পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Saturday, November 10, 2018

মাশরাফি-সাকিব আ.লীগের মনোনয়ন ফরম নেবেন কাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বাংলাদেশ ক্রিকেটের ওয়ান-ডে ম্যাচের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, তাঁরা মনোনয়নপত্র সংগ্রহের জন্য আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি কার্যালয়ে আসবেন। আজ শনিবার দুপুরে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আবু... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2T0MblB

বাংলাদেশি পাসপোর্টে ১০০ দেশ ভ্রমণ

কাজী আসমা আজমেরী বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিশ্বের ১০০টি দেশ ঘোরার এক অনন্য রেকর্ড সৃষ্টি গড়েছেন। গেল সপ্তাহে তুর্কমিনিস্তান সফরের মাধ্যমে তার শততম দেশ সফরের আশাপূর্ণ হয়। বিশ্বের সব মহাদেশে গেছেন বাংলাদেশের মেয়ে কাজী আসমা।আমেরিকা সফরের সময় ভয়েস অব আমেরিকার আহসানুল হককে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে কাজী আসমা বলেছিলেন, কিছু কিছু দেশে গিয়ে তার অনেক ভোগান্তি হয়েছে, বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। তবু বিশ্বকে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2qMb8EJ

নিউইয়র্কে ট্রাভেল এজেন্সির প্রতারণার জাল

ট্রাভেল এজেন্ট ব্যবসায় প্রতারণা আবার বাড়ছে। পত্র-পত্রিকায় ও গণমাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে সহজ-সরল প্রবাসীদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাদের পাতা ফাঁদে পা দিয়ে অতীতে বিভিন্ন সময় বিপুলসংখ্যক প্রবাসী ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছেন। এখন আবার সেই ধরনের প্রতারকেরা বিভিন্ন নামে বাজারে আসছে।  ডিসেম্বরে বিপুলসংখ্যক বাংলাদেশি পরিবার-পরিজন নিয়ে বিদেশ ভ্রমণ করেন। তাই এ সময় বেছে নেওয়া হয়েছে। নতুন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2PUIWgK

ট্রাম্পের ওপর ক্ষুব্ধ ছিলাম

‘আমি ডোনাল্ড ট্রাম্পের ওপর ক্ষুব্ধ ছিলাম। তিনি মধ্যপ্রাচ্যে বোমা ফেলবেন বলেছিলেন। আমি আইএসআইএসের হয়ে হামলা করিনি। সরকার পক্ষ আমাকে যে দলটির সঙ্গে ফেলতে চেষ্টা করেছে, আমি তাদের সমর্থন করি না।’ম্যানহাটনের আদালতে ৬ নভেম্বর জঙ্গি হামলার দায়ে অভিযুক্ত বাংলাদেশি আকায়েদ উল্লার করুণ আবেদন বিচারক থামিয়ে দিলেন। এক সপ্তাহ শুনানির পর গ্র্যান্ড জুরি আকায়েদকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন। আগামী ৬ এপ্রিল... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2DeBS8g

রিয়াল-বার্সা দ্বৈরথের চেয়েও উত্তেজনার ম্যাচ আজ রাতে!

ক্লাব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথের নাম বলতে বললে কোন ম্যাচটা আপনার চোখের সামনে ভাসবে? রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল, এসি মিলান-ইন্টার মিলান, এই তো? কিন্তু যদি বলা হয় বোকা জুনিয়র্স-রিভার প্লেট দ্বৈরথের উত্তেজনার তুলনায় এসব নস্যি! মানবেন তো? দক্ষিণ আমেরিকার কাছে ফুটবলের ঋণ অনেক। বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনা ফুটবলকে যা যা দিয়েছে, সেসব মেপে দেখানো সম্ভব... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2OB4Vok

প্রীতিসম্মিলনীতে অতিথিরা

প্রথম আলোর ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে বসেছিল সুধীজনদের মিলনমেলা। গতকালের ওই অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, আনিস উদ দৌলা, অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা, বর্তমান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, এম হাফিজউদ্দিন খান, রোকিয়া আফজাল রহমান,... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Due3dz

প্রথম বাংলাদেশি সিনেটর

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ থেকে ডেমোক্রেটিক দলের মনোনয়নে স্টেট সিনেটর নির্বাচিত হলেন বাংলাদেশি-আমেরিকান শেখ মোজাহিদুর রহমান। আমেরিকার যেকোনো পর্যায়ের আইনসভার সদস্য হওয়া প্রথম বাংলাদেশি বলা যায় তাঁকেই। এ ক্ষেত্রে ২০১০ সালে মার্কিন কংগ্রেসের সদস্য নির্বাচিত হওয়া হ্যানসেন ক্লার্কের কথা উঠতেই পারে। কিন্তু ক্লাক৴ থেকে রহমান অনেকটাই এগিয়ে, নিজের শৈশব বাংলাদেশে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2RGChE8

ভারতজুড়ে মোদির নামবদলের খেলা

নামবদলের খেলায় মেতেছে মোদির সরকার। আগামী বছর ভারতের লোকসভা নির্বাচন। এই নির্বাচনে পার পাওয়ার জন্য মোদি নামবদলের খেলাকে সামনে আনছেন। দেশব্যাপী বিভিন্ন জনমত সমীক্ষায় মোদির জনপ্রিয়তায় ভাটার টান দেখে আতঙ্কিত বিজেপি এবার হিন্দুত্ববাদকে অস্ত্র করে নির্বাচনী বৈতরণি পার হওয়ার জন্য মাঠে নেমে পড়েছে। ভারতের বিভিন্ন ঐতিহাসিক শহরের নাম বদল করে পুরোনো নামকে ফের প্রতিষ্ঠা করছে। বিজেপি মনে করে, এতে হিন্দু... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2JSS9kp

ভোটের উৎসবে বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

এবার একটি ভোট কেন্দ্রে স্ক্যানার ইন্সপেক্টরের দায়িত্ব পেয়েছিলেন লেখক সোনিয়া কাদের। ব্রংকসের ইন্ডিয়ানা ভিলেজ নামে যে এলাকায় থাকেন তিনি সেখানে পথে ঘাটে সচরাচর মানুষজন দেখা যায় না। অথচ সকাল থেকে ভোটকেন্দ্রে ছিল উপচে পড়া ভিড়। তিনটি স্ক্যানার মেশিন পরিচালনায় দায়িত্বে ছিলেন সোনিয়াসহ দুজন। হিমশিম খেতে হচ্ছিল তাঁদের। সোনিয়া বললেন, এত বছর আমেরিকায় ভোট দিই, কখনো ভোট কেন্দ্রে এত ভিড় দেখিনি। বর্তমান... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2AXchiD

চলছে আজকের ডিলের ‘ফ্রি ডে’

বিনা মূল্যে অনলাইনে কেনাকাটা করার সুযোগ দিতে ই-কমার্স সাইট আজকের ডিল আজ ‘ফ্রি ডে’ ঘোষণা করেছে। আজকের দিনে ক্রেতারা এ সাইট থেকে কেনাকাটা করে কয়েকটি পণ্য বিনা মূল্যে পেতে পারেন। আজকের ডিলের প্রতিষ্ঠাতা ফাহিম মাশরুর জানান, অনলাইন মার্কেটপ্লেস আজকের ডিলে আজ শনিবার ‘ফ্রি ডে’ অফার চলছে। বিভিন্ন আয়োজন নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ফ্রি ডে। এই দিনে ক্রেতারা পাবেন নির্দিষ্ট কিছু প্রোডাক্ট... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2JRFHl3

পুরান ঢাকায় ত্রিমুখী সংকট

তিন-চার ঘণ্টার বেশি চুলা জ্বলছে না। ওয়াসার পানিতে ময়লা আর দুর্গন্ধ। লোডশেডিং না থাকলেও বিভ্রাটের কারণে যখন-তখন বিদ্যুৎ চলে যাচ্ছে। পুরান ঢাকার বিভিন্ন স্থানে একসঙ্গে গ্যাস, পানি ও বিদ্যুতের ত্রিমুখী সংকট চলছে। দিনে–রাতে তিন-চার ঘণ্টার বেশি চুলা জ্বলছে না। কলে আসা ওয়াসার পানি ময়লা আর দুর্গন্ধের জন্য পান করা যায় না। আবার লোডশেডিং না থাকলেও বিভ্রাটের কারণে যখন-তখন বিদ্যুৎ চলে যাচ্ছে।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2RK85rS

সমালোচকদের মুখে ছাই?

‘ছবিটি নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই। অমিতাভ বচ্চন আর আমির খানের মতো দুজন শক্তিশালী অভিনেতা দুটি দারুণ চরিত্রে অভিনয় করেও ছবিটিকে টেনে নিতে পারেননি।’ ‘থাগস অব হিন্দোস্থান’ ছবিটি মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার সকালেই লিখেছে এনডি টিভি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ‘শুধু অতীতের ছবি আর সিনের রেফারেন্স মেলানো নয়, শেষ পর্যন্ত আপনাকে বিরক্ত হতে হবে। হ্যাঁ! বিশাল... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2zGjKAy