ ও স্বাধীনতা; তারা কেবল জাতীয় বীর নয়, একই সঙ্গে তারা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2GitGab

সততা, কর্মনিষ্ঠা আর মানবসেবাই হোক ধর্ম

বাংলাদেশে আমার পরিচিত মহলে এমন কাউকে পাইনি যে বা যারা আমার ছোট ভাইয়ের বন্ধু অসিমকে চিনেন না! কেউ অসুস্থ হলে ডাক্তারের টিকিট রাখা থেকে শুরু করে ডাক্তার দেখানো, সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান থেকে শুরু করে সবকিছুতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ; বড়দের প্রতি শ্রদ্ধা-ভক্তি ও ছোটদের প্রতি তাঁর স্নেহ-ভালোবাসার কারণে আবালবৃদ্ধবনিতা সবার কাছে প্রিয়পাত্র সেই অসিম। দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও চাকরির পাশাপাশি এত... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2UMG3ys

জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ

বেশ কদিন আগে হঠাৎ ঘুম থেকে উঠেই পড়লাম যে বাংলাদেশ সেনাবাহিনীর একটা দল, প্রায় ২৫ জন অফিসার সপত্নীক গিয়েছে ভারতে, সরকারের অতিথি হিসেবে। খবরটা পড়েই মনের পর্দায় সেই সকাল থেকেই ভেসে উঠল অনেক স্মৃতিময় ছবি। সেই ১৯৭১ এর কালো দিনগুলো থেকে সিলেটের বর্তমান ক্যাডেট কলেজে ১৯৭২ সালে দেওয়া বিদায় বড়খানার স্মৃতি । ’৭২ সালে বরইগ্রাম -জকিগঞ্জ- করিমগঞ্জ- বাড়াক নদী গাঁ ঘেঁষে সরু সরীসৃপের মতো আঁকাবাঁকা রাস্তা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Cfg5wg

ঘূর্ণিঝড়ের কবলে সিডনি, ১২৪ ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝড়ের আঘাতে অস্ট্রেলিয়ার সিডনিসহ পূর্ব উপকূলে মারাত্মক বৈরী আবহাওয়ার সৃষ্টি হয়েছে। ফলে নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড রাজ্যের উপকূলবর্তী এলাকায় বজ্রপাতসহ ঝড়বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে সাধারণ জনজীবন।  প্রতিকূল আবহাওয়ার কারণে গণপরিবহনের বিলম্বসহ গত দুই দিনে সিডনির ১২৪টি অভ্যন্তরীণ বিমান চলাচল বাতিল করা হয়েছে। এ ছাড়া সিডনির অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়া সহ বেশ কয়েকটি... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2SRc7PB

বৃত্ত ভেঙে নতুন চিন্তার তাগিদ

সামাজিক সচেতনতা বৃদ্ধি করে দেশের উন্নয়নে সক্রিয় থাকাটাই নতুন প্রজন্মের প্রধান করণীয়। আর এ জন্য বৃত্তের বাইরে চিন্তা করা এবং নিজের স্বাচ্ছন্দ্য ত্যাগ করতে হবে। নতুন নতুন চিন্তার পাশাপাশি সমাজে ছেলে-মেয়ের সমতা প্রতিষ্ঠা করাটাও জরুরি। শনিবার ঢাকার সাতাঁরকূলে অবস্থিত স্যার জন উইলসন স্কুলে অনুষ্ঠিত বিশ্বখ্যাত বক্তৃতার অনুষ্ঠান টেড এক্স ইয়ুথে বিভিন্ন ক্ষেত্রে ১০ জন সফল ব্যক্তি এ বার্তা পৌঁছে দিয়েছেন।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2BiO1Gk

এশিয়ার সেরা আবেদনময় বিটিএসের সদস্যরা

প্রতিবছরের মতো এবারও এশিয়ার সেরা আবেদনময় তারকার একটি তালিকা প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সাপ্তাহিক ‘ইস্টার্ন আই’-এর করা তালিকায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ কোরিয়ার গানের দল বিটিএসের সদস্যরা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, পাকিস্তানের মডেল আলী জাফর, ভারতের টেলিভিশন তারকা ভিভিয়ান ডিসেনা, অভিনেতা শহীদ কাপুর ও ঋতিক রোশন। এই তালিকার শীর্ষে আছেন দক্ষিণ কোরিয়ার ব্যান্ড দল বিটিএসের সব সদস্য।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2UP8Lie

‘আ. লীগ নয়, পুলিশই আমাদের প্রতিপক্ষ হচ্ছে’

‘আওয়ামী লীগ আমাদের মুখোমুখি হচ্ছে না বরং পুলিশই আমাদের প্রতিপক্ষ হচ্ছে। তফসিল ঘোষণার পর এ আসনে বিএনপির প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। প্রচারে পুলিশ জায়গায় জায়গায় বাধা দিচ্ছে।’ শনিবার নিজ এলাকায় প্রচার চালানোর সময় এ অভিযোগগুলো করেন ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবী উল্লাহ নবী।ঢাকা-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপির নবী উল্লাহ নবী। অপরদিকে নৌকা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2EnmcA3