বিয়ের পর ছুটিতে স্বামী জোবাইদুল হকের সঙ্গে ইউরোপের তিনটি দেশ ঘুরে এসেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। কেমন ছিল সেই অভিজ্ঞতা? নাবিলা নিজেই লিখেছেন সেসব ‘রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে’। রোম শহরটি যে এক দিনে গড়ে ওঠেনি, সেই ধ্রুব সত্যটি টের পেলাম তেরমিনি স্টেশন থেকে হোটেলে যাওয়ার পথেই। স্টেশন থেকে ট্যাক্সিতে ১৫ মিনিটের দূরত্ব। সেই ১৫ মিনিটের প্রথম রোম দর্শনেই চোখে পড়ল সড়কঘেঁষা সবুজ... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2Eih4Ov
অ্যাডিলেড ওভালে কোহলি-পূজারার ব্যাটে ভর করে বড় লিডের পথে এগিয়ে যাচ্ছে ভারত অ্যাডিলেড টেস্টে বড় লিড দেওয়ার পথেই এগিয়ে যাচ্ছে ভারত। আজ তৃতীয় দিনে ১৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের স্কোর ২ উইকেটে ১৪৫। হাতে ৮ উইকেট রেখে এরই মধ্যে ১৬০ রানের লিড পেয়েছে ভারত। উইকেটে রয়েছেন অধিনায়ক বিরাট কোহলি (৩২*) ও প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান চেতেশ্বর পূজারা (৪০*)।...
ঢাকা থেকে নারায়ণগঞ্জের পথে সাইনবোর্ড মোড় পার হলেই নারায়ণগঞ্জ–৪ আসনের সাংসদ শামীম ওসমানের নানা ‘কীর্তি’ চোখে পড়ে। তিনি অতি উৎসাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভাস্কর্যও নির্মাণ করেছিলেন সাইনবোর্ড মোড়ে। কিন্তু প্রধানমন্ত্রী অনুমোদন না করায় সেটি ভেঙে ফেলতে বাধ্য হয়েছেন। সামনে এগোতে থাকলে চোখে পড়বে তাঁর নামাঙ্কিত বিভিন্ন ফলক। মনোনয়নপত্র প্রত্যাহারের আগে প্রার্থীদের সভা-সমাবেশ...
বাংলাদেশের মানচিত্রের নিচের দিকে কতগুলো ছেঁড়া ছেঁড়া বিন্দুবৎ গোল্লা গোল্লা যে দাগ দেখা যায়, এর সব শেষেরটির নাম ছেঁড়া দ্বীপ। খবর নিয়ে জেনেছিলাম—ছেঁড়া দ্বীপে থাকা–খাওয়ার কোনো জায়গা নেই। সেন্ট মার্টিনের মূল ঘাট থেকে ৫ কিলোমিটারের মতো পথ। কেউ কেউ ছেঁড়া দ্বীপের কাছাকাছি জায়গা পর্যন্ত ভ্যানগাড়িতে হেলেদুলে যেতেও পারেন, কিন্তু সেটা খুব সুবিধার নয়। সুবিধার রাস্তা হচ্ছে সাগরের বুক চিরে...
ফকির নহির শাহ বাংলাদেশের একজন প্রবীণ সাধক ও লালনভক্ত। লালন সাঁইজির সঙ্গে তাঁর উত্তরাধিকার সম্পর্ক–লতিকার পর্যায়ক্রমটা এই রকম: ফকির লালন শাহ, ভোলাই শাহ, কোকিল শাহ, লবান শাহ ওরফে আব্দুর রব শাহ, তারপরই ফকির নহির শাহ। আব্দুর রব শাহর প্রধান খলিফা ফকির নহির একাধারে আধ্যাত্মিক গুরু, ভাবসংগীতের শিক্ষক এবং সংগীত সংগ্রাহক। ১৯৭১ সালে ফকির নহির শাহ দেশের প্রয়োজনে মুক্তিযুদ্ধে যোগ দেন। ১৯৭৪ সালে...
সীমান্তে সমুদ্রের ভয়াবহতা আর জীবনে মর্মান্তিক বাস্তবতাকে পেছনে ফেলে একদল বিধ্বস্ত মানুষের ভিন দেশে অনুপ্রবেশ ঘটে। সেই দুর্বিষহ দিনগুলো পেরিয়ে আবার শুরু হয় নিজের নতুন পরিচয় আর বেঁচে থাকার যুদ্ধ। ইন্দোনেশিয়া থেকে ট্রলারে করে অস্ট্রেলিয়ায় আসা এমন প্রবাসীদের যাত্রা কহন নিয়েই নির্মিত হয়েছে মঞ্চনাটক ‘রিফিউজি বিভ্রাট’।সিডনির ব্যাংকস টাউনের ব্রায়ান ব্রাউন থিয়েটারে আগামী ২৩ ডিসেম্বর রোববার...
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে মনোনয়ন না দেওয়ায় তাঁর সমর্থকেরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছে। তাঁকে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে মিলনের কর্মী-সমর্থকেরা। আজ শনিবার বেলা পৌনে একটার দিকে এহসানুল হক মিলনের কর্মী-সমর্থকেরা নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নেন।...
১৩ অক্টোবর, শনিবার। সাপ্তাহিক ছুটির দিন। পত্রিকার অন্তত একটি খবর অনেকের মন ভালো করে দিয়েছিল। খবরটি ছিল, আগের রাতে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্যে তো মন ভালো হওয়ারই কথা। টিভির ব্রেকিং নিউজ স্ক্রলে এই অংশটুকুর পর আমাদের অধিকাংশেরই আর কিছু জানার প্রয়োজন পড়েনি। সংবাদপত্রের শিরোনামেও মোটামুটি খবরের মূল...
‘রোনালদো’ নামের ভার বেশ সফলভাবেই বইছেন ক্রিস্টিয়ানো, এ কথা বলার অপেক্ষা রাখে না। অর্জনের দিক দিয়ে বহু আগেই ব্রাজিলের কিংবদন্তি রোনালদোকে ছাড়িয়েছেন তিনি। নিজের ‘মিতা’ সম্পর্কে বলতে গিয়ে ব্রাজিলীয় রোনালদোর কণ্ঠে তাই শুধু প্রশংসাই ঝরল। ক্রিস্টিয়ানো রোনালদো যখন ক্যারিয়ার শুরু করলেন, ব্রাজিলের রোনালদো নাজারিও দা লিমার ক্যারিয়ার তখন মধ্যগগনে। স্পোর্টিং লিসবনের হয়ে...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি প্রস্তাব তোলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে প্রস্তাবটি এনেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নবম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত ডেমোক্রেটিক পার্টির কংগ্রেসম্যান উইলিয়াম কিটিং। তাঁর সঙ্গে আরও পাঁচ কংগ্রেস সদস্য টেড ইয়োহো, এলিয়ট...