পৃষ্ঠাসমূহ

Search Your Article

CS

Pageviews

Saturday, May 19, 2018

জাতীয় ফুটবল দলের জন্য অ্যামেচার লিগের কোচ!

আগামী মাসে ঢাকায় আসবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ জেমি ডে। অবশ্য তিনি আসার আগেই বিকেএসপিতে শুরু হবে জাতীয় দলের ফিটনেস ক্যাম্প। এশিয়ান গেমস ও সাফ চ্যাম্পিয়নশিপের জন্য চলবে এই অনুশীলন। মাঝে ঈদের ছুটির পর জুলাইয়ে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ‘তারা (বাফুফে) মনে হয় ধরেই নিয়েছে এই জাতীয় দল দিয়ে আর কিছু হবে না’ কথাটি কানে আসল আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আয়োজিত জাতীয় দল সম্পর্কিত সংবাদ... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2wXH12S

পদ নিয়ে দ্বন্দ্ব, কমিটি নেই

ঢাকা মহানগরে (উত্তর ও দক্ষিণ) বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির ৪৯টি থানা ও ৯৩টি ওয়ার্ড ইউনিট আছে। কারা সেখানে নেতৃত্বে, সাংগঠনিক অবস্থা কেমন এ নিয়ে প্রথম আলোর বিশেষ আয়োজন মহানগরের রাজনীতি। ওয়ারী থানা এবং এর অধীনে থাকা তিনটি ওয়ার্ডে পূর্ণাঙ্গ কমিটি নেই। এ জন্য উপকমিটি গঠন করেছিল আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি। কিন্তু পছন্দের ব্যক্তিদের পদ দেওয়া নিয়ে এখন এই উপকমিটির সদস্যদের সঙ্গে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Iv6xBW

চট্টগ্রাম মাদকের আখড়া

চট্টগ্রামে মাদকের বিস্তার ঘটছে দ্রুত। সাম্প্রতিক সময়ে মাদক চোরাকারবারিদের ধরতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর হলেও এদের সহায়তাকারী ও পৃষ্ঠপোষকেরা ধরাছোঁয়ার বাইরে। গত আট মাসে চট্টগ্রাম নগরের প্রধান মাদক আস্তানা ‘বরিশাল কলোনি’ এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক ব্যবসায়ী নিহত হন। তাঁদের মধ্যে দুজন নিহত হন গত বৃহস্পতিবার রাতেই।চট্টগ্রাম নগর ও জেলায় মাদক... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2wXxZD2

স্মৃতির পাতায় কালবৈশাখী

আজ থেকে প্রায় ১০ বছর আগের কথা৷ একবার বৈশাখের শুরুতে কুষ্টিয়ার চৌড়হাসে মুকুল সংঘ নাট্যগোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল৷ অনুষ্ঠান শুরু করে সবেমাত্র ‘এসো হে বৈশাখ এসো এসো’ গানটি গাওয়া হয়েছে, অমনি কালবৈশাখী এসে সব উড়িয়ে দিয়ে গেল৷ মঞ্চের বাঁশ ভেঙেচুরে একাকার৷ শামিয়ানার লাল-নীল-হলুদ কাপড় ছিঁড়ে-ফেঁড়ে এদিক-সেদিক ছড়িয়ে পড়ল৷ কোথায় অনুষ্ঠানের প্রধান অতিথি আর কোথায় সভাপতি!... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2Lex6Jp

হ্যারি-মেগানের বিয়েতে ষাঁড়ের ছবি উপহার

ব্রিটিশ রাজপরিবারে আজ চলছে আনন্দ-উৎসব। প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে হয়েছে হলিউড অভিনেত্রী মেগান মার্কেলের। বিশ্বজুড়ে প্রচুর মানুষ এই নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। বহু মানুষ সরাসরি উপভোগও করেছেন চার হাত এক হওয়ার অনুষ্ঠান। হ্যারি-মেগানকে শুভেচ্ছা জানিয়ে বেশ অভিনব একটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে প্রাণী অধিকার নিয়ে কাজ করা ভারতের একটি সংস্থা। রাজকীয় বিয়েতে একটি ষাঁড় উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2k8nNhH

দুই মেয়েকে নিয়ে কোথায় গেলেন বাবা?

আলফি (৭) ও শাফি (৫) দুই বোন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাবা সেলিম মিয়া তাদের মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। পরের দিন সকাল থেকে সেলিম ‘অজ্ঞাত’ স্থান থেকে আত্মীয়স্বজনের কাছে মোবাইলে জানান, তিনি তাঁর দুই মেয়েকে হত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের দয়ারপাড় গ্রামে। সেলিম ওয়েল্ডিং ব্যবসায়ী। নির্যাতন করায় নেশাগ্রস্ত স্বামী সেলিমের সঙ্গে গত জানুয়ারিতে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2s2ffg7

বড় দুই দলের কর্মীদের বুক কাঁপছে ভয়ে: বি. চৌধুরী

আজ বড় দুই দলের কর্মীদের বুক ভয়ে কাঁপে। কারণ আবার আওয়ামী লীগ ক্ষমতায় এলে বিএনপির কর্মীদের কী হবে আর বিএনপি এলে আওয়ামী লীগ কর্মীদের কী হবে—এ নিয়েই দুই দলের কর্মীরা চিন্তায় আছেন। আজ শনিবার রাজনীতিবিদদের সম্মানে বিএনপির ইফতার অনুষ্ঠানে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন। রাজধানীর লেডিস ক্লাবে এই ইফতার অনুষ্ঠান হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KDLxWb

নেইমার বার্সায় যোগ দিয়ে ভুল করেছে, বললেন রিভালদো

বার্সেলোনা ছেড়ে নেইমারের প্যারিস সেইন্ট জার্মেইয়ে যোগ দেওয়া কি ঠিক হয়েছে? দল বদলের নয় মাস পরে এসেও বিশ্ব ফুটবলে এটা কোটি টাকার প্রশ্ন। প্রায় প্রতিদিনই কাউকে না কাউকে দিতে হচ্ছে এ প্রশ্নে ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে হচ্ছে। এই তালিকায় এবার যোগ দিলেন ব্রাজিলের সাবেক তারকা মিডফিল্ডার রিভালদো। তাঁর মতে, নেইমারের বার্সেলোনা ছাড়াটা ঠিক হয়নি। গত আগস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2x1tSGe

একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প

১৯ থেকে ২০-এ পা দিতেই বিয়ে হয়ে গেল আমার। পাত্র বিসিএস করা পদস্থ কর্মকর্তা। বিয়ের পর বুঝলাম, মানুষ হিসেবে যথেষ্ট ভালো সে। খুব অল্প সময়ে সে আমাকে বুঝে নেয়, ওর তাগিদে বিএ পরীক্ষাটাও আমার দেওয়া হয়। পাঁচ ভাইবোনের সবার ছোট সে, শ্বশুর নেই। শাশুড়ি বড় সন্তানের কাছেই বেশির ভাগ থাকেন। অতএব, ওকে নিয়ে আমার ঝামেলাহীন সংসার। পরিবারের ছোট হওয়ায় তার প্রতি সবার স্নেহটাও একটু বেশি, সেই সুবাদে আমারও। ২... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2ITjTal

সারাইখানার সাতকাহন

স্মার্টফোন-কম্পিউটারের মতো যন্ত্র অনেকটা আপনজনের মতো। সব সময় সঙ্গে থাকে, দূরে গেলে অস্থিরতা বাড়ে। আর কোনো কারণে যদি সার্ভিস সেন্টারে পাঠানো হয়, তবে দুশ্চিন্তার কোনো অন্ত থাকে না। ঠিকঠাক মেরামত হচ্ছে কি না, মেরামতকারী দক্ষ কি না, আসল যন্ত্রাংশের বদলে নকল যন্ত্রাংশ জুড়ে দিল কি না ইত্যাদি প্রশ্ন যাঁদের মনে ঘুরপাক খায়, লেখাটি তাঁদের জন্যই। এক ব্যবহারকারীর অভিজ্ঞতা দিয়ে শুরু করা যাক। মামুন হোসেন... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KFMOMt

বেফাঁস মন্তব্যে বিপ্লবের রেকর্ড

ভালো করে বাংলা বলতে পারেন না এখনো। গা থেকে ‘প্রবাসী’ বা ‘আগন্তুক’ তকমাও মুছে যায়নি। ত্রিপুরার রাজনীতিতে প্রবেশ মাত্র তিন বছর আগে। দলের রাজ্য সভাপতি হয়েছেন আড়াই বছর হয়নি। এরই মধ্যে একাধিক পরিষদীয় ও দলীয় রাজনীতিতে ঝানু ব্যক্তিকে ধরাশায়ী করে দীর্ঘ ২৫ বছরের বাম শাসনের অবসান ঘটানোর মূল কান্ডারি বিপ্লব কুমার দেব ছিনিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রীর কুর্সি। এখন বিপ্লব একাই এক শ!... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2IzCGIM

কানাডায় ‘বাংলাদেশ পথমেলা ২০১৮’

টানা তিনবারের অভাবনীয় সাফল্যের ধারাবাহিকতায় চতুর্থ বাংলাদেশ পথমেলা অনুষ্ঠিত হবে আগামী ১ জুলাই। কানাডার জন্মদিনে বাঙালির চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যের আবহে কানাডাকে মাতিয়ে তুলতে লেবার ডের পরিবর্তে কানাডা ডেতে এই মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। গত সোমবার ডেনফোর্থের মিজান কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বাংলাদেশ পথমেলা ২০১৮-এর দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই সময় শহরের বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল... বিস্তারিত



from প্রথম আলো https://ift.tt/2KDRLW8