রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পিকআপের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। পুলিশের ভাষ্য, তারা আওয়ামী লীগের দুই পক্ষের মিছিলে ছিল। তবে কে কোন পক্ষের সমর্থক ছিল, তা পুলিশ জানাতে পারেনি। অন্যদিকে আওয়ামী লীগের দাবি, মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল... বিস্তারিত
from প্রথম আলো https://ift.tt/2yZJHM0
সিলেট টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে জিম্বাবুয়ে। সিরিজ হারার ভয় তাদের আর নেই। বরং আছে সিরিজ জয়ের হাতছানি। জিম্বাবুয়ে তাই আত্মবিশ্বাসী, খানিকটা এগিয়ে থেকে শুরু করতে যাচ্ছে ঢাকা টেস্ট হ্যামিল্টন মাসাকাদজার চেহারাটাই বদলে গেছে। এমনিতেই জিম্বাবুয়ে অধিনায়ক বেশ হাসিখুশি। সবার সঙ্গে হাসিমুখে সৌজন্য বিনিময় করেন। তবে এখন তাঁর হাসির অর্থ ভিন্ন। আজ সংবাদ সম্মেলনে এসে তো তাঁর হাসির রোগেই পেয়ে বসল।...
আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন শেষ। আপনি এ দেশে এসেছেন এক বছর পেরিয়ে গেছে, এখন কি আর অ্যাসাইলাম বা আশ্রয়ের আবেদন করা যাবে? আবেদনের সময় যে বক্তব্য দিয়েছেন সেটা কোন কারণে সংশোধন বা পরিবর্তন করতে চান, সেই সুযোগ আছে কি? আশ্রয়ের আবেদনের পর নিজের দেশে বা অন্য কোন দেশে যেতে পারবেন? গেলে ফিরে আসতে পারবেন? আশ্রয়ের আবেদন চলমান থাকাকালে যদি মার্কিন নাগরিক বিয়ে করেন, তাহলে কি স্বামী বা স্ত্রীর মাধ্যমে...
ছোট্ট চিলেকোঠায় রাখা হলো আসাদকে। রক্তলাল রং চারিদিকে। মধ্যখানে ছোট টুলে তার বসার ব্যবস্থা। সিলিঙে ২৫ পাওয়ার বাতি টিমটিম করে জ্বলছে। বাতিটি নিবে গেলে কবরের অন্ধকার এসে গ্রাস করবে তাকে। এ যেন ফাঁসির আসামির জন্য তৈরি সেলের গা ছমছম করা নির্জনতা, মাথার চুলের ফাঁকে যেন গরম লু হাওয়া প্রবাহিত হচ্ছে। মনে হচ্ছে কোন এক মুড়ি ফেরিওয়ালা গরম বালি ঢেলে মুড়ি ভাজছে তার মাথার ওপরে; শরীরের সব রক্ত যেন হিম হয়ে...
রাজশাহী রেলওয়ে স্টেশন। ছাত্র-জনতার উপচে পড়া ভিড়। গতকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে তুমুল সংঘর্ষ বাঁধে। ছাত্র শিক্ষকসহ আহত হয়েছে পনেরো-বিশজন । তাদের এ সংঘর্ষের কারণে গোটা মতিহার চত্বর রণক্ষেত্রে রূপ নেয় । পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলগুলো খালি করার নির্দেশ দিয়েছে। হঠাৎ করে বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা ঘটায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যার বাড়ি ফেরার...
২০১৭ সালে কবি ফিলিস ওয়েব (জন্ম ১৯২৭) নব্বইয়ের কোঠায় পৌঁছেছেন। ১৯৯২ সালে তিনি অর্ডার অব কানাডার অফিসার পদে ভূষিত হন। এর দশ বছর আগে ১৯৮২ সালে কবিতার জন্য পান গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার। বর্তমানে ব্রিটিশ কলাম্বিয়ার বাসিন্দা ফিলিস বিমূর্ত চিত্রকলার একজন শিল্পীও বটে। ফিলিসের প্রথম কবিতার বই প্রকাশিত হয়েছিল ১৯৫৪ সালে। সব শেষটি ১৯৯৭ সালে। শেষ তিনটি যদিও কাব্য-সংকলন। সাড়ে চার দশকে ফিলিসের মোট...
মাধুরীলতা দেবী (বেলা) ঠাকুর চক্রবর্তী (জন্ম: ২৫ অক্টোবর ১৮৮৬—মৃত্যু: ১৬ মে ১৯১৮ সাল)। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রথম বাবা হওয়ার আনন্দে ভাসিয়েছিল যে শিশু মেয়েটি, তার নাম কবি রেখেছিলেন ‘মাধুরীলতা’, তার ডাক নাম ছিল ‘বেলা’। মাধুরীলতা বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর জ্যেষ্ঠ সন্তান। তাঁর জন্মের সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৫ বছর। মৃণালিনীর তখনো ১৩ পূর্ণ...
মেয়ে বেসবল খেলতে পছন্দ করেন। মারও খেলাটা পছন্দ। চাইলেন মেয়েকে কোনো বেসবল দলে ভিড়িয়ে দেবেন। নামলেন এমন কোনো বেসবল দলের খোঁজে। কিন্তু খুঁজতে নেমে বিহ্বল দশা মায়ের। কারণ জানতে পারলেন, মেয়েদের জন্য কোনো বেসবল দল নেই। রোখ চেপে গেল তাঁর। মেয়ে যাতে খেলতে পারে সে জন্য মা শেষ পর্যন্ত মেয়েদের জন্য একটি বেসবল লিগই চালু করে দিলেন। লিগটির নাম দিলেন টরন্টো গার্লস বেসবল। ২০১৬ সালে শুরু হওয়া এই লিগের জন্ম ডানা...
অবশেষে কানাডার সাহিত্যাঙ্গনের মানুষদের অপেক্ষার পালা শেষ হলো। ঘোষিত হলো গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার ২০১৮। টরন্টোর সময় ৩০ অক্টোবর ভোরে ইংরেজি ও ফরাসি ভাষায় রচিত কানাডীয় সাহিত্যের মোট সাতটি করে ক্ষেত্রে সাহিত্যিকদের নাম জানা গেল এ বছরের শ্রেষ্ঠ চৌদ্দটি বইয়ের লেখক হিসেবে। এখন অপেক্ষা কতক্ষণে তাঁদের বরণ করে নেন গভর্নর জেনারেল জুলি পিয়েতে। উচ্ছ্বসিত লেখকদের সঙ্গে মিলিত হবেন পাঠকেরা। লেখক-পাঠক...
মরিশাসের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দেশটির রডরিগ দ্বীপে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রবাসী ও স্থানীয় অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে চতুর্থ উন্নয়ন মেলা। গত মঙ্গলবার (৬ নভেম্বর) এ মেলা অনুষ্ঠিত হয়। চলতি বছর এ নিয়ে দেশটিতে দ্বিতীয়বারের মতো উন্নয়ন মেলা আয়োজন করা হলো। এর আগে গত ৫ অক্টোবর রাজধানী পোর্ট লুইসে হাইকমিশন প্রাঙ্গণে চতুর্থ উন্নয়ন মেলা আয়োজন করা হয়েছিল। মেলায় দেশটিতে নিয়োজিত বাংলাদেশের...
ছোটবেলায় জানতাম কালীপূজা। একটু বড় হয়ে জানলাম, কালীপূজার সন্ধ্যায় যে আলোর উৎসব তাই দীপাবলি। যার অর্থ প্রদীপের সমষ্টি। অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তি ও কল্যাণ প্রতিষ্ঠার উৎসব। দীপালিকায় জ্বালাও আলো, জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে।যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো-জ্বালাও আলো, আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে।। দুর্গাপূজার উচ্ছ্বাস মিলিয়ে যাওয়ার আগেই দীপাবলি আসে। ভাসানের...
আকরাম খান বিসিবির যে রুমটায় বসেন, সে রুমের শো-কেসে অনেকগুলো ট্রফি থরে থরে সাজানো। বেশির ভাগ ট্রফিই বাংলাদেশ জিতেছে হয় ওয়ানডেতে না হয় টি-টোয়েন্টিতে। টেস্ট সিরিজ জেতার ট্রফি বিসিবি ক্রিকেট পরিচালনা প্রধানের শোকেসে খুঁজে পাওয়া কঠিন। টেস্ট সিরিজ জিতবে কি, এখনো পর্যন্ত টেস্ট ড্র করতেই তো গলদঘর্ম অবস্থা হয়ে যায় বাংলাদেশের। টেস্ট আঙিনায় বাংলাদেশ যেদিন ১৮ বছরে পা দিচ্ছে, সেদিন কি না তাদের ভাবতে...