পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Sunday, May 27, 2018

নিষ্ঠুরতা কি সহনীয় হয়ে উঠছে?

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাভাষীদের চলতি আলোচনার কারণে ক্ষমতাসীন দলের সাংসদ আবদুর রহমান বদিকে সাম্প্রতিক কালের সবচেয়ে আলোচিত ব্যক্তি বললেও সম্ভবত কম বলা হবে। আলোচনায় যেসব বিষয় এসেছে, সেগুলোর মধ্যে আছে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রধানদের সঙ্গে কোনো একটি অনুষ্ঠানে তাঁর খোলামেলা আলোচনার ছবি, সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সঙ্গে অন্তত তিনটি ভিন্ন ভিন্ন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2sl0qW6

রিয়ালের প্রথম একাদশে সুযোগ না পাওয়ায় চটেছেন বেল

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের প্রথম একাদশে জায়গা না পাওয়ায় কোচ জিনেদিন জিদানের ওপর বেশ চটেছেন বেল। ম্যাচ শেষে কোচের প্রতি উগরে দিয়েছেন নিজের ক্ষোভ। চ্যাম্পিয়নস লিগে ১৩তম শিরোপা জয়ের নায়ক গ্যারেথ বেলকে মনে রাখবে রিয়াল মাদ্রিদ। কিন্তু বেলের মনে অন্য কিছু। রিয়ালে নিজের ভবিষ্যৎ নিয়ে ভালোভাবেই ভাবছেন এই ওয়েলশ ফুটবলার। মৌসুম শেষে এজেন্টের সঙ্গে আলোচনায় বসবেন এই উইঙ্গার। আলোচনাটা যে রিয়াল ছাড়ার... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2LvUli6

তিস্তা নিয়ে কিছু বলতে রাজি নন মমতা

শনিবার সন্ধ্যায় কলকাতার শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মমতা। ফলপ্রসূ আলোচনার দাবি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। তিস্তা নিয়ে মমতা প্রকাশ্যে আলোচনা করতে চান না। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা তিস্তা চুক্তি নিয়ে সুখবর নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার পশ্চিমবঙ্গ সফরেও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ নিয়ে কোনো কথা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2xhSOcn

লাক্স সুপারস্টার হওয়ার পর বদলে গেছে জীবন

১১ মে, শুক্রবার। জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত হন লাক্স সুপারস্টার মিম মানতাসা। প্রথম ও দ্বিতীয় রানারআপ নির্বাচিত হন যথাক্রমে সারওয়াত আজাদ এবং সামিয়া অথই। নির্বাচিত হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন চ্যাম্পিয়ন মানতাসা। অভিনয় করেছেন ফেরদৌস হাসানের পরিচালনায় টেলিছবি ‘ভবঘুরে’তে। তাঁর বিপরীতে অভিনয় করেছেন প্রতিযোগিতার বিচারক তাহসান খান। শুধু অভিনয় নয়, চ্যাম্পিয়ন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2LyqplI

রোহিঙ্গা বিষয়ে আইসিসির উদ্যোগ

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর নৃশংসতার অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) অভিমত পাঠাতে বাংলাদেশকে অবশ্যই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে উঠতে হবে। বাংলাদেশকে ১১ জুনের মধ্যে তার মতামতের গোপনীয়তা বজায় রাখার শর্তে ন্যায়বিচারের অনুকূলে মত পাঠানো উচিত হবে।  সার্বিক বিচারে বাংলাদেশ যদি এখন আইসিসিতে যথাযথ মতামত দিতে ব্যর্থ হয় তবে তা হবে আত্মঘাতী। বাংলাদেশ যদি যথাযথ মতামত দিতে ব্যর্থ... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2savjx2

পরিত্যক্ত আঞ্চলিক মহাসড়ক

দেশের সড়ক-মহাসড়কগুলোর বেশ দুরবস্থা চলছে। এটা নিয়ে সংবাদমাধ্যমে অনেক লেখালেখি, আলোচনা হচ্ছে। কিন্তু তেমন কোনো প্রতিকার হচ্ছে না। সড়ক-মহাসড়কগুলো খারাপ হতেই পারে, তার ফলে মানুষের দুর্ভোগ ও পণ্য পরিবহনে বাধাবিঘ্নও ঘটতে পারে। তবু তা সত্ত্বেও ভাঙাচোরা ও খানাখন্দময় সড়ক-মহাসড়কে যানবাহন চলাচল করে। ছয় ঘণ্টার পথ অতিক্রম করতে হয়তো ১২ থেকে ২২ ঘণ্টা লেগে যেতে পারে, কিন্তু তবু যান চলাচল বন্ধ হয় না, জীবন থেমে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2xdYnc4

মার্কিন প্রযুক্তি যেভাবে চীনের হাতে যাচ্ছে

গত গ্রীষ্মের ঘটনা। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের দেউলিয়াবিষয়ক আদালতে হুট করেই হাজির হলো অ্যাটপ টেক। ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি তথ্যপ্রযুক্তি কোম্পানি। চিপের নকশা তৈরি করে অ্যাটপ টেক। এই প্রতিষ্ঠান এমন একধরনের মাইক্রোচিপ তৈরি করতে পারে, যা দিয়ে স্মার্টফোন থেকে উচ্চ কার্যক্ষমতার অস্ত্রব্যবস্থা—সবই চালানো যাবে। অথচ সেই প্রতিষ্ঠান কিনা নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে! অ্যাটপ টেক নিজেদের দেউলিয়া... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2GSuldv

ডেসটিনি ২০০০ লিমিটেড অবলুপ্ত প্রশ্নে আদেশ কাল

বিতর্কিত বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেড অবসায়ন (অবলুপ্ত) প্রশ্নে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর কাল সোমবার আদেশ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ রোববার শুনানি নিয়ে আদেশের এই দিন ধার্য করেন। ডেসটিনি ২০০০ লিমিটেড অবসায়নের (অবলুপ্ত) কেন আদেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে গত ১৫ মে রুল দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2IQQejf

ম্যারাডোনার গোল আর আর্জেন্টিনার দুঃখ

বিশ্বকাপ, দ্য গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার আর মাত্র ১৮ দিন বাকি। দুরু দুরু বুকে ফুটবলপ্রেমীরা ক্ষণগণনা শুরু করে দিয়েছেন নিশ্চয়ই। শুরু হয়েছে প্রথম আলো অনলাইনেরও ‘কাউন্ট ডাউন’। প্রতিদিন ধারাবাহিকভাবে ক্ষণগণনা নিয়ে একটি বিশেষ রচনা থাকছে। আজ থাকছে ‘১৮’ সংখ্যাটি নিয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন সব ফুটবলার। সে স্বপ্নটা চুরমার হয়ে গেলে অনেকেই নিয়ে বসেন চূড়ান্ত সিদ্ধান্ত। বেলজিয়াম দলে সুযোগ না... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2L0qc9Q

‘বন্দুকযুদ্ধে’ নিহত আরও ১০

দেশজুড়ে র‍্যাব ও পুলিশের মাদকবিরোধী অভিযান চলাকালে গতকাল শনিবার রাতে ১০ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ আরও ১০ জন নিহত হয়েছেন। পুলিশ বলেছে, তাঁদের মধ্যে মেহেরপুর ও ঝিনাইদহে মাদক ব্যবসায়ীদের মধ্যে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন দুজন। বাকি ব্যক্তিদের মধ্যে সাতজন পুলিশের সঙ্গে ও একজন র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এ নিয়ে মাদকবিরোধী অভিযান শুরুর পর ১৩ দিনে বন্দুকযুদ্ধে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৯১।... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KYkKnA

২৫ বছরে বাড়িভাড়া বেড়েছে ৪ থেকে ৭ গুণ

মোহাম্মদপুর শেখেরটেক তিন নম্বর সড়কের বাসিন্দা আসিফ মাহমুদ। ২০০৫ সালে পরিবার নিয়ে তিনি ঢাকার এই এলাকায় বসবাস শুরু করেন। যে বাসায় এসে উঠে ছিলেন সেই বাসায় তখন ভাড়া ছিল চার হাজার টাকা। গত তেরো বছর ধরে তিনি সেই বাসাতেই ভাড়া আছেন। এখন বাসা ভাড়া দেন ১৮ হাজার টাকা। আসিফ মাহমুদ বলেন, প্রায় প্রতি বছরই ভাড়া বেড়েছে। বাড়িওয়ালা নানা কারণ দেখিয়ে বাসা ভাড়া বাড়িয়েছেন। পরিবার নিয়ে এই বাসায় ওঠার কারণে আর বাসা বদল... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2shBbDZ

Saturday, May 26, 2018

‘প্রবাসীদের বাবার চোখে জল’ মুক্তি পেল প্যারিসে

প্রবাসীদের ‘জুতা পলিশ’ নামক শর্ট ফিল্মের ব্যাপক সাফল্যের পর এবার ‘প্রবাসীদের বাবার চোখে জল’ নামক নতুন একটি শর্ট ফিল্ম নির্মাণ করেছে প্যারিসের নির্মাতা আহমেদ সুমন। ফ্রান্সে বাংলাদেশিদের জন্য ফ্রান্সের ভাষা শিক্ষা এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন সম্পর্কে দিকনির্দেশনা ও আইনি সহায়তাকারী প্রতিষ্ঠান ‘ফ্রঁসে আভেক রাব্বানী’র প্রতিষ্ঠাতা রাব্বানী খান এ ফিল্ম প্রযোজনা... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KSTMhh